Pakistan: ক্লাস চলাকালীন ভেঙে পড়ল স্কুলের ছাদ, পেশোয়ারে ৩২ পড়ুয়া-সহ মৃত ৩৩

The NewsNest Desk: পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ভয়াবহ দুর্ঘটনা। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন আচমকাই ভেঙে পড়ে একটি বেসরকারি স্কুলের ছাদ। এই ঘটনায় ৩২ জন পড়ুয়া এবং এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় শেষ হয় উদ্ধারকাজ। ধ্বংসস্তূপের নীচে আর কেউ […]
Pope Leo: ক্যানসার পোপ চতুর্দশ লিও! অস্ত্রোপচারে বাদ দেওয়া হল ফুসফুসের একাংশ

The NewsNest Desk: ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে পোপ চতুর্দশ লিও। ৭১ বছর বয়সি ক্যাথলিক ধর্মগুরুর ডান ফুসফুসের নীচের অংশ অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মূল অস্ত্রোপচার। যদিও সব মিলিয়ে প্রায় তিন ঘণ্টা অপারেশন থিয়েটারে ছিলেন পোপ। অস্ত্রোপচারের পর তাঁকে রোমের জেমেলি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা […]
Wine Haist: মূল্য ৫০ লক্ষ ইউরো! কারখানা থেকে ৩০ হাজার ওয়াইনের বোতল উধাও

The NewsNest Desk: ইতালির নামী ওয়াইনারি থেকে এক রাতেই উধাও প্রায় ৩০ হাজার বোতল ওয়াইন! বিপদঘণ্টি ও সিসিটিভি ক্যামেরা অকেজো করে পরিকল্পিতভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ। মুখোশ পরা সাত জন দুষ্কৃতী কারখানার ভিতরে ঢুকে বিপুল পরিমাণ ওয়াইন লুট করে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। চুরি যাওয়া বোতলগুলির মূল্য কয়েক মিলিয়ন ইউরো […]
Smit Machchhar: রক্তাক্ত অবস্থাতেও বাঁচালেন ১৭৪ যাত্রীর প্রাণ! ভারতীয় পাইলটের সাহসে মুগ্ধ মোদী-নেতানিয়াহু-ট্রাম্প

The NewsNest Desk: মাঝ আকাশে সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হয়েছিলেন। ততক্ষণে বিমানটি দ্রুত নীচে নামতে শুরু করেছে। কিন্তু রক্তাক্ত অবস্থাতেও হাল ছাড়েননি ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ককপিটের দরজা খুলে দেওয়ার পর যাত্রী ও বিমানকর্মীরা হামলাকারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শেষ পর্যন্ত সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানটি। ঘটনায় প্রাণে […]
Morocco: আইনজীবী থেকে মেয়র, মন্ত্রী হয়ে প্রধানমন্ত্রী—চিনুন মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী ফাতিমাকে

The News Nest Desk: আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু। তারপর মরক্কোর পর্যটননগরী মারাকেশের প্রথম মহিলা মেয়র। মন্ত্রী হিসেবে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর এবার দেশের সরকারের শীর্ষে। ফাতিমা এজ্জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী নিয়োগ করে ইতিহাস তৈরি করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মহম্মদ। ৫০ বছর বয়সি মানসুরি হলেন মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং আরব বিশ্বের তৃতীয় মহিলা, […]
Pakistan পাকিস্তানে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ১২, আহত ৩০

ইসলামাবাদ, ২৬ সেপ্টেম্বর: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকায় আমান মেলার কাছে রাস্তার ধারের একটি পুলিশ চেকপোস্টে এই হামলা হয় বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। ডেরা ইসমাইল খানের পুলিশ প্রধান সফদর বালোচ জানান, নিহত […]
Sri Lanka Crisis: ক্ষমতা পেয়েই বিক্ষোভ দমন রনিলের, গুঁড়িয়ে দেওয়া হল প্রতিবাদীদের ক্যাম্প

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন রনিল বিক্রমসিঙ্ঘে ( Ranil Wickremesinghe)। বাল্যবন্ধু দীনেশ গুণবর্ধনকে প্রধানমন্ত্রী পদের দায়িত্ব দিয়েছেন রনিল। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নেওয়ার সঙ্গে সঙ্গে সরকার বিরোধী বিভিন্ন প্রতিবাদী ক্যাম্পে অভিযান শুরু করেছে শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনী। গভীর রাতে কলম্বোয় শ্রীলঙ্কা সেনার সেই অভিযানের কিছু ভিডিয়ো ইতিমধ্যেই সে দেশের সংবাদমাধ্যম প্রচার করেছে (The News Nest ভিডিয়োর […]