Trump ভোটে বড় ধাক্কা ট্রাম্পের! মার্কিন কংগ্রেসের দুই কক্ষই দখল ডেমোক্র্যাটদের, চাপে রিপাবলিকানরা

trump

The Newsnest Desk: আমেরিকার রাজনীতিতে বড়সড় পালাবদল! মধ্যবর্তী নির্বাচনে (Midterm Elections) বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই চলে গেল বিরোধী ডেমোক্র্যাটিক পার্টির হাতে। মঙ্গলবার, ৩ নভেম্বরের নির্বাচনে সেনেট এবং হাউস অফ রিপ্রেজ়েন্টেটিভস—দুই জায়গাতেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। ফলে ট্রাম্পের বাকি দু’বছরের শাসনকালে মার্কিন প্রশাসনের সামনে তৈরি হতে চলেছে নতুন […]

US Iran Conflict: মার্কিন নির্বাচনের আগেই ইরানে হামলার ছক? সামরিক প্রস্তুতির নির্দেশ ট্রাম্পের

iran

The NewsNest Desk: নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের বিরুদ্ধে ফের সামরিক অভিযান শুরু হতে পারে। এমনই ইঙ্গিত মিলছে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার জন্য সামরিক পরিকল্পনা প্রস্তুত করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে হামলার চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময় এখনও ঘোষণা করা হয়নি। মার্কিন সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, আগামী ৩ […]

Nobel Peace Prize: এবার মহাকাশ স্টেশনও নোবেল শান্তির দাবিদার! ট্রাম্প-সহ একাধিক নাম ঘিরে জোর জল্পনা

PEACE NOBEL

The NewsNest Desk:  নোবেল শান্তি পুরস্কার সাধারণত শান্তিকর্মী, মানবাধিকারকর্মী, রাষ্ট্রনায়ক কিংবা আন্তর্জাতিক সংগঠনের হাতে উঠতে দেখা যায়। কিন্তু এ বছর সেই চেনা ছবিতেই যেন একটু অন্যরকম চমক। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে একটি অপ্রত্যাশিত নাম—আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস। পৃথিবীর কক্ষপথে থাকা এই মহাকাশ গবেষণাগারকে বিশ্ব […]

India-US Relation: শুল্কের চাপের মধ্যেই মোদী-ট্রাম্প ফোনালাপ: শুল্ক, রুশ তেল ও বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা

Modi and Trump

The NewsNest Desk: মার্কিন শুল্কনীতি এবং রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে চাপের আবহের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবারের এই ফোনালাপে ভারত-মার্কিন সম্পর্কের একাধিক গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মোদী নিজেই। বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও আলোচনায় এসেছে। ফোনালাপের […]

Iran: আমাদের তেল বিক্রি করতে না দিলে কেউ পারবে না, হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি গালিবাফের

iran

তেহরান, ২৯ সেপ্টেম্বর: ইরানকে তেল বিক্রি করতে বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনও দেশকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না—এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অবরোধ বা চাপের কাছে তেহরান মাথা নত করবে না। তাঁর এই মন্তব্য ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান […]

CNN : সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে ঢুকতে দিন, ট্রাম্পকে আদালতের নির্দেশ

trump cnn

ওয়াশিংটন, ২৪ সেপ্টেম্বর: সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার মার্কিন ফেডারেল জেলা বিচারক টিম কেলি এই নির্দেশ দেন। তিন সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া ‘সম্ভবত অসাংবিধানিক’ বলেও পর্যবেক্ষণ করেছে আদালত। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই তিন সংবাদমাধ্যম আদালতের দ্বারস্থ […]

Trump TV : ২৪ ঘণ্টা ট্রাম্পের ভাষণ ও প্রশাসনের খবর, নতুন ‘Trump TV’ চালু হোয়াইট হাউসের

trump

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস ২৪ ঘণ্টার ভিডিও সম্প্রচার প্ল্যাটফর্ম ‘Trump TV: The Essentials Station’ চালু করেছে। ২১ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন ঘোষণা, গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং প্রশাসনের সাম্প্রতিক আপডেট দেখানো হবে। হোয়াইট হাউসের নিজস্ব ভিডিও লাইব্রেরিতেও ‘Trump TV is Here’ এবং ‘TRUMP TV: The Essentials Station’ নামে ভিডিও […]

Strait of Hormuz: আমেরিকা চাপ কমলেই ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে প্রস্তুত ইরান

Strait of Hormuz

তেহরান: মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ করলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করতে প্রস্তুত রয়েছে ইরান। জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক ইরানি আধিকারিক। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে ইতিমধ্যে এই প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে […]

Trump White House Ban: ট্রাম্পের হোয়াইট হাউস নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে CNN, MS NOW ও Politico

cnn

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হল তিন সংবাদমাধ্যম—CNN, MS NOW এবং Politico। সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে মামলা দায়ের করে তারা হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। সংবাদমাধ্যমগুলির অভিযোগ, তাদের রিপোর্টিং পছন্দ না হওয়ার কারণেই প্রবেশাধিকার কেড়ে নেওয়া হয়েছে, যা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী বা First Amendment-এর অধিকার […]

Tariffs: ভারত-চিনে ১০০% পর্যন্ত শুল্কের ক্ষমতা, রাশিয়া-ইরান নিষেধাজ্ঞা আইনে সই ট্রাম্পের

trump

ওয়াশিংটন, ১৯ সেপ্টেম্বর: রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরও কঠোর করার নতুন আইনে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট, ২০২৬’ নামে পরিচিত এই আইনে অনুমোদন দেন তিনি। নতুন আইনের আওতায় রুশ জ্বালানি কিনছে এমন দেশগুলির উপরও শুল্ক চাপানোর ক্ষমতা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। ফলে […]