Skip to content
বিনোদন
জীবন- যাপন
Twitter Facebook Telegram Youtube
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • জীবন- যাপন
    • ফ্যাশন
    • রান্না
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • গৃহস্থালি
    • ভ্রমণ
  • অন্যান্য
    • কৃষি ও বাগান
    • ধর্ম ও বিশ্বাস
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও চাকরি
    • কথায়- কথায়
    • বই সই
      • গল্প কথন
      • বই ও লেখক পরিচয়
      • বাণী ও উক্তি
Menu
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • জীবন- যাপন
    • ফ্যাশন
    • রান্না
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • গৃহস্থালি
    • ভ্রমণ
  • অন্যান্য
    • কৃষি ও বাগান
    • ধর্ম ও বিশ্বাস
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও চাকরি
    • কথায়- কথায়
    • বই সই
      • গল্প কথন
      • বই ও লেখক পরিচয়
      • বাণী ও উক্তি
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Twitter Facebook Telegram Youtube
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • জীবন- যাপন
    • ফ্যাশন
    • রান্না
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • গৃহস্থালি
    • ভ্রমণ
  • অন্যান্য
    • কৃষি ও বাগান
    • ধর্ম ও বিশ্বাস
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও চাকরি
    • কথায়- কথায়
    • বই সই
      • গল্প কথন
      • বই ও লেখক পরিচয়
      • বাণী ও উক্তি
Menu
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • জীবন- যাপন
    • ফ্যাশন
    • রান্না
    • রূপচর্চা
    • স্বাস্থ্য
    • গৃহস্থালি
    • ভ্রমণ
  • অন্যান্য
    • কৃষি ও বাগান
    • ধর্ম ও বিশ্বাস
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিক্ষা ও চাকরি
    • কথায়- কথায়
    • বই সই
      • গল্প কথন
      • বই ও লেখক পরিচয়
      • বাণী ও উক্তি
Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

Doordarshan Logo Changed From Blue To Saffron, mamata banerjee slams

Doordarshan: ভোটের মুখে ‘গেরুয়া’ হল দূরদর্শন! নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ মমতার

  • The News Nest
  • April 20, 2024
  • 9:38 pm
  • doordarshan, Doordarshan Logo, Mamata Banerjee
WhatsApp এ যোগ দিন
Telegram এ যোগ দিন
Signal এ যোগ দিন

জাতীয় দূরদর্শনের অন্যতম প্রধান একটি চ্যানেল হল ডিডি নিউজ। ভোটের আবহে সেই চ্যানলের চেহারা বদলে গেল। ডিডি নিউজের লোগোতে লালের বদলে কমলা রং আনা হয়েছে। আর যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

ডিডি নিউজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোষ্ট করে জানানো হয়েছে, নতুন রূপে হাজির ডিডি নিউজ। কিন্তু মান থাকবে পুরানো। ক্যাপশানে লেখা হয়েছে, “নতুন একটি সংবাদ যাত্রার জন্য প্রস্তুত হোন যা আগে কখনও হয়নি। সম্পূর্ণ নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। চটজলদি নয় সঠিক খবর, দাবি নয় তথ্য, উত্তেজনা নয় সত্য তুলে ধরার সাহস আছে আমাদের। কারণ ডিডি নিউজে যদি কোনও খবর থাকে, তার মানে সেটি সত্য।“

While our values remain the same, we are now available in a new avatar. Get ready for a news journey like never before.. Experience the all-new DD News!

We have the courage to put:

Accuracy over speed
Facts over claims
Truth over sensationalism

Because if it is on DD News, it… pic.twitter.com/YH230pGBKs

— DD News (@DDNewslive) April 16, 2024

এরপরেই এক্স হ্যান্ডলে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, দেশব্যাপী যখন সাধারণ নির্বাচন চলছে তার মধ্যে দূরদর্শনের লোগোর আচমকা গৈরিকীকরণে আমি স্তম্ভিত! এটা পুরোপুরি অনৈতিক, বেআইনি। এই পদক্ষেপ জোরালোভাবে বুঝিয়ে দিচ্ছে, জাতীয় টিভি চ্যানেল বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে। এই নগ্ন গেরুয়াপন্থী পদক্ষেপ কীভাবে নির্বাচন কমিশন অনুমোদন করল, সে প্রশ্নও তুলেছেন মমতা। তিনি মনে করছেন, এই পদক্ষেপ আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। এই সিদ্ধান্ত যাতে প্রত্যাহার করা হয়, দূরদর্শনের পুরানো লোগোর নীল রং যাতে ফিরিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনকে তা সুনিশ্চিত করার দাবি জানান মমতা।

I am shocked at the sudden saffronisation and change of colour of our Doordarshan logo when the national elections are taking place across the country! It is absolutely unethical, grossly illegal, and speaks loudly of the pro-BJP bias of the national public broadcaster!

How… pic.twitter.com/3JnfDhR3Ca

— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2024

প্রসার ভারতীর প্রাক্তন সিইও তথা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার এই বদলের পর নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি অভিযোগ তুলেছেন, “জাতীয় সম্প্রচারক দূরদর্শন ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোকে গেরুয়া রং করেছে! প্রাক্তন সিইও হিসাবে আমি খুবই আশঙ্কিত এই গৈরিকীকরণ দেখে। উপলব্ধি করছি যে, এটা আর প্রসার ভারতী নয়, এটা প্রচার ভারতী।“

উল্লেখ্য, ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিয়ো এবং দুরদর্শনের অভিভাবক সংস্থা প্রসার ভারতীর সিইও পদে ছিলেন জহর সরকার।  এদিন জহর সরকার আরও বলেন, ‘এটা কখনওই মেনে নেওয়া যাচ্ছে না, জাতীয় সম্প্রচারকের রং গেরুয়া করে দেওয়া হচ্ছে। এমন একটি ঐতিহ্যবাহী ব্র্যান্ডের গেরুয়াকরণ কাম্য নয়।’ আচমকা এভাবে রংবদল করে দেওয়া নির্বাচনের আদর্শ আচরণবিধি ভঙ্গ করার আওতায় পড়ছে বলেও মন্তব্য করেছে জহর সরকার।

শাসকদল বিজেপি গেরুয়া রংকে বহুল ব্যবহারে অভ্যস্ত। মূলত হিন্দুত্ববাদী সমস্ত দলই গেরুয়া রংকে একচেটিয়া ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। ১৯৫৯ সালে যাত্রা শুরু করেছিল দুরদর্শন। এ দেশে কেবল টিভি আসার আগে দুরদর্শনই ছিল বিনোদনের একমাত্র মাধ্যম। কেবল টিভির রমরমার যুগেও দুরদর্শনের দাপট কমেনি। সরকারি চ্যানেল হওয়ায় গরিমাও বরাবর অক্ষত রয়েছে দুরদর্শনের। তবে লোকসভা ভোটের আবহে হঠাৎ করে নতুন রূপ প্রকাশ্যে আসা অনেকেই অবাক হয়েছেন। ভোটের মুখে এই রংবদলের পিছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন। সুকৌশলে কেন্দ্রের শাসকদলের গেরুয়াকরণ নীতির জেরেই এমনটা হয়েছে বলে মনে করছে বিরোধীরা।

PrevPrevious
NextNext

সম্পর্কিত পোস্ট

West Bengal: উৎসবের মরশুমে বাংলার কোষাগারে ৭,৮৬৬ কোটি! রাজ্যগুলিকে আগাম করের টাকা দিল কেন্দ্র
The News Nest November 6, 2026
Diwali Party: বিচ্ছেদ জল্পনায় জল! দিওয়ালি পার্টিতে ভাইরাল অভিষেক – ঐশ্বর্যর রোম্যান্স
The News Nest November 6, 2026
Kali Puja 2026: কালী পুজোর আগে চোদ্দ শাক খাওয়ার নিয়ম, কোন শাকের কী গুণ?
The News Nest November 6, 2026
Bhoot Chaturdashi: ভূত চতুর্দশীর দিন বাড়িতে কেন চোদ্দ শাক খাওয়া হয়? জানুন পুরাণ কী বলছে
The News Nest November 6, 2026
Suvendu Adhikari ৫০ হাজার কোটি টাকার বকেয়া, এখনই মিলবে না শিল্পের উৎসাহ ভাতা! মমতা সরকারকে নিশানা শুভেন্দুর
The News Nest November 5, 2026
Mamata Banerjee দিল্লিতে রবিবার বিরোধীদের মিছিল, যোগ দিচ্ছেন মমতা! নজরদারিতে ২০০ এআই ক্যামেরা
The News Nest October 31, 2026
Mamata Banarjee: বাড়ির সামনেই ‘ছুরি নিয়ে মমতার উপর হামলার চেষ্টা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
The News Nest October 13, 2026
Jantar Mantar 2.0: বিক্ষোভে বাধা, দিল্লিজুড়ে ধরপাকড়, আটক বিরোধী নেতারা! ‘জরুরি অবস্থা’র অভিযোগে সরব মমতা
The News Nest October 10, 2026
Bikash Ranjan Bhattacharyya ‘অন্য ধর্ম হলে বোতল নয়, RDX পড়ত’, বিকাশের বাড়িতে হামলা নিয়ে সুকান্ত
The News Nest October 8, 2026
Suvendu Adhikari: নন্দীগ্রামে ২০২১-এর মমতার পায়ের চোট ‘ভুয়ো’, নথি দেখিয়ে তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর
The News Nest October 3, 2026
Gyanesh Kumar জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি মমতার, ‘২০২৯-এর আগেই সুখবর’! ১৫০ আসনের হিসাব অভিষেকের
The News Nest October 1, 2026
Mamata Banerjee: ‘কে লাল, কে নীল দেখব না,’ শ্রীরামপুর থেকে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতার
The News Nest September 26, 2026

ওয়েব পোর্টালের ভিড়ে দি নিউজ নেস্ট এসেছে সঠিক খবর ও তথ্য নিয়ে। কারো তাবেদারি নয়, কারোর পক্ষপাতিত্ব নয়, তবে নিরপেক্ষ স্বাধীন মতামতকে সম্মান জানাতে আমরা এসেছি। কেবল সেন্টিমেন্টে সুড়সুড়ি দিয়ে ভিউ বাড়ানো আমাদের উদ্দেশ্য নয়। মিথ্যা ও গুজবের সঙ্গে কোন আপোষ নয়। কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা কিংবা কোন মতাদর্শ কে অযথা খাটো করা আমাদের উদ্দেশ্য নয়। যা সত্য, সুন্দর এবং মানব কল্যাণে দি নিউজ নেস্ট সর্বদা রয়েছে পাশে।

Contact Us

thenewsnest20@gmail.com

+91 89186 56082

Quick Links

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Terms & Conditions

Write Us

Copyright © 2020 by The News Nest
Developed by: Sanat Das (+91 9831899790)