মুম্বই: সঞ্জয় লীলা বনসালির বহু প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়ল। ছবির নতুন পোস্টারে একেবারে ভিন্ন অবতারে দেখা গেল আলিয়া ভাটকে। রেট্রো ক্যাবারে লুকে অভিনেত্রীর নতুন সাজ প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
পোস্টারে একটি চেয়ারে বসে থাকা আলিয়াকে দেখা যাচ্ছে। পরনে লাল রঙের লেসের পোশাকের সঙ্গে নজরকাড়া স্লিট ট্রাউজার্স। খোলা চুলের সঙ্গে মাথায় রয়েছে পালকের নকশা করা বিশেষ হেডপিস। তাঁর পোশাক, অভিব্যক্তি এবং সাজে ফুটে উঠেছে পুরনো দিনের ক্যাবারে আবহ।সিনেমার প্রযোজনা সংস্থার তরফে সমাজমাধ্যমে পোস্টারটি প্রকাশ করা হয়েছে। পরে একই পোশাকে আলিয়ার সামনের দিকের আর একটি পোস্টারও প্রকাশ করা হয়। ফলে ছবির চরিত্র ও গল্প নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
আরও পড়ুন : Koushani Mukherjee: বৈজন্তীমালা, মাধুরীর পরে এবার দেবদাসের চন্দ্রমুখী কৌশানী! প্রকাশ্যে ফার্স্ট লুক
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ভিকি কৌশলও। যুদ্ধের আবহে তৈরি এই প্রেমের গল্পে তিন তারকার চরিত্রই গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। সঞ্জয় লীলা বনসালির সঙ্গে আলিয়ার এটি দ্বিতীয় কাজ। এর আগে ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে পরিচালকের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী। অন্যদিকে, ২০০৭ সালের ‘সাওয়ারিয়া’র প্রায় দুই দশক পর ফের বনসালির পরিচালনায় দেখা যাবে রণবীরকে।
একাধিকবার মুক্তির তারিখ বদলের পর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবির একে একে প্রকাশিত চরিত্রের লুক ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আরও পড়ুন : Mamta Kulkarni: সন্ন্যাসের পর ফের গ্ল্যামারাস অবতারে মমতা কুলকার্নি, নাচের ভিডিয়ো ঘিরে চর্চা