SIR নিয়ে এবার পথে INDIA জোট, ‘গণতন্ত্র বাঁচাও’ মিছিলের ডাক বিরোধীদের

india bloc

এবার ‘ভোটবন্দি’—কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনই রাজনৈতিক সুর চড়িয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করল INDIA জোট। বুধবার নয়াদিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে জানান, নির্বাচন প্রক্রিয়া ও ভোটার তালিকা নিয়ে তাঁদের অভিযোগকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে। বিরোধী জোটের ঘোষিত কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৬ অক্টোবর। ওই দিন […]

Congress: ‘ভোটে কারচুপি’, জ্ঞানেশ কুমারের সঙ্গে মোদীর পদত্যাগও চাইল কংগ্রেস SIR স্থগিতের দাবি

cong protest

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR স্থগিত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে পুনর্বহালের দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, […]

SIR পূর্ণ তথ্য প্রকাশ করুক কমিশন, তৃতীয় দফার এসআইআর বাতিল হোক’, দাবি প্রাক্তন নির্বাচন কমিশনারের

LAVASA GYNESH

নয়াদিল্লি: এসআইআর (Special Intensive Revision) নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ওঠা প্রশ্নের সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানালেন প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। তাঁর বক্তব্য, কমিশনের উচিত স্বচ্ছভাবে সব তথ্য সামনে আনা এবং ভোটার তালিকা সংশোধনের তৃতীয় দফার এসআইআর বাতিল করে প্রাক-এসআইআর ভোটার তালিকায় ফিরে যাওয়া। লাভাসার মতে, তৃতীয় দফার এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি এবং […]

Gyanesh Kumar আগ্রায় জ্ঞানেশ কুমারের বাড়ির গেটে ‘গদ্দার, ভোট চোর’, SIR নিয়ে কংগ্রেসের বিক্ষোভ

GYNESH CONG PROTEST

আগ্রা, ২৮ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আগ্রার বাড়ির সামনে সোমবার বিক্ষোভ দেখাল কংগ্রেস। এসআইআর তথা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলা প্রতিবাদের মধ্যেই আগ্রার বিজয় নগরে জ্ঞানেশ কুমারের বাড়ির সামনে জড়ো হন কংগ্রেস ও দলের সহযোগী সংগঠনের কর্মীরা। বিক্ষোভকারীরা স্লোগান দেওয়ার পাশাপাশি বাড়ির মূল গেট ও দেওয়ালে স্প্রে-পেইন্ট দিয়ে […]

SIR: হজযাত্রীদের ঝুলে থাকা আবেদন দ্রুত মেটানোর নির্দেশ, ট্রাইব্যুনালকে ২ সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের

SIR

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অথবা নাম সংক্রান্ত আবেদন বিবেচনাধীন থাকায় হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় থাকা আবেদনকারীদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। হজযাত্রীদের দায়ের করা আবেদন দ্রুত শুনে নিষ্পত্তির জন্য এসআইআর আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিল আদালত। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ধর্মীয় যাত্রার ক্ষেত্রে যাতে প্রশাসনিক জটিলতার কারণে কোনও […]

Sonam Wangchuk :২ অক্টোবর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে সোনম ওয়াংচুকের সমর্থন

sonam

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: দেশের নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি জবাবদিহি ও স্বচ্ছতার দাবিতে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা আন্দোলনের পাশে থাকার কথা জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে মহাত্মা গান্ধীর জন্মদিনে মুম্বই থেকে শুরু হতে চলা ওই প্রতিবাদ কর্মসূচিতে তিনি নিজে শারীরিকভাবে উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বক্তব্য, কোনও আন্দোলনের সাফল্যের জন্য […]

Gyanesh Kumar: ‘বিজেপির এজেন্ট’, জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি কেরলের মুখ্যমন্ত্রীর

keral cm gynesh

নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি তুললেন কেরলের মুখ্যমন্ত্রী ভাদাসেরি দামোদরন মেনন সতীশন। প্রাক্তন রাজ্য মুখ্যসচিব জিজি থমসনের করা অভিযোগকে সামনে রেখে রবিবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, ওই অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং এর ফলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমাজমাধ্যমে একটি […]

Mamata Banerjee: ‘কে লাল, কে নীল দেখব না,’ শ্রীরামপুর থেকে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতার

mamata banerjee

শ্রীরামপুর:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের সভা থেকে তিনি জানান, কোনও দলের রাজনৈতিক রং নয়, মানুষের স্বার্থে কোন দল বা শক্তি কাজ করছে, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। মমতা বলেন, “কোন পার্টি, […]

Mamata-Gyanesh Kumar ‘ভ্যানিশ কুমার মাস্ট গো’, শ্রীরামপুর থেকে জ্ঞানেশ কুমারকে নিশানা মমতার

MAMTA GYNESH

শ্রীরামপুর, ২৬ সেপ্টেম্বর: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের অন্দরের মতপার্থক্য প্রকাশ্যে আসার পর ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের কোর্ট ময়দানের সভা থেকে জ্ঞানেশকে কড়া ভাষায় আক্রমণ করে তৃণমূলনেত্রী বলেন, ‘‘ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, তেমন অন্যায়কারীদেরও ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।’’ এসআইআর শুরু হওয়ার […]

Election Campaign: বিজেপির হয়ে প্রচারের জন্য সায়ক পেয়েছে ২.৫ লাখ, শমীক ১৩ লাখ! হইচই সোশ্যাল মিডিয়া জুড়ে

SAYAK

কলকাতা: এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই বিজেপির নির্বাচনী প্রচার এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের ভূমিকা নিয়ে নতুন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে প্রকাশিত বিজেপির নির্বাচনী ব্যয়ের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা ভোটে পাঁচ রাজ্যে দলের কেন্দ্রীয় দফতর থেকে মোট ৫২৯.৩৮ কোটি টাকা খরচ হয়েছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গেই খরচ […]