Govinda and Komal Rani spark marriage rumours as Sunita Ahuja makes cryptic remarks

Govinda: কোমলরানিকে বিয়ের গুঞ্জন, গোবিন্দাকে ‘পশুদেরও অধম’ বলে খোঁচা স্ত্রী সুনীতার

মুম্বই: একদিকে স্ত্রী সুনীতা আহুজা, অন্য দিকে চর্চিত ‘প্রেমিকা’ কোমলরানি স্বর্ণকার—গোবিন্দাকে ঘিরে ফের তুঙ্গে ব্যক্তিগত জীবনের জল্পনা। বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার হয়ে গেলেও দাম্পত্যে বরফ গলেনি বলেই জল্পনা। তার মধ্যেই কোমলরানির সঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে দেখা গেল অভিনেতাকে। আর সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে ছড়িয়েছে ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জন।

মঙ্গলবার সুনীতাও লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন। তবে অভিনেতার সঙ্গে তাঁকে দেখা যায়নি। বরং প্রায় এক ঘণ্টা পরে একই প্যান্ডেলে কোমলরানিকে সঙ্গে নিয়ে হাজির হন গোবিন্দা। ক্যামেরার সামনে হাসিমুখে হাত নেড়ে অভিবাদনও জানান তিনি। ফলে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

আরও পড়ুন: King Charles : ‘শীঘ্রই ডায়ানাকে ভুলে যাবে সবাই’, চার্লসের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ভাইয়ের, পাল্টা বার্তা প্যালেসের

তবে নেটিজেনদের সবচেয়ে বেশি নজর কেড়েছে কোমলরানির সিঁথির সিঁদুর। সেখান থেকেই শুরু হয় নতুন জল্পনা—ফিসফাস, ঘরে প্রথম স্ত্রী সুনীতাকে রেখেই নাকি চুপিসারে ভোজপুরী নায়িকা মারাঠি অভিনেত্রী কোমলরানি স্বর্ণকারের সঙ্গে বিয়ে করে ফেলেছেন গোবিন্দা! আর এহেন গুঞ্জন চাউড় হতেই স্বামীকে ‘পশুদেরও অধম’ বলে তোপ দাগলেন সুনীতা আহুজা।

এর মধ্যেই স্বামীকে নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ করেছেন সুনীতা। গণেশপুজোর প্যান্ডেলের বাইরে তাঁকে পোষ্য সারমেয় ‘উইন্টার’ সম্পর্কে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, মানুষকে যতই ভালোবাসা হোক, শেষ পর্যন্ত তারা বিশ্বাসঘাতকতা করে। তাঁর কথায়, পশুদের ভালোবাসাই ভালো, কারণ তারা সবসময় পাশে থাকে; মানুষ বরং ধোঁকা দেয়।

সুনীতার এই মন্তব্যের পরই নতুন করে জোরালো হয়েছে স্বামীকে ঘিরে তাঁর ক্ষোভের জল্পনা। গত আগস্টে বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেও গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক স্বাভাবিক হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সব মিলিয়ে, গোবিন্দা-কোমলরানি-সুনীতাকে ঘিরে বলিউডের এই ব্যক্তিগত টানাপোড়েন এখন ফের চর্চার কেন্দ্রে।

আরও পড়ুন: Raaka: মুক্তির আগেই গিনেস রেকর্ড দীপিকা-আল্লুর ৮০০ কোটির ‘রাকা’র