Sensex crashes 1,250 points as Indian stock market hits 3-month low

Sensex Crash: ৩ মাসের সর্বনিম্নে শেয়ার বাজার, ১,২৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স! বিমা কমিশন হ্রাসের প্রস্তাবই কি রক্তক্ষয়ের কারণ?

মুম্বই: বৃহস্পতিবার বড়সড় পতন হল ভারতীয় শেয়ার বাজারে। এক ধাক্কায় ১,২৪৭ পয়েন্ট পড়ে সেনসেক্স নেমে এল ৭৩,৫৮০ পয়েন্টে। দিনের শেষে ১.৬৭ শতাংশ কমেছে সেনসেক্স। অন্য দিকে, ৩৮৪ পয়েন্ট বা ১.৬৪ শতাংশ পড়ে নিফটি ৫০-এর সূচক থামল ২৩,০৬৩ পয়েন্টে। বাজারে এই পতনের জেরে বিনিয়োগকারীদের প্রায় ৩.৫৪ লক্ষ কোটি টাকা কমে গিয়েছে।

বিশ্ব বাজারের চাপের পাশাপাশি একাধিক অভ্যন্তরীণ কারণও বৃহস্পতিবারের পতনের পিছনে রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক পাঁচটি বড় কারণ।

১. মার্কিন বন্ডে বাড়ছে সুদের হার

১০ বছরের মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বেড়ে প্রায় ৫.১১ শতাংশে পৌঁছেছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। এর ফলে দীর্ঘ সময় ধরে মার্কিন সুদের হার চড়া থাকার আশঙ্কা তৈরি হয়েছে। উচ্চ মার্কিন বন্ড ফলন বিদেশি বিনিয়োগকারীদের অর্থ ভারতীয় বাজার থেকে সরিয়ে নিতে পারে।

২. ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা

মার্কিন অর্থনীতির শক্তিশালী তথ্যের পর অক্টোবর মাসে ফেডারেল রিজার্ভ ফের সুদ বাড়াতে পারে বলে বাজারে জল্পনা বেড়েছে। সুদের হার বেশি থাকলে ঋণের খরচ বাড়ে এবং ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমতে পারে।

আরও পড়ুন : Delhi Rape: ট্যাটু থেকেই মিলল পরিচয়! দিল্লিতে ধর্ষণ-খুনের শিকার কিশোরীর দেহ প্রথমে পুরুষের বলে সন্দেহ পুলিশের

ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। ভারত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে। ফলে তেলের দাম বাড়লে আমদানি খরচ, মুদ্রাস্ফীতি এবং কর্পোরেট সংস্থাগুলির উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়তে পারে।

৪. ইরান-আমেরিকা উত্তেজনা

ইরান ও আমেরিকার মধ্যে ফের উত্তেজনা তৈরি হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। সংঘাত আরও বাড়লে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে, যা ভারতীয় বাজারে চাপ তৈরি করতে পারে।

৫. আর্থিক সংস্থার শেয়ারে ধস

বিমা খাতে কমিশন ও বণ্টন সংক্রান্ত নিয়মে সম্ভাব্য পরিবর্তনের প্রস্তাব ঘিরে আর্থিক সংস্থার শেয়ারে বিক্রির চাপ দেখা যায়। পিবি ফিনটেকের পাশাপাশি অ্যাক্সিস ব্যাঙ্ক, বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফিনসার্ভ ও এইচডিএফসি ব্যাঙ্কের মতো শেয়ারও চাপে ছিল।

বাজার বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে অপরিশোধিত তেলের দাম, মার্কিন বন্ডের ফলন, টাকার দরের ওঠানামা, বিদেশি বিনিয়োগ এবং ভূ-রাজনৈতিক পরিস্থিতি বাজারের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন : Bank Strike 2026: রবিবার ছুটির দিনেও খোলা থাকবে ব্যাঙ্ক! ব্যাঙ্ক ধর্মঘটের আগে বড় পদক্ষেপ কেন্দ্রের,