Abhishek Banerjee: ‘ছোট পাথরও কতটা বিপজ্জনক বোঝেন?’ অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কেন্দ্র-রাজ্যকে কড়া প্রশ্ন হাইকোর্টের

abhishek

The NewsNest Desk: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া প্রশ্নের মুখে পড়তে হল। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের একাধিক প্রশ্ন করেন। পাশাপাশি, নিরাপত্তা পুনর্বিন্যাসের কারণ জানিয়ে […]

Parliamentary panel : সরানো হল কীর্তি – দোলাকে, দুই সংসদীয় কমিটির শীর্ষপদ গেল মমতাপন্থী তৃণমূলের হাত থেকে

tmc

The NewsNest Desk:  সংসদীয় স্থায়ী কমিটির পুনর্গঠনে বড়সড় রদবদল হল। তৃণমূল কংগ্রেসের হাতে থাকা দুই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদ আর থাকল না। রাসায়নিক ও সার বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদে কীর্তি আজাদের জায়গায় এলেন তৃণমূলের বিদ্রোহী শিবিরের নেত্রী কাকলি ঘোষদস্তিদার। অন্য দিকে, বাণিজ্য বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারপার্সন পদ থেকে সরানো হল তৃণমূল সাংসদ দোলা […]

Anubrata Mondal: আঙুল তুলে শাসানি, কলার ধরে হুমকি! নিজের কার্যালয়েই আক্রান্ত অনুব্রত

anubrata

The News Nest Desk: দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আচমকাই লাঠি, বাঁশ ও গাছের ডাল হাতে কয়েক জন যুবক ঢুকে পড়েন ঘরে। অনুব্রতের সামনেই শুরু হয় চেয়ার-টেবিল, আসবাবপত্র এবং বাতানুকূল যন্ত্র ভাঙচুর। শুধু তাই নয়, তাঁকে আঙুল তুলে শাসানি, কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বুধবার সিউড়ির দলীয় কার্যালয়ের এই ঘটনায় […]

Mamata-Gyanesh Kumar ‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুর থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার

MAMTA GYNESH

শ্রীরামপুর, ২৬ সেপ্টেম্বর: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে আসার পর ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের কোর্ট ময়দানের সভা থেকে জ্ঞানেশকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদেরও ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।’’ এসআইআর শুরু হওয়ার […]

Mamata Banerjee: ভোটের পর শনিবার জেলায় প্রথম কর্মসূচি মমতার, আগের রাতে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের নেত্রী

mamata suvendu

শ্রীরামপুর: নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে আজ প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেলে সভা করবেন তৃণমূল নেত্রী। তবে এই সভাকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তৃণমূলকে। কলকাতা হাই কোর্টের নির্দেশেই শনিবার সভা করতে চলেছেন মমতা। প্রাথমিক ভাবে মাহেশ […]

Bengal SIR-এ ভোটার বাদ গেলেও বদলায়নি বাংলার ভোটের ফল! সুপ্রিম কোর্টে দাবি নির্বাচন কমিশনের

ec

পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বিধানসভা নির্বাচনের ফলাফলে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার আদালতে দেওয়া হলফনামায় কমিশন দাবি করেছে, যে আসনগুলিতে ভোটার বাদ যাওয়ার সংখ্যা জয়ের ব্যবধানের চেয়ে বেশি ছিল, তার মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও ২১টি আসনে জয় পেয়েছেন। তৃণমূলের […]

Mamata Banerjee: কালীঘাট তৃণমূলের নতুন লোগো প্রকাশ, ‘ফুটবলার’ প্রতীক চেনাতে নেতা-কর্মীদের প্রচারের নির্দেশ মমতার

mamata logo

কলকাতা: নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে দলের পুরনো নাম এবং জোড়াফুল প্রতীক ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞার পর নতুন লোগো প্রকাশ করল মমতা শিবিরের তৃণমূল। নতুন লোগোর কেন্দ্রে রয়েছে ফুটবল পায়ে এক ফুটবলার। চারপাশে নীল প্রেক্ষাপটের উপরে সাদা হরফে লেখা হয়েছে দলের নতুন নাম। লোগোটিতে গেরুয়া, সাদা এবং সবুজ রঙের ব্যবহারও রয়েছে। আগামী ৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম […]

Rejinagar bypoll: ‘দিদি’র নির্দেশে সিদ্ধান্ত বদল, রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন রাখলেন রাবিউল ইসলাম

rabiul

বহরমপুর, ১৯ সেপ্টেম্বর: কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গেল সিদ্ধান্ত। সকালে রেজিনগর বিধানসভা উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাবিউল ইসলাম। কিন্তু দুপুরে তিনি জানিয়ে দিলেন, মনোনয়ন প্রত্যাহার করছেন না। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি সিদ্ধান্ত বদল করেছেন। শনিবার সকাল ৯টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবিউল জানিয়েছিলেন, দলের নাম ও প্রতীক না […]

Gautam Deb ১২ বছর পর ফের চর্চায় গৌতম দেবের সেই মন্তব্য, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত

gautam debb

একসময় বাংলার রাজনীতিতে দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌতম দেব। অসুস্থতার কারণে এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে তিনি। চিকিৎসকের পরামর্শে রয়েছেন গৃহবন্দি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে সাম্প্রতিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর ফের আলোচনায় উঠে এসেছে তাঁর প্রায় ১২ বছর আগের একটি রাজনৈতিক মন্তব্য। ২০১৪ সালের ২৯ এপ্রিল কলকাতায় সাংবাদিক বৈঠক […]

Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

mamata recent

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]