Mamata Banerjee: কালীঘাট তৃণমূলের নতুন লোগো প্রকাশ, ‘ফুটবলার’ প্রতীক চেনাতে নেতা-কর্মীদের প্রচারের নির্দেশ মমতার

কলকাতা: নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে দলের পুরনো নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞার পর নতুন লোগো প্রকাশ করল মমতা শিবিরের তৃণমূল। নতুন লোগোর কেন্দ্রে রয়েছে ফুটবল পায়ে এক ফুটবলার। চারপাশে নীল প্রেক্ষাপটের উপরে সাদা হরফে লেখা হয়েছে দলের নতুন নাম। লোগোটিতে গেরুয়া, সাদা এবং সবুজ রঙের ব্যবহারও রয়েছে। আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম […]
Milan Pradhan: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত

নন্দীগ্রাম, ১৯ সেপ্টেম্বর: উপনির্বাচনের প্রচার শুরু হওয়ার মধ্যেই গ্রেফতার হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। শনিবার তাঁকে হলদিয়া মহকুমা আদালতে হাজির করানো হলে ৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ফলে ৬ অক্টোবর ভোটগ্রহণের আগে প্রচারের শেষ পর্বে নিজে আর মাঠে থাকতে পারবেন না মিলন। পুলিশ জানিয়েছে, ২০০৭ সালের নন্দীগ্রাম জমি অধিগ্রহণ-বিরোধী আন্দোলনের সময় […]
Rejinagar bypoll: ‘দিদি’র নির্দেশে সিদ্ধান্ত বদল, রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন রাখলেন রাবিউল ইসলাম

বহরমপুর, ১৯ সেপ্টেম্বর: কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। সকালে রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাবিউল ইসলাম। কিন্তু দুপুরে তিনি জানিয়ে দিলেন, মনোনয়ন প্রত্যাহার করছেন না। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি সিদ্ধান্ত বদল করেছেন। শনিবার সকাল ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবিউল জানিয়েছিলেন, দলের নাম ও প্রতীক না […]
Gautam Deb ১২ বছর পর ফের চর্চায় গৌতম দেবের সেই মন্তব্য, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত

একসময় বাংলার রাজনীতিতে দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌতম দেব। অসুস্থতার কারণে এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে তিনি। চিকিৎসকের পরামর্শে রয়েছেন গৃহবন্দি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে সাম্প্রতিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর ফের আলোচনায় উঠে এসেছে তাঁর প্রায় ১২ বছর আগের একটি রাজনৈতিক মন্তব্য। ২০১৪ সালের ২৯ এপ্রিল কলকাতায় সাংবাদিক বৈঠক […]
Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]
Mamata Banerjee: নন্দীগ্রামের ভোটের লড়াইয়ে নেই মমতা, দুই আসনে প্রার্থী ঘোষণা কালীঘাট তৃণমূলের

কলকাতা: প্রতীক জটিলতার মাঝেই আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল কালীঘাট তৃণমূল শিবির। দীর্ঘদিন ধরে রাজনৈতিক মহলে জল্পনা ছিল যে, নন্দীগ্রামের উপনির্বাচনে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এমনকি তিনি দাঁড়ালে সেখানে প্রার্থী দেবে না বলে জানিয়েছিল ঋতপন্থী তৃণমূল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভোটের ময়দানে সরাসরি লড়াইয়ে না নেমে নন্দীগ্রামে সঞ্চিতা […]
Digha Jagannath Temple: দিঘায় কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

অক্ষয় তৃতীয়ার দিনই দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতবছরের ডিসেম্বরেই নির্মীয়মাণ জগন্নাথ মন্দির পরিদর্শনের পর এ’কথা জানিয়েছিলেন মমতা, বুধবার শিল্প সম্মেলন থেকে ফের একবার সে’কথাই জানালেন মুখ্যমন্ত্রী! ২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কোভিড পর্ব কাটিয়ে ২০২২ সালের মে […]
BGBS 2025: ৫০,০০০ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি! বাংলার শাড়িকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেবেন মুকেশ আম্বানি

অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এসে পশ্চিমবঙ্গে বাণিজ্য পরিস্থিতির ভূয়সী প্রশংসা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিসের প্রধান মুকেশ আম্বানি। মনে করিয়ে দিলেন, আগের মতো আগামী দিনেও কলকাতা ও পশ্চিমবঙ্গের খুব নিকট আত্মীয়ের মতো পাশাপাশি কাজ করবেন তিনি এবং তাঁর সংস্থা। পাশাপাশি, মোট পাঁচটি আলাদা বিষয়ে বিনিয়োগের কথাও ঘোষণা করেন মুকেশ আম্বানি। বক্তব্যের শেষে বিশ্বের বিভিন্ন সংস্থা ও শিল্পপতিদের […]
Mamata Banerjee: গুটখার পিক ফেললে হাজার টাকা ফাইন, বাজেট অধিবেশনে বিল আনছে মমতার সরকার

কলকাতার রাস্তাঘাট ও জনসমাগমস্থলে যত্রতত্র থুতু ফেলা, পান ও গুটখার পিক ফেলে নোংরা করার প্রবণতা নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে পথঘাটে থুতু বা পানের পিক ফেলা নিয়ে আইন রয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু সম্প্রতি এই পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতই চটেছেন, যে তিনি মনে করছেন, এই আইন যথেষ্ট নয়। আরও কঠোর করতে হবে […]
BGBS 2025: বুধে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যোগ দেবেন ৪০ দেশের ২০০ প্রতিনিধি

একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো দেশের স্বনামধন্য শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে জার্মানি থেকে জাপান তথা ইউরোপের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে চলবে এই সম্মেলন চলবে দু’দিন। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধি-সহ ৫,০০০ হাজার বিশিষ্ট অংশ নেবেন এই সম্মেলনে। ৪০টির মধ্যে ২০টি দেশ ‘পার্টনার’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী […]