Govinda’s rumoured relationship with Komal Rani Swarnkar sparks fresh controversy

Govinda: ভাঙা সংসার নতুন করে ভাঙতে হয় না’, নাম না করে সুনীতাকে নিশানা কোমলের

মুম্বই: গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে কয়েক মাস ধরেই নানা আলোচনা চলছে। এর মধ্যেই অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে গোবিন্দের সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসে। এবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে পরোক্ষে সেই অভিযোগের জবাব দিলেন কোমল। তাঁর বক্তব্যে ইঙ্গিত রয়েছে সুনীতার দিকেই।

শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোমল লেখেন, বছরের পর বছর যে স্ত্রী নিজের স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাঁর দেওয়া অভিশাপ কারও ক্ষতি করতে পারে না। এরপর তাঁকে ‘সংসার ভাঙার জন্য দায়ী’ করার অভিযোগ নিয়েও পাল্টা মন্তব্য করেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, যে সংসার আগে থেকেই ভেঙে রয়েছে, সেখানে নতুন করে কারও পক্ষে তা ভেঙে দেওয়া সম্ভব নয়।

আরও পড়ুন : Ed Sheeran: ফিলিস্তিনিদের অধিকার নিয়ে নীরব, সংকটে পপ তারকা এড শিরানের কেরিয়ার

কোমল আরও লেখেন, সম্পূর্ণ ঘটনা না জেনে কারও বক্তব্য বা অভিযোগ বিশ্বাস করা উচিত নয়। তাঁর দাবি, কোনও ‘ভাল ও দায়িত্বশীল স্ত্রী’ নিজের স্বামীর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারেন না। ব্যক্তিগত সম্পর্ককে প্রকাশ্যে এনে আলোচনা তৈরি করার বিষয়েও প্রশ্ন তুলেছেন তিনি। নিজের নাম কোনও ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার না করার জন্যও পরোক্ষে সুনীতাকে সতর্ক করেন কোমল। একইসঙ্গে তিনি ঈশ্বরের কাছে ‘ভদ্র’ পুরুষদের ‘চালাক’ মহিলাদের হাত থেকে রক্ষা করার প্রার্থনা করেন। তবে কোমলের এই বক্তব্যের জবাবে এখনও পর্যন্ত সুনীতার কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া সামনে আসেনি।

গোবিন্দ ও সুনীতার দাম্পত্য নিয়ে জল্পনা নতুন নয়। সম্প্রতি গণেশচতুর্থী উপলক্ষে আমেরিকা থেকে মুম্বইয়ে ফিরেছিলেন গোবিন্দ। পরিবারের সঙ্গে উৎসবে যোগ দিলেও তাঁর সঙ্গে সুনীতাকে দেখা যায়নি। গোবিন্দ ও সুনীতার বিয়ে হয় ১৯৮৭ সালে। তাঁদের দুই সন্তান টিনা ও যশবর্ধন।এর আগে লালবাগচা রাজার দর্শনেও গোবিন্দের সঙ্গে কোমলকে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। সেই সময় গোবিন্দের পরিবারের সদস্যদের ইঙ্গিতপূর্ণ মন্তব্যও বিষয়টি আরও আলোচনায় নিয়ে আসে।

আরও পড়ুন : Mushtaq Khan: প্রয়াত বলিউড অভিনেতা মুশতাক খান, ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মৃত্যু