Sachin Pilot SIR-এ ভোটার বাছাই করে নাম বাদ দেওয়ার দাবি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে শচীন পাইলটের অভিযোগ

sachin gynesh

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা শচীন পাইলট। তাঁর দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে চলতি Special Intensive Revision (SIR)-এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট অংশের মানুষের নাম বেছে বেছে বাদ দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাইলট বলেন, নির্বাচন কমিশন […]

Jantar Mantar 2.0: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ, আটক ৭০০-র বেশি

jatar mantar

The NewsNest Desk: প্রধান নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শুক্রবার, ২ অক্টোবর, দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। এসআইআর বা বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে আপত্তি এবং ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে পথে নামে বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের একাধিক সংগঠন। দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভস্থল ও […]

SIR: পশ্চিমবঙ্গ – বিহার সহ ২০ রাজ্যে বাদ পড়া ভোটারদের ফেরাতে বিশেষ অভিযান, বিতর্কের মধ্যেই নয়া সিদ্ধান্ত কমিশনের

SIR 1

The NewsNest Desk: নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়া যোগ্য নাগরিকদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করতে বড় পদক্ষেপ করল কমিশন। এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে এমন ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে বিশেষ ভোটার অন্তর্ভুক্তি অভিযান। একইসঙ্গে নতুন এবং প্রথমবার ভোট দিতে চলা তরুণদের নামও ভোটার […]

Gyanesh Kumar জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি মমতার, ‘২০২৯-এর আগেই সুখবর’! ১৫০ আসনের হিসাব অভিষেকের

MAMATA ABHISHEK

The NewsNest Desk : দিল্লিতে বসে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুললেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা সংশোধন এবং ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে একাধিক অভিযোগ সামনে আনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার রাজধানীতে পৃথক সাংবাদিক বৈঠকে মমতা ও অভিষেকের বক্তব্যে মূলত নির্বাচন কমিশন, এসআইআর […]

SIR পূর্ণ তথ্য প্রকাশ করুক কমিশন, তৃতীয় দফার এসআইআর বাতিল হোক’, দাবি প্রাক্তন নির্বাচন কমিশনারের

LAVASA GYNESH

নয়াদিল্লি: এসআইআর (Special Intensive Revision) নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ওঠা প্রশ্নের সম্পূর্ণ তথ্য প্রকাশের দাবি জানালেন প্রাক্তন নির্বাচন কমিশনার অশোক লাভাসা। তাঁর বক্তব্য, কমিশনের উচিত স্বচ্ছভাবে সব তথ্য সামনে আনা এবং ভোটার তালিকা সংশোধনের তৃতীয় দফার এসআইআর বাতিল করে প্রাক-এসআইআর ভোটার তালিকায় ফিরে যাওয়া। লাভাসার মতে, তৃতীয় দফার এই প্রক্রিয়া এখনও শেষ হয়নি এবং […]

SIR: হজযাত্রীদের ঝুলে থাকা আবেদন দ্রুত মেটানোর নির্দেশ, ট্রাইব্যুনালকে ২ সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের

SIR

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অথবা নাম সংক্রান্ত আবেদন বিবেচনাধীন থাকায় হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় থাকা আবেদনকারীদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। হজযাত্রীদের দায়ের করা আবেদন দ্রুত শুনে নিষ্পত্তির জন্য এসআইআর আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিল আদালত। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ধর্মীয় যাত্রার ক্ষেত্রে যাতে প্রশাসনিক জটিলতার কারণে কোনও […]

Sonam Wangchuk :২ অক্টোবর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে সোনম ওয়াংচুকের সমর্থন

sonam

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর: দেশের নির্বাচন প্রক্রিয়ায় আরও বেশি জবাবদিহি ও স্বচ্ছতার দাবিতে ২ অক্টোবর থেকে শুরু হতে চলা আন্দোলনের পাশে থাকার কথা জানালেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তবে মহাত্মা গান্ধীর জন্মদিনে মুম্বই থেকে শুরু হতে চলা ওই প্রতিবাদ কর্মসূচিতে তিনি নিজে শারীরিকভাবে উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁর বক্তব্য, কোনও আন্দোলনের সাফল্যের জন্য […]

Seema Khanna: ভোটার সফটওয়্যারের নিয়ন্ত্রণ! সীমা খান্নার ‘সীমা’ নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের অন্দরেই

SEEMA KHANNA

নয়াদিল্লি: ভোটার তালিকা পরিচালনার সফটওয়্যার নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে বিতর্ক। কেন্দ্রীয় ভাবে পরিচালিত ECINet এবং ERONet-এ ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ERO-দের প্রবেশাধিকার সীমিত করার অভিযোগ উঠেছে কমিশনের ডিরেক্টর জেনারেল (আইটি) সীমা খান্নার দফতরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী আপত্তি জানিয়েছেন বলে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে দাবি করা […]

Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, ‘সাধারণ অভিযুক্তের মতো’ বিচারের আর্জি

gyanesh 1

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্যকে না জানিয়ে বা তাঁদের আপত্তি উপেক্ষা করে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে ওই সিদ্ধান্ত, নির্দেশিকা এবং সফটওয়্যার পরিবর্তন বাতিলের আবেদন জানানো হয়েছে। একই সঙ্গে জ্ঞানেশ কুমারকে ‘সাধারণ অভিযুক্তের মতো’ আইনি প্রক্রিয়ার আওতায় আনার আর্জিও রয়েছে মামলায়। […]

Election Commission : রাহুলের নিশানায় CEC জ্ঞানেশ কুমার, পদত্যাগ দাবি করে ‘রাজসাক্ষী’ হওয়ার পরামর্শ

rahul ec

The News Nest:  নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক আরও তীব্র হল। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের(CEC Gyanesh Kumar) পদত্যাগ দাবি করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশের নির্বাচনী ব্যবস্থার ভিত নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এর নেপথ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক ব্যক্তি রয়েছেন। জ্ঞানেশ কুমারকে ‘রাজসাক্ষী’ হওয়ারও পরামর্শ […]