US-IRAN ইরানে ফের হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের? সময়সূচি নিয়ে ভাবছেন ট্রাম্প, বাড়ছে যুদ্ধের আশঙ্কা

Donald Trump 29496131773

The NewsNest Desk : ইরানের বিরুদ্ধে ফের বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র—এমনই ইঙ্গিত মিলছে মার্কিন সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে। ইরানে মার্কিন হামলা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিমধ্যেই ইউএস সেন্ট্রাল কমান্ডকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলে খবর। তবে হামলার নির্দিষ্ট তারিখ এখনও ঠিক হয়নি […]

Hormuz আমেরিকা শর্ত মানলেই খুলবে হরমুজ, ৭ দফা দাবিতে অনড় ইরান

Strait of Hormuz

The NewsNest Desk : আমেরিকা ইরানের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলবে না—স্পষ্ট জানিয়ে দিল তেহরান। ইরানের শীর্ষ আলোচক তথা সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী ফের খুলতে হলে ওয়াশিংটনকে ইরানের প্রস্তাব করা সাত দফা শর্ত মেনে নিতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার দরজা পুরোপুরি বন্ধ করছে না তেহরান। […]

Netanyahu-UAE Meeting: সৌদি প্রতিনিধির উপস্থিতির খবর ‘ভুয়ো’, ইসরাইল-আমিরশাহি বৈঠক অস্বস্তি বাড়াচ্ছে রিয়াদের

saudi 1

The NewsNest Desk: ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদের আবু ধাবির বৈঠকে সৌদি আরবের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এমনই দাবি করে ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে খারিজ করল রিয়াদ। জর্ডানও জানিয়েছে, তাদের কোনও আধিকারিক ওই বৈঠকে ছিলেন না। রবিবার আবু ধাবিতে শেখ মহম্মদের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। আমিরশাহির […]

Iran: আমাদের তেল বিক্রি করতে না দিলে কেউ পারবে না, হরমুজ নিয়ে কড়া হুঁশিয়ারি গালিবাফের

iran

তেহরান, ২৯ সেপ্টেম্বর: ইরানকে তেল বিক্রি করতে বাধা দেওয়া হলে মধ্যপ্রাচ্যের কোনও দেশকেই তেল বিক্রি করতে দেওয়া হবে না—এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-কে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অবরোধ বা চাপের কাছে তেহরান মাথা নত করবে না। তাঁর এই মন্তব্য ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান […]

Hormuz হরমুজ খুললেও পরমাণু কর্মসূচিতে কোনও ছাড় নয়, জানাল ইরান

hormuz

ইরান-আমেরিকা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি নিয়ে দর-কষাকষি চললেও নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কোনও ছাড় দিতে রাজি নয় তেহরান। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে শুক্রবার এক প্রবীণ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরানের প্রস্তাব মেনে চললে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেওয়া […]

Strait of Hormuz: হরমুজ খুলতে আমেরিকাকে ৭ দিনের রোডম্যাপ ইরানের, রয়েছে একাধিক শর্ত

Strait of Hormuz

তেহরান: হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরু করার লক্ষ্যে সাত দিনের একটি রোডম্যাপ প্রস্তাব করেছে ইরান। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এই প্রস্তাবের কথা জানিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে প্রস্তাব কার্যকর হওয়ার পর সপ্তম দিনের শেষে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের […]

Iran – US War: হরমুজে মার্কিন ড্রোন ডোবানোর দাবি ইরানের, হামলা হলে ‘নতুন অস্ত্র-লক্ষ্য’ ব্যবহারের হুঁশিয়ারি

iran

তেহরান, ২১ সেপ্টেম্বর: হরমুজ প্রণালির আকাশে মার্কিন একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। একই সঙ্গে ওয়াশিংটন নতুন করে হামলা চালালে আগের তুলনায় সম্পূর্ণ ভিন্ন সামরিক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দাবি, প্রয়োজন হলে নতুন অস্ত্র, নতুন সামরিক সক্ষমতা এবং আগে আক্রমণ না-করা নতুন লক্ষ্যবস্তুকে সংঘাতের আওতায় […]

Mecca Pact: সৌদির সঙ্গে সখ্যতাই কি পাকিস্তানের নতুন ফাঁদ? যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় ইসলামাবাদ

MACCA PACT

ইসলামাবাদ, ১৯ সেপ্টেম্বর: সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের জন্য কৌশলগত সুবিধা তৈরি করলেও মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আবহে সেই চুক্তি নিয়েই বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকদের একাংশের আশঙ্কা, সৌদি আরব আক্রান্ত হলে চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানকে সামরিক ভাবে পাশে দাঁড়াতে হতে পারে। তাতে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হতে পারে ইসলামাবাদের। গত বছরের […]

US:যুদ্ধের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট-পররাষ্ট্রমন্ত্রীকে মার্কিন ভিসা, নিউ ইয়র্কে যাবেন পেজেশকিয়ান-আরাঘচি

aragachi2

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ শীর্ষ কর্মকর্তাদের আমেরিকায় প্রবেশের অনুমতি দিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ইরানের ‘মূল প্রতিনিধিদল’-কে ভিসা দেওয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। তবে ভিসা মিললেও ইরানি প্রতিনিধিদের জন্য একাধিক বিধিনিষেধ থাকছে। তাঁদের […]

US strikes Iran: ইরানে স্কুলে মার্কিন হামলা যুদ্ধাপরাধ: রাষ্ট্রসংঘ

minab school

  জেনেভা, ১৭ সেপ্টেম্বর: ইরানে চলতি সংঘাতের সময়ে একটি স্কুল ও একটি ক্রীড়া কেন্দ্রে মার্কিন হামলা নিয়ে গুরুতর অভিযোগ তুলল রাষ্ট্রসংঘের স্বাধীন তদন্তকারী দল। তাদের রিপোর্টে বলা হয়েছে, ওই দুই হামলায় আমেরিকার জড়িত থাকার ‘যৌক্তিক ভিত্তি’ রয়েছে এবং হামলাগুলি আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। একই সঙ্গে ইরানে সরকারবিরোধী আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী […]