WB Bypolls: নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের ব্যবধান টপকে রেকর্ড হাসিরানির, রেজিনগরেও ৭২ হাজারের বেশি ভোটে জয় বিজেপির

The NewsNest Desk: নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের উপনির্বাচনেই বড় ব্যবধানে জয় পেল বিজেপি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। দুই কেন্দ্রের ফলকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামে হাসিরানি রথের জয়ের […]
Nandigram: ‘রেকর্ড ভোট হবে নন্দীগ্রামে’, ভোট দিয়ে দাবি শুভেন্দুর, রেজিনগরে গ্রেফতার হুমায়ুন

The NewsNest Desk: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। শুরুতে মোটের উপর শান্তিপূর্ণ ভাবে ভোট চললেও দুই কেন্দ্র থেকেই বিক্ষিপ্ত অশান্তি, এজেন্টদের বুথে বসতে না দেওয়া এবং ভোটে অনিয়মের অভিযোগ তুলেছে বিরোধীরা। রেজিনগরে ভোট শুরুর পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে গ্রেফতার হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা […]
ISF Logo: ‘খাম’ প্রতীক আইএসএফ- এর কাছ থেকে কেন নেওয়া হল? নির্বাচন কমিশনকে প্রশ্ন হাই কোর্টের

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফের হয়ে ব্যবহৃত ‘খাম’ প্রতীক নবগঠিত ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করা। আইএসএফের দায়ের করা মামলার […]
Milan Pradhan: মিলনকে উপনির্বাচনে লড়তে দিন, অন্তর্বর্তী জামিনের কথা জানিয়ে রাজ্যকে বার্তা হাই কোর্টের

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মিলনের জামিনের আবেদনের শুনানিতে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে এবং তিনি উপনির্বাচনে লড়তে পারবেন। মামলার পরবর্তী শুনানি শুক্রবার বিকেল ৪টেয় হওয়ার কথা। গত […]
Naushad Siddiqui:খাম গেল ঋতব্রতদের হাতে, নওশাদ পেলেন আলমারি! হুমায়ুনের বাঁশির বদলে নতুন প্রতীক টেবিল

উপনির্বাচনের আগে একাধিক দলের নির্বাচনী প্রতীক বদল ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে বাংলার রাজনীতিতে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এত দিনের পরিচিত ‘খাম’ প্রতীক এবার বরাদ্দ করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’-কে। অন্য দিকে, নওশাদ সিদ্দিকীর (Naushad Siddiqui) দলকে দেওয়া হয়েছে ‘আলমারি’ প্রতীক। একই ভাবে হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) পুরনো […]
Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]