Mamata Banerjee: বিজেপি ও নির্বাচন কমিশন বাংলার নির্বাচন লুট করেছে: মমতা, সিইসি-র গ্রেফতারি এবং পুরনো ভোটার তালিকায় নতুন ভোটের দাবি

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে গ্রেফতারি এবং এসআইআর (SIR)-পূর্ববর্তী ভোটার তালিকা দিয়ে রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন করানোর দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন হাত মিলিয়ে চলতি বছরের শুরুতে রাজ্য বিধানসভা নির্বাচন ‘লুট’ করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধ প্রকাশ্যে আসার […]
Gautam Deb ১২ বছর পর ফের চর্চায় গৌতম দেবের সেই মন্তব্য, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্ত

একসময় বাংলার রাজনীতিতে দাপুটে সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন গৌতম দেব। অসুস্থতার কারণে এখন সক্রিয় রাজনীতি থেকে দূরে তিনি। চিকিৎসকের পরামর্শে রয়েছেন গৃহবন্দি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নাম ও নির্বাচনী প্রতীক নিয়ে সাম্প্রতিক নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পর ফের আলোচনায় উঠে এসেছে তাঁর প্রায় ১২ বছর আগের একটি রাজনৈতিক মন্তব্য। ২০১৪ সালের ২৯ এপ্রিল কলকাতায় সাংবাদিক বৈঠক […]
Mamata : নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী নেই, কংগ্রেসকেই সমর্থন মমতার! রেজিনগরে সিদ্ধান্ত পরে

নন্দীগ্রাম উপনির্বাচনের সমীকরণে আচমকাই বড় বদল। নিজের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর ওই আসনে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রেজিনগর নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত ঘোষণা করেননি তিনি। ফলে আগামী উপনির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের হয়ে আলাদা প্রার্থী থাকছেন না। শুক্রবার সঞ্চিতা মনোনয়ন প্রত্যাহার করার পরই নিজের অবস্থান স্পষ্ট […]
Jawhar Sircar: তৃণমূল সাংসদের পদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার, চিঠি মমতাকে

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন জহর সরকার। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন তিনি। আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সুর চড়িয়ে এর আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়। কিন্তু এই প্রথম শাসকদলের কোনও সাংসদ ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। শুধু তা-ই নয়, রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জহর। রাজ্যসভার সাংসদ হিসাবে […]
Mamata Banerjee: বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব, পড়শি দেশের উত্তাল পরিস্থিতিতে বড় আশ্বাস মমতার

সংরক্ষণ বিরোধী আন্দোলনে জ্বলছে বাংলাদেশ। তুমুল অশান্তি, ঝরছে প্রাণ। সেই আবহে বড়সড় বার্তা দিলেন মমতা। এদিন ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব।’ পাশাপাশি তাঁর বার্তা, ‘বাংলাদেশ নিয়ে কোনও প্ররোচনায় পা দেবেন না। আমরা যেন কোনও অশান্তি না করি।’ মমতা তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশের বক্তৃতার একেবারে শেষ পর্যায়ে বাংলাদেশ […]
Sheikh Shahjahan: ৫৫ দিন পর গ্রেফতার শেখ শাহজাহান, ১০ দিনের পুলিশি হেফাজত

অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান। ৫৫ দিন বেপাত্তা থাকার পর শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ল সন্দেশখালির এই তৃণমূল নেতা। পুলিশের দাবি, উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে গত রাতে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। গ্রেফতারির পর তাঁকে সোজা আনা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের গারদে (কোর্ট লকআপ)। বৃহস্পতিবার সকালে বসিরহাট মহকুমা আদালতের কোর্ট লকআপ থেকে বার […]
Mamata Banerjee রাতে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও

২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরও অন্যথা হল না। এবারে মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার […]
গার্ডেনরিচে উদ্ধার TMC কাউন্সিলরের ছেলের দেহ, গলায় কুকুরের বেল্টের ফাঁস

ফের খবরের শিরোনামে গার্ডেনরিচ। ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের পর এবার ওই অঞ্চলের তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার তাঁরই ছেলের ঝুলন্ত দেহ। কুকুরের গলার বেল্টে গলা ফাঁস দেওয়া ছিল তাঁর। আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধন্দ রয়েছে। কোনও সুইসাইড নোট মেলেনি। খবর পেয়ে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ছুটে যান কলকাতা পুরসভার মেয়র ফিরহাজ হাকিম। […]
Partha Chatterjee: ২১ কোটি টাকা, ৫০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার অর্পিতার ফ্ল্যাট থেকে, করা হল আটক

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বাড়ল আরও। গতকাল রাতের পর উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও ১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি। সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার গয়না। সূত্রের খবর, এখনও অর্পিতার ফ্ল্যাটে ইডি (ED) আধিকারিকরা। চলছে, আয়কর নথি মেলানোর কাজ। প্রায় ৫০ লক্ষ টাকার […]
Tripura By Election : জামানত জব্দ তৃণমূলের, ৩ আসনে হাজার ভোটও নেই, ব্যর্থ মিমি- অভিষেক

ত্রিপুরায় নিজেদের জমি শক্ত করতে ‘সমীক্ষক’ সংস্থা আইপ্যাককে নিয়োগ করেছিল তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। মিমি চক্রবর্তীর মতো তারকাকেও তৃণমূল নিয়ে যায় ত্রিপুরার প্রচারে। তবে এত কিছু করেও লাভ হল না। কোনও আসন জেতা তো দূরের কথা, কোনও আসনে তৃতীয় স্থানেও আসতে পারেনি তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে দলের হাল এতই খারপ […]