SIR ট্রাইব্যুনালের কাজ শেষ হতে ১৪৫ বছর! অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়

The NewsNest Desk: পশ্চিমবঙ্গে SIR-এর পর ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে আবেদনের পাহাড়। আর সেই বিপুল সংখ্যক আবেদন নিষ্পত্তি করতে গিয়ে সমস্যায় পড়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। জোকায় তাঁর ট্রাইব্যুনালে প্রায় ৫ লক্ষ ৩০ হাজার আবেদন বিচারাধীন। বর্তমান গতিতে কাজ চললে সব আবেদন নিষ্পত্তি করতে প্রায় ১৪৫ বছর লেগে যেতে পারে […]
Gyanesh Kumar আগ্রায় জ্ঞানেশ কুমারের বাড়ির গেটে ‘গদ্দার, ভোট চোর’, SIR নিয়ে কংগ্রেসের বিক্ষোভ

আগ্রা, ২৮ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়ির সামনে সোমবার বিক্ষোভ দেখাল কংগ্রেস। এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা প্রতিবাদের মধ্যেই আগ্রার বিজয় নগরে জ্ঞানেশ কুমারের বাড়ির সামনে জড়ো হন কংগ্রেস ও দলের সহযোগী সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীরা স্লোগান দেওয়ার পাশাপাশি বাড়ির মূল গেট ও দেওয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে […]
Gyanesh Kumar: ‘বিজেপির এজেন্ট’, জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি কেরলের মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি তুললেন কেরলের মুখ্যমন্ত্রী ভাদাসেরি দামোদরন মেনন সতীশন। প্রাক্তন রাজ্য মুখ্যসচিব জিজি থমসনের করা অভিযোগকে সামনে রেখে রবিবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, ওই অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং এর ফলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমাজমাধ্যমে একটি […]
Mamata-Gyanesh Kumar ‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুর থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার

শ্রীরামপুর, ২৬ সেপ্টেম্বর: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে আসার পর ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের কোর্ট ময়দানের সভা থেকে জ্ঞানেশকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদেরও ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।’’ এসআইআর শুরু হওয়ার […]
Election Commission : রাহুলের নিশানায় CEC জ্ঞানেশ কুমার, পদত্যাগ দাবি করে ‘রাজসাক্ষী’ হওয়ার পরামর্শ

The News Nest: নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক আরও তীব্র হল। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের(CEC Gyanesh Kumar) পদত্যাগ দাবি করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থার ভিত নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এর নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক ব্যক্তি রয়েছেন। জ্ঞানেশ কুমারকে ‘রাজসাক্ষী’ হওয়ারও পরামর্শ […]
Abhishek Banerjee: ৩০ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার ছক? এপ্রিলের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট অভিষেকের

কলকাতা, ২৪ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) ঘিরে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক সংঘাতের মধ্যেই নতুন অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এপ্রিল মাসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করে তাঁর দাবি, প্রায় ৩০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কোনও পরিকল্পনা […]
CJP: ৪৮ ঘণ্টার মধ্যে জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, না হলে ‘জন্তর মন্তর ২.০’-র হুঁশিয়ারি ‘ককরোচ’ দীপকের

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে আন্দোলনে নামবেন তাঁরা। এমনকি দিল্লির জন্তর মন্তরে ফের বড়সড় বিক্ষোভের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং […]
ISF Logo: ‘খাম’ প্রতীক আইএসএফ- এর কাছ থেকে কেন নেওয়া হল? নির্বাচন কমিশনকে প্রশ্ন হাই কোর্টের

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফের হয়ে ব্যবহৃত ‘খাম’ প্রতীক নবগঠিত ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করা। আইএসএফের দায়ের করা মামলার […]
EC Row: ‘Gyanesh, it’s done bro’ থেকে ‘We object’, নির্বাচন কমিশনের দ্বন্দ্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের অন্দরের মতবিরোধের খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিমের ঝড়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু ও বিবেক জোশীর মধ্যে কথিত মতপার্থক্যকে কেন্দ্র করে একের পর এক ব্যঙ্গচিত্র ও পোস্ট ছড়িয়ে পড়ছে। ভাইরাল হওয়া একটি কার্টুনে নির্বাচন কমিশনের প্রতীক লাগানো একটি অটোরিকশার চালকের […]
Mamata Banerjee: বিজেপি ও নির্বাচন কমিশন বাংলার নির্বাচন লুট করেছে: মমতা, সিইসি-র গ্রেফতারি এবং পুরনো ভোটার তালিকায় নতুন ভোটের দাবি

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেফতারি এবং এসআইআর (SIR)-পূর্ববর্তী ভোটার তালিকা দিয়ে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন করানোর দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন হাত মিলিয়ে চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচন ‘লুট’ করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে আসার […]