US:যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন ভিসা, নিউ ইয়র্কে যাবেন পেজেশকিয়ান-আরাঘচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ কর্মকর্তাদের আমেরিকায় প্রবেশের অনুমতি দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইরানের ‘মূল প্রতিনিধিদল’-কে ভিসা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে ভিসা মিললেও ইরানি প্রতিনিধিদের জন্য একাধিক বিধিনিষেধ থাকছে। তাঁদের […]
South Korea ট্রাম্পের চাপে নতি স্বীকার নয়, ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া

ইরান যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার পাশে সামরিকভাবে দাঁড়ানোর জন্য দক্ষিণ কোরিয়ার উপর চাপ বাড়ালেও সেই পথে হাঁটছে না সিওল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং স্পষ্ট করে দিয়েছেন, এমন কোনও সেনা মোতায়েন করা হবে না, যাতে তাঁর দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে লি বলেন, দক্ষিণ কোরিয়া […]
Saudi Arabia : সৌদিকে ৪৮টি F-35 যুদ্ধবিমান দিচ্ছে আমেরিকা, চীনের ‘গুপ্তচরবৃত্তি’ নিয়ে উদ্বেগ

মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। সৌদি আরবের কাছে ৪৮টি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের কাছে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রায় ২,৪৩০ কোটি ডলারের এই প্রতিরক্ষা চুক্তি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে আমেরিকা ও ইজরায়েলে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ককে ঘিরে প্রশ্ন উঠেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের বক্তব্য, এই চুক্তি বাস্তবায়িত […]
Russia: রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০% শুল্ক? হাউসে বিল পাশ, এখন ট্রাম্পের সিদ্ধান্ত

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর বড় চাপ তৈরি করতে নতুন পদক্ষেপ আমেরিকার। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এমন একটি বিল পাশ হয়েছে, যার ফলে রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ (100 percent tariff on India)পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চিন এই ব্যবস্থার আওতায় পড়তে পারে। […]
Russian oil: ১০০ শতাংশ শুল্কের হুমকি, তবু রুশ তেল কেনা চলবে? আমেরিকাকে স্পষ্ট বার্তা নয়াদিল্লির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: রাশিয়া থেকে অশোধিত তেল কেনা অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক চাপানোর পথ খুলে দিয়েছে আমেরিকার আইনসভা। বুধবার মার্কিন হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভসে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়া থেকে তেল আমদানির নীতি বদলানো হবে কি না, তা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে […]
Donald Trump: রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতকে নিশানা করে ট্রাম্পের বিল এগোল মার্কিন হাউসে

ওয়াশিংটন, ১৬ সেপ্টেম্বর: রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি করা দেশগুলির বিরুদ্ধে বড়সড় বাণিজ্যিক পদক্ষেপের পথে আরও এক ধাপ এগোল আমেরিকা। ভারত-সহ রুশ জ্বালানির ক্রেতা দেশগুলির পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার লক্ষ্যে আনা বিলটি মঙ্গলবার মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে প্রক্রিয়াগত ভোটে অনুমোদিত হয়েছে। বিলটির পক্ষে ২১৪টি এবং বিপক্ষে ২১১টি […]
US-China Tariff War: এবার পাল্টা দিল চিন! মার্কিন পণ্যে ১৫ শতাংশ শুল্ক আরোপ বেজিংয়ের

বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের দামামা! ডোনাল্ড ট্রাম্পের পালটা দিয়ে এবার নতুন শুল্ক ঘোষণা করল চিন। পাশাপাশি মার্কিন সংস্থার বিরুদ্ধে নিয়মভঙ্গের তদন্তও করতে চলেছে বেজিং। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দুই দেশ যেভাবে শুল্ক যুদ্ধ শুরু করেছে তাতে সিঁদুরে মেঘ দেখছে ওয়াকিবহাল মহল। গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরেই কানাডা ও মেক্সিকোর পণ্যে বাড়তি শুল্ক বসানোর কথা ঘোষণা […]
Donald Trump : পর্নতারকার মামলার সাজায় স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট! বিপাকে ডোনাল্ড ট্রাম্প

ঘুষ মামলায় আমেরিকার সুপ্রিম কোর্টে((Supreme Court) ধাক্কা খেলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। শারীরিক সম্পর্ক নিয়ে মুখ না খুলতে পর্নতারকা (Pornstar case) স্টর্মি ড্যানিয়েলসকে (Stormy Daniels)ঘুষ দেওয়ার অভিযোগের মামলায় সাজা ঘোষণা স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু শুক্রবার তা খারিজ করে দিয়েছে আমেরিকার শীর্ষ আদালত। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ট্রাম্প। […]
Donald Trump: ডলার ব্যবহারে অনীহা দেখালেই ১০০ শতাংশ শুল্ক! ভারত, চিন, রাশিয়াকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগামী জানুয়ারিতে তাঁর শপথগ্রহণ। কিন্তু এখন থেকেই শুরু হয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি দেওয়ার পালা। শনিবার বর্ষীয়ান রিপাবলিকান নেতা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির উপরে। প্রসঙ্গত, ৯ সদস্যের ব্রিকসে রয়েছে ভারতও। ২০০৯ সালে আন্তর্জাতিক মঞ্চ হিসাবে আত্মপ্রকাশ হয় ব্রিকসের। এটি অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ […]
Kash Patel: ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে এফবিআই প্রধানের দায়িত্ব দিলেন ট্রাম্প

জল্পনা ছিলই, তা সত্যি হল। গুজরাটি কাশ্যপ প্যাটেলকে FBI-এর মাথায় নিয়ে এলেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। প্রশাসনিক থেকে অন্যান্য সবমহলে তিনি ‘কাশ’ নামেই বেশি পরিচিত। সোশ্যাল মিডিয়ায় কাশ্যপ প্যাটেলকে FBI-এর শীর্ষকর্তা হিসেবে ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘কাশ একজন চমৎকার আইনজীবী। উনি আমেরিকা ফার্স্ট নীতিতে বিশ্বাসী এক যোদ্ধা। দুর্নীতি উন্মোচন, ন্যায়বিচার এবং আমেরিকার জনগণকে রক্ষা […]