Prashant Bhushan: ‘জ্ঞানেশের ফাইল সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও!’ বিস্ফোরক প্রশান্ত ভূষণ

prashanta gyanesh

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর দাবি, জ্ঞানেশ কুমার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। এমনকি বিচারপতিদের ব্যক্তিগত তথ্যও সরকারের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই বক্তব্য […]

Delhi Protest: যন্তর মন্তরে যাওয়ার পথেই আটক রাহুল-ডেরেকরা! জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল দিল্লি

CONGRESS

The NewsNest Desk: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে বুধবারও উত্তপ্ত দিল্লি। যন্তর মন্তরের উদ্দেশে বাসে করে রওনা দিয়েছিলেন ‘ইন্ডিয়া’ জোটের একাধিক বিরোধী সাংসদ। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকে দেয় দিল্লি পুলিশ। বাস থেকে নেমে রাস্তায় প্রতিবাদে শামিল হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং তৃণমূলের ডেরেক […]

Rahul Gandhi: ‘বিজেপিকে ধ্বংস করে দেব’, মোদী-শাহ-ভাগবত-জ্ঞানেশকে নিশানা রাহুলের, নির্বাচন সদনের পথে বিরোধীদের মিছিল

836280100 1597408031931076 4049935388105210725 n e1791289254646

The NewsNest Desk: ‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে ফের সরব হল বিরোধী জোট। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রায় ৩০০ সাংসদ। নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছনোর আগেই নীতি আয়োগের দফতরের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। বেশ কয়েক জন সাংসদকে আটকও করা হয়। পরে নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে অবস্থান নেন লোকসভার […]

Gyanesh Kumar ‘আইন না মেনে কাজ হলে বাতিল!’ জ্ঞানেশ কুমার মামলায় নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

gyanesh 1

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে দায়ের হওয়া মামলায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। সোমবার শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিল, তিন সদস্যের নির্বাচন কমিশনে কোনও বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে হয় সর্বসম্মতি থাকতে হবে, নয়তো সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। একইসঙ্গে আদালতের স্পষ্ট বার্তা, আইন মেনে […]

Gyanesh Kumar জ্ঞানেশের একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭ দিনের জবাব তলব, নির্বাচন কমিশনকে কড়া বার্তা সুপ্রিম কোর্টের

gyanesh 1

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের একতরফা সিদ্ধান্তের অভিযোগ নিয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের কাছে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব চাইল সুপ্রিম কোর্ট। সোমবার এই মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ভারতের নির্বাচন কমিশন একটি বহু-সদস্যের সাংবিধানিক প্রতিষ্ঠান। ফলে কমিশনের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অথবা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই নেওয়া উচিত। প্রধান বিচারপতি […]

Sachin Pilot SIR-এ ভোটার বাছাই করে নাম বাদ দেওয়ার দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শচীন পাইলটের অভিযোগ

sachin gynesh

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তাঁর দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে চলতি Special Intensive Revision (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট অংশের মানুষের নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাইলট বলেন, নির্বাচন কমিশন […]

Gyanesh Kumar মুম্বইয়ে ঠাকরেদের ‘গর্জন’, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে উদ্ধব-রাজ দুই ভাই

uddhav raj gynesh

The NewsNest Desk : মহারাষ্ট্রের ভোটার তালিকার SIR বা Special Intensive Revision নিয়ে এবার মুম্বইয়ের রাজপথে একজোট হলেন দুই ঠাকরে। শিবসেনা (ইউবিটি)-র প্রধান উদ্ধব ঠাকরে এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরে রবিবার একসঙ্গে নেতৃত্ব দিলেন ‘বিরাট গর্জনা মোর্চা’-র। তাঁদের মূল দাবি, মহারাষ্ট্রে SIR প্রক্রিয়া বাতিল করতে হবে এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ […]

SIR: পশ্চিমবঙ্গ – বিহার সহ ২০ রাজ্যে বাদ পড়া ভোটারদের ফেরাতে বিশেষ অভিযান, বিতর্কের মধ্যেই নয়া সিদ্ধান্ত কমিশনের

SIR 1

The NewsNest Desk: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে বড় পদক্ষেপ করল কমিশন। এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এমন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ ভোটার অন্তর্ভুক্তি অভিযান। একইসঙ্গে নতুন এবং প্রথমবার ভোট দিতে চলা তরুণদের নামও ভোটার […]

Gyanesh Kumar গান্ধী জয়ন্তীতে জ্ঞানেশ কুমার বিরোধী বিক্ষোভ, দিল্লির যন্তর-মন্তর ও মুম্বইয়ের শিবাজি পার্কে প্রতিবাদের ডাক

GYNESH SOLO

The NewsNest Desk : গান্ধী জয়ন্তীর দিনই নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের ডাক ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ২ অক্টোবর দিল্লির জंतर-মন্তর থেকে মুম্বইয়ের শিবাজি পার্ক—একাধিক জায়গায় আলাদা আলাদা সংগঠন ও রাজনৈতিক গোষ্ঠী বিক্ষোভের কর্মসূচি নিয়েছে। মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকার Special Intensive Revision বা SIR, নির্বাচন কমিশনের কাজকর্ম […]

Gyanesh Kumar জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি মমতার, ‘২০২৯-এর আগেই সুখবর’! ১৫০ আসনের হিসাব অভিষেকের

MAMATA ABHISHEK

The NewsNest Desk : দিল্লিতে বসে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা সংশোধন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক সাংবাদিক বৈঠকে মমতা ও অভিষেকের বক্তব্যে মূলত নির্বাচন কমিশন, এসআইআর […]