Diwali Party: বিচ্ছেদ জল্পনায় জল! দিওয়ালি পার্টিতে ভাইরাল অভিষেক – ঐশ্বর্যর রোম্যান্স

Thenewsnest: চোখে চোখে প্রেম, হাতে হাত আর অভিষেকের কাঁধে মাথা রেখে মিষ্টি মুহূর্ত! বলিউডের তারকা দম্পতি ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে ঘিরে ফের চর্চা তুঙ্গে। ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার জমকালো দিওয়ালি পার্টিতে তাঁদের একসঙ্গে উপস্থিতি যেন ফিরিয়ে আনল পুরনো দিনের রোম্যান্স। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনে এই জুটির প্রেমের রসায়ন যে এখনও অনুরাগীদের মুগ্ধ […]
Shah Rukh Khan: মন্নতের ব্যালকনিতে এলেন না শাহরুখ! ৬১তম জন্মদিনে হতাশ ভক্তদের কী বিশেষ উপহার দিলেন বাদশা?

The NewsNest Desk: ২ নভেম্বর মানেই মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে উপচে পড়া ভিড়। রাত ১২টা বাজলেই ব্যালকনিতে এসে অনুরাগীদের উদ্দেশে দু’হাত ছড়িয়ে চেনা ভঙ্গিতে শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখতেই মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। কিন্তু এবারের জন্মদিনে ভাঙল সেই চেনা রীতি। ৬১তম জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে […]
Janhvi Kapoor: এই লজ্জা আজীবন বয়ে বেড়াতে হবে’! ‘পেদ্দি’ ছবিতে নারীকে পণ্য হিসেবে দেখানোয় অনুতপ্ত জাহ্নবী

ছবির শুটিং চলাকালীনই অস্বস্তি হয়েছিল। মনে হয়েছিল, নারী চরিত্রকে যেভাবে পর্দায় তুলে ধরা হচ্ছে, তা নিয়ে আরও জোরালো প্রতিবাদ করা উচিত। কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান নিতে পারেননি। এ বার সেই সিদ্ধান্ত নিয়েই অনুতাপ প্রকাশ করলেন অভিনেত্রী জাহ্নবী কপূর। ‘পেদ্দি’ ছবিতে নারী চরিত্রের উপস্থাপনা এবং সম্মতির বিষয়টি যেভাবে দেখানো হয়েছে, তা নিয়ে বিতর্কের প্রসঙ্গে জাহ্নবীর […]
Tiger Shroff টাইগার শ্রফের গাড়িতে গুলিকাণ্ড: ইনদওর থেকে গ্রেফতার আরও এক, ধৃতের সংখ্যা বেড়ে ১১

The NewsNest Desk :বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার ইনদওর থেকে ২২ বছর বয়সি প্রাঞ্জল ঠাকরনকে গ্রেফতার করা হয়েছে। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে। এই গ্রেফতারির ফলে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। পুলিশ সূত্রে জানা […]
Deepika Padukone: উৎসবের মরসুমে দ্বিতীয় কন্যার নাম ও ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর

মুম্বই: দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ্যে আনলেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ। উৎসবের আবহে সমাজমাধ্যমে পরিবারের একটি বিশেষ ছবি ভাগ করে নিয়েছেন তাঁরা। সেই ছবিতেই প্রকাশ্যে এসেছে তাঁদের ছোট মেয়ের নাম—দেবী পাড়ুকোন সিংহ। তারকা দম্পতির দুই কন্যাকে একসঙ্গে দেখে আপ্লুত অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, দীপিকার কোলে রয়েছে ছোট্ট দেবী। অন্য দিকে, রণবীরের কোলে […]
Tiger Shroff : টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি! আহত ড্রাইভার, কোনোমতে প্রাণে বাঁচলেন অভিনেতা

The NewsNest Desk: বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল মুম্বইয়ে। রবিবার সন্ধ্যায় জুহু এলাকায় এই ঘটনা ঘটে। তিন বাইক আরোহী গুলি চালায় বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেতা। ঘটনায় আহত হয়েছেন তাঁর গাড়ির চালক। এই হামলার দায় স্বীকার করে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে দাবি করা এক […]
Imran Khan: ভারত ছাড়ার নোটিস ইমরান খানকে! পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ আমির খানের ভাগ্নে

The NewsNest Desk: মার্কিন নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন ‘জানে তু ইয়া জানে না’ ছবির অভিনেতা। বলিউড অভিনেতা আমির খানের ভাগ্নে ইমরানের বিরুদ্ধে এই পদক্ষেপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর আইনজীবীর দাবি, ওভারসিজ […]
Sharmila Tagore: ধূমপান করেন না, তবু ফুসফুসে ক্যানসার! শর্মিলা ঠাকুরের অসুস্থতা ঘিরে প্রশ্ন

The NewsNest Desk: ফুসফুসের ক্যানসার বললেই অনেকের মনে প্রথমে আসে ধূমপানের কথা। কিন্তু কখনও সিগারেট না খেলেও কি এই মারণ রোগে আক্রান্ত হতে পারেন কেউ? অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ক্যানসারের সঙ্গে লড়াইয়ের খবর সামনে আসার পর নতুন করে উঠছে সেই প্রশ্ন। ধূমপানের অভ্যাস না থাকলেও বায়ুদূষণ, পরোক্ষ ধূমপান এবং আরও কিছু কারণে ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়তে […]
Dhruv Rathee ‘চিনকে ভয় পেয়েই ছবিতে বদল?’ সলমনের ‘মাতৃভূমি’ নিয়ে বিস্ফোরক ধ্রুব রাঠী

The NewsNest Desk : মাসের পর মাস আটকে সলমন খানের ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর মুক্তি। ২০২০ সালের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি এই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অফ গলওয়ান’। কিন্তু ছবি ঘিরে বিতর্কের মধ্যেই নাম বদল থেকে শুরু করে বিষয়বস্তুর পরিবর্তন—একাধিক প্রশ্ন উঠেছে। এ বার সেই বিতর্কে […]
Nana Patekar: ‘মৃত্যুর পর কি মুছে যায় যৌন নির্যাতনের ক্ষত?’ নানা বিতর্কে তনুশ্রীর পাশে সন্ধ্যা মৃদুল

The NewsNest Desk: বর্ষীয়ান অভিনেতা নানা পটেকরের মৃত্যুর পর তাঁকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এবার তনুশ্রীর পাশে দাঁড়িয়ে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরলেন অভিনেত্রী সন্ধ্যা মৃদুল। তাঁর প্রশ্ন, কোনও অভিযুক্তের মৃত্যু হলে কি নির্যাতনের অভিযোগ এবং তার প্রভাবও মুছে যায়? কারও নাম উল্লেখ না করলেও সন্ধ্যার মন্তব্যকে নানা পটেকর ও […]