Suvendu Adhikari ৫০ হাজার কোটি টাকার বকেয়া, এখনই মিলবে না শিল্পের উৎসাহ ভাতা! মমতা সরকারকে নিশানা শুভেন্দুর

ক্ষমতায় বদল এসেছে, বদলেছে মুখ্যমন্ত্রীর চেয়ারও। কিন্তু রাজনৈতিক কৌশলে কি দেখা যাচ্ছে পুরনো ছবিরই পুনরাবৃত্তি? একসময় বাম সরকারের আর্থিক বোঝা, ঋণ এবং প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরে রাজ্যের পরিস্থিতির জন্য পূর্বসূরিদের দায়ী করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রায় একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। মমতা জমানার প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া শিল্প উৎসাহ […]
Mamata Banerjee দিল্লিতে রবিবার বিরোধীদের মিছিল, যোগ দিচ্ছেন মমতা! নজরদারিতে ২০০ এআই ক্যামেরা

The NewsNest Desk : দিল্লির রাজপথে রবিবার ফের বড়সড় রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা। ‘ভোটচুরি’র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতার। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অখিলেশ যাদবের মতো নেতারাও উপস্থিত থাকতে পারেন। কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান […]
Mamata Banarjee: বাড়ির সামনেই ‘ছুরি নিয়ে মমতার উপর হামলার চেষ্টা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

The NewsNest Desk: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে তাঁকে ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করেছেন এক মহিলা—এমনই অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসের একাংশ। তৃণমূল সাংসদ দোলা সেনের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মহিলা নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন বলেও অভিযোগ। ঘটনার কথা জানিয়ে কালীঘাট থানার ওসিকে ইমেল করেছেন দোলা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই মহিলাকে […]
Jantar Mantar 2.0: বিক্ষোভে বাধা, দিল্লিজুড়ে ধরপাকড়, আটক বিরোধী নেতারা! ‘জরুরি অবস্থা’র অভিযোগে সরব মমতা

The NewsNest Desk: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল হয়ে উঠল দিল্লি। প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক পুলিশি ধরপাকড়, ব্যারিকেড এবং একাধিক এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে আসা পড়ুয়া, যুবক, রাজনৈতিক নেতা, আইনজীবী ও সাংবাদিকদের আটক করা হয়েছে। আটক হওয়ার তালিকায় রয়েছেন […]
Bikash Ranjan Bhattacharyya ‘অন্য ধর্ম হলে বোতল নয়, RDX পড়ত’, বিকাশের বাড়িতে হামলা নিয়ে সুকান্ত

The NewsNest Desk : সিপিআইএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই হামলার নেপথ্যে কে বা কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যেই ঘটনাটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর দাবি, মদ্যপ অবস্থায় এক ব্যক্তি বিকাশরঞ্জনের বাড়িতে বোতল ছুড়েছিলেন। […]
Suvendu Adhikari: নন্দীগ্রামে ২০২১-এর মমতার পায়ের চোট ‘ভুয়ো’, নথি দেখিয়ে তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

The NewsNest ডেস্ক: নন্দীগ্রামে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের শুরু হল রাজনৈতিক চাপানউতোর। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচারের প্রমাণ পাওয়া যায়নি। তাঁর দাবি, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ২০২১ সালের ১১ মার্চের একটি চিকিৎসা-নথিতে ‘ফ্র্যাকচারের কোনও […]
Gyanesh Kumar জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি মমতার, ‘২০২৯-এর আগেই সুখবর’! ১৫০ আসনের হিসাব অভিষেকের

The NewsNest Desk : দিল্লিতে বসে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা সংশোধন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক সাংবাদিক বৈঠকে মমতা ও অভিষেকের বক্তব্যে মূলত নির্বাচন কমিশন, এসআইআর […]
Mamata Banerjee: ‘কে লাল, কে নীল দেখব না,’ শ্রীরামপুর থেকে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতার

শ্রীরামপুর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের সভা থেকে তিনি জানান, কোনও দলের রাজনৈতিক রং নয়, মানুষের স্বার্থে কোন দল বা শক্তি কাজ করছে, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। মমতা বলেন, “কোন পার্টি, […]
Mamata Banerjee: ভোটের পর শনিবার জেলায় প্রথম কর্মসূচি মমতার, আগের রাতে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের নেত্রী

শ্রীরামপুর: নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে আজ প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেলে সভা করবেন তৃণমূল নেত্রী। তবে এই সভাকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তৃণমূলকে। কলকাতা হাই কোর্টের নির্দেশেই শনিবার সভা করতে চলেছেন মমতা। প্রাথমিক ভাবে মাহেশ […]
Mamata Banerjee: বিজেপি ও নির্বাচন কমিশন বাংলার নির্বাচন লুট করেছে: মমতা, সিইসি-র গ্রেফতারি এবং পুরনো ভোটার তালিকায় নতুন ভোটের দাবি

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেফতারি এবং এসআইআর (SIR)-পূর্ববর্তী ভোটার তালিকা দিয়ে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন করানোর দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন হাত মিলিয়ে চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচন ‘লুট’ করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে আসার […]