Saudi Crown Prince হুতিদের ভয়ে প্রাসাদ বদলাচ্ছেন সৌদি যুবরাজ MBS!

The NewsNest Desk : ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে দাবি মার্কিন সংবাদমাধ্যমের। নিরাপত্তার কারণে তাঁকে কড়া প্রহরায় বিভিন্ন রাজপ্রাসাদে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সৌদি […]
Saudi Arabia হামলার জেরে রিয়াদ বিমানবন্দরে বন্ধ উড়ান, কার্যক্রম স্থগিতের মেয়াদ বাড়াল সৌদি আরব

The NewsNest Desk : পরপর হামলার জেরে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হল। সোমবার সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিমানবন্দরের পরিকাঠামো কতটা নিরাপদ, কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং ফের বিমান চলাচল শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না, তা […]
US Iran Conflict: মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলার ছক? সামরিক প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

The NewsNest Desk: নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু হতে পারে। এমনই ইঙ্গিত মিলছে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ […]
Holiest Islamic Cities: আলোচনায় ১,৪০০ বছরের বিবাদ! পবিত্র মক্কা-মদিনার দখল নিতেই কি ‘ধর্মযুদ্ধ’ হুথিদের ?

রিয়াধ: ইসলামের পবিত্রতম শহর মক্কাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। সৌদি আরবের দাবি, গত ১৫ সেপ্টেম্বর মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, ড্রোনটি পবিত্র শহরের নিষিদ্ধ আকাশসীমায় ঢোকার আগেই ভূপাতিত করা হয়। তাঁর দাবি, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে […]
West Bank: পশ্চিম তীরে ইসরাইলি হিংসা ও বসতি বিস্তার ‘জাতিগত নিধনের’ ঝুঁকি বাড়াচ্ছে: গুতেরেস

নিউ ইয়র্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি হিংসা, বলপূর্বক বাস্তুচ্যুতি এবং অবৈধ বসতি সম্প্রসারণ শান্তি প্রক্রিয়ার পথকে ধ্বংস করছে এবং এর ফলে ‘জাতিগত নিধনে’র ঝুঁকি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ অধিবেশনের ভাষণে এমনই কঠোর সতর্কবার্তা দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবারের ভাষণে গুতেরেস স্পষ্ট ভাষায় জানান, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে যা চলছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকটের […]
Saudi-Houth সৌদি–হুতি সংঘাতের আঁচ মধ্যপ্রাচ্যজুড়ে! ১০ দেশে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল, লেবানন, জর্ডন, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তায় মধ্যপ্রাচ্যে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। […]
Pakistan বিয়েতে এক পদ, বিদেশ সফর-সরকারি নৈশভোজ বন্ধ! জ্বালানি সঙ্কটে কৃচ্ছ্রসাধনের পথে পাকিস্তান

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ, জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপের মধ্যে সরকারি ব্যয় কমাতে একাধিক কড়া পদক্ষেপ করল পাকিস্তান (Pakistan Austerity Measures)। বিয়েবাড়িতে একটির বেশি পদ রান্না ও পরিবেশন না করা থেকে শুরু করে সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ অর্ধেক করা—খরচ কমানোর লক্ষ্যে একগুচ্ছ বিধিনিষেধ ঘোষণা করেছে ইসলামাবাদ। তিন মাসের জন্য সরকারি কর্মকর্তাদের […]
Israel ইজরাইল কি সেই মানুষগুলোকেই হত্যা করছে, যারা যুদ্ধ শেষ করতে পারত?

রাহুল শ্রীবাস্তব : যুদ্ধের শেষ কোথায়? সাধারণত এই প্রশ্নটির উত্তর খোঁজা হয় কূটনীতির টেবিলে। যখন যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তি দিয়ে স্থায়ী সমাধান মেলে না, তখন প্রয়োজন হয় এমন মধ্যস্থতাকারীদের, যাঁরা দুই পক্ষের মধ্যে কথা বলতে পারেন, সমঝোতার রাস্তা খুঁজতে পারেন এবং শেষ পর্যন্ত নিজেদের শিবিরকে কোনো রাজনৈতিক চুক্তিতে রাজি করাতে পারেন। কিন্তু সেই মানুষগুলিকেই যদি একের পর […]
South Korea ট্রাম্পের চাপে নতি স্বীকার নয়, ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার পাশে সামরিকভাবে দাঁড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার উপর চাপ বাড়ালেও সেই পথে হাঁটছে না সিওল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং স্পষ্ট করে দিয়েছেন, এমন কোনও সেনা মোতায়েন করা হবে না, যাতে তাঁর দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি বলেন, দক্ষিণ কোরিয়া […]