Election Commission: কমিশনে কলহ! জ্ঞানেশের সিদ্ধান্তের ১০ মাসে ১৪ বার আপত্তি দুই নির্বাচন কমিশনারের

নয়াদিল্লি: দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতপার্থক্যের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাঁধু ও বিবেক জোশী। এর মধ্যে একই […]
Bengal SIR-এ ভোটার বাদ গেলেও বদলায়নি বাংলার ভোটের ফল! সুপ্রিম কোর্টে দাবি নির্বাচন কমিশনের

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার আদালতে দেওয়া হলফনামায় কমিশন দাবি করেছে, যে আসনগুলিতে ভোটার বাদ যাওয়ার সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও ২১টি আসনে জয় পেয়েছেন। তৃণমূলের […]
Naushad Siddiqui:খাম গেল ঋতব্রতদের হাতে, নওশাদ পেলেন আলমারি! হুমায়ুনের বাঁশির বদলে নতুন প্রতীক টেবিল

উপনির্বাচনের আগে একাধিক দলের নির্বাচনী প্রতীক বদল ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এত দিনের পরিচিত ‘খাম’ প্রতীক এবার বরাদ্দ করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে। অন্য দিকে, নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) দলকে দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক। একই ভাবে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) পুরনো […]
Gautam Deb ১২ বছর পর ফের চর্চায় গৌতম দেবের সেই মন্তব্য, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত

একসময় বাংলার রাজনীতিতে দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌতম দেব। অসুস্থতার কারণে এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে তিনি। চিকিৎসকের পরামর্শে রয়েছেন গৃহবন্দি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে সাম্প্রতিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর ফের আলোচনায় উঠে এসেছে তাঁর প্রায় ১২ বছর আগের একটি রাজনৈতিক মন্তব্য। ২০১৪ সালের ২৯ এপ্রিল কলকাতায় সাংবাদিক বৈঠক […]
Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]
Bengal SIR: বাংলায় SIR-এর ৩৭ লক্ষের বেশি আপিল এখনও বকেয়া, সুপ্রিম কোর্টে জানাল নির্বাচন কমিশ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR ঘিরে জমা পড়া আবেদনের নিষ্পত্তির গতি নিয়ে নতুন তথ্য দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ভোটার তালিকায় নাম বাদ দেওয়া বা অন্তর্ভুক্তি সংক্রান্ত মোট ৩৮,২০,৬৮৩টি আপিল দায়ের হয়েছে। এর মধ্যে মাত্র ১,০২,২৩১টির নিষ্পত্তি হয়েছে। ফলে এখনও ৩৭,১৮,৪৫২টি আপিল বকেয়া রয়েছে। তবে কমিশনের হলফনামায় একটি […]
Abhijit Ganguly: মমতা সম্পর্কে কুকথা! অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রকাশ্য সমাবেশে কুকথা বলার অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল। তার পরিপ্রেক্ষিতেই পদক্ষেপ করল কমিশন। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ২৪ ঘণ্টার জন্য অভিজিতের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ অভিজিৎ নিজে ওই সময় প্রচার করতে পারবেন […]
Lok sabha Election 2024: কপ্টারে আয়কর তল্লাশি, আইনি পদক্ষেপের ইঙ্গিত অভিষেকের

কপ্টারে তল্লাশি বিতর্কে উত্তপ্ত রাজ্য রাজনীতি। X হ্যান্ডেলে ক্ষোভপ্রকাশের পর এবার সাংবাদিক বৈঠকেও এই ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কপ্টারের ট্রায়াল রানে বাধা দেওয়ার আয়কর দপ্তরের অধিকার নেই বলেই দাবি তাঁর। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দিলেন তিনি। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সাংবাদিক বৈঠকে অভিষেক , “কেন্দ্রীয় তদন্তকারী […]
EC: দুয়ারে লোকসভা ভোট! আমলাদের বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন

দুয়ারে কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। সমস্ত রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের কমিশনের নির্দেশ, যেন কোনওভাবেই কোনও আমলাকে এক জেলা থেকে বদলি করে এমন কোনও জেলায় পাঠানো যাবে না যা একই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে। আমলারা যাতে ক্ষমতার অপব্যবহার না করতে পারে সেজন্যেই এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তিতে […]
TMC তৃণমূল আর জাতীয় দল নয়! নির্বাচন কমিশনের ‘কোপে’ RSP, CPI-ও

জাতীয় দলের স্বীকৃতি হারাল তৃণমূল। তবে বাংলা ছাড়াও আরও দুই রাজ্যে ঘাসফুলের উপস্থিতিকে স্বীকৃতি দিল কমিশন। বাংলা, ত্রিপুরা ও মেঘালয়ের আঞ্চলিক দল হিসেবে চিহ্নিত করা হল তৃণমূলকে। একই হাল শরদ পাওয়ারের এনসিপি ও ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইয়ের। তবে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ারের দল বা দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল সিপিআইকে টেক্কা দিয়েছে অরবিন্দ কেজিওয়ালের আম […]