Suvendu Adhikari ৫০ হাজার কোটি টাকার বকেয়া, এখনই মিলবে না শিল্পের উৎসাহ ভাতা! মমতা সরকারকে নিশানা শুভেন্দুর

suvendu adhikari

ক্ষমতায় বদল এসেছে, বদলেছে মুখ্যমন্ত্রীর চেয়ারও। কিন্তু রাজনৈতিক কৌশলে কি দেখা যাচ্ছে পুরনো ছবিরই পুনরাবৃত্তি? একসময় বাম সরকারের আর্থিক বোঝা, ঋণ এবং প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরে রাজ্যের পরিস্থিতির জন্য পূর্বসূরিদের দায়ী করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রায় একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। মমতা জমানার প্রায় ৫০ হাজার কোটি টাকার বকেয়া শিল্প উৎসাহ […]

Annapurna Yojana দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০ টাকা! ৭ নভেম্বরের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

arnapurna

The NewsNest Desk : দীপাবলির আগেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা। কালীপুজো ও দীপাবলির উৎসবের আগে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মহিলা। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এবং লোকপ্রসার শিল্পী ভাতার টাকাও নির্দিষ্ট সময়ের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া […]

Suvendu Adhikari: দিওয়ালির আগেই ৫ হাজার টাকা আর পরিবারপিছু ৫০ কেজি চাল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

suvendu adhikari

The NewsNest Desk: দীপাবলির আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের শ্রমিকদের আর্থিক দুরবস্থা দূর করতে এককালীন ৫ হাজার টাকা দেওয়ার কথা জানালেন তিনি। পাশাপাশি, চা শ্রমিক পরিবারপিছু ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। […]

Chorbagan Stampede ১৯ জনের মৃত্যুও ‘ছোট ঘটনা’? চোরবাগান নিয়ে স্পিকারের মন্তব্যে বিতর্ক, শুভেন্দুর আগের বার্তা মনে করাল বিরোধীরা

chorbagan 1

The NewsNest Desk : দুর্গাপুজোর আনন্দের মধ্যেই চোরবাগানে নেমে এসেছিল ভয়াবহ বিপর্যয়। পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন ১৯ জন। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, দুর্ঘটনার জন্য দায়ী কাউকে আড়াল করবে না তাঁর সরকার। এমনকী ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলতেও নারাজ ছিলেন তিনি। অথচ এবার সেই চোরবাগানের বিপর্যয়কেই ‘ছোট ঘটনা’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিধানসভার […]

Suvendu Adhikari ‘দিল্লিতেই রাজনীতি করুন, বাংলায় আর কেউ ডাকবে না’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

mamata suvendu

The NewsNest Desk: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর এবং বিরোধী INDIA জোটের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত বাংলার রাজনীতি। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করে কটাক্ষ করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় আর কোনও রাজনৈতিক গুরুত্ব নেই। তাই তাঁকে দিল্লিতেই রাজনীতি করার পরামর্শ দিয়েছেন শুভেন্দু। কংগ্রেস ও সিপিএমের সঙ্গে মমতার রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও […]

Suvendu Adhikari: হিমবাহ ধসের জেরে বাড়ছে ঘোলা জল! রাজ্যবাসীকে আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বললেন, ‘নজরদারি চলছে’

suvendu adhikari

The NewsNest Desk: ভুটানে হিমবাহ সৃষ্ট হ্রদ ভেঙে নেমে এসেছে ভয়াবহ হড়পা বান। তার জেরে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকেই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের ভুটান সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। শুক্রবার সকালে সঙ্কোশ নদীর জলস্তর বিপদসীমার নীচে থাকলেও বেলা বাড়তেই নদীতে ঘোলা জল বাড়তে শুরু করে। ফলে নতুন করে আতঙ্ক […]

Suvendu Adhikari: প্রতিমাকে স্পর্শ করবেন সনাতনীরাই! নিরঞ্জনের নয়া নিয়ম মুখ্যমন্ত্রী শুভেন্দুর

suvendu adhikari 11

The NewsNest Desk:  চোরবাগান বিপর্যয়ের পর প্রতিমা নিরঞ্জন ঘিরে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। দশমীর সকালে কলকাতার বাজে কদমতলা ঘাট পরিদর্শনে গিয়ে নিরঞ্জনের নিয়মকানুন নিয়ে একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, প্রতিমা নিরঞ্জনের সময় প্রতিমা স্পর্শ করতে পারবেন শুধুমাত্র সনাতনীরাই। এই নিয়ম কার্যকর করতে কলকাতার পুলিশ কমিশনারকে তালিকা তৈরির নির্দেশও দিয়েছেন […]

WB Bypolls: নন্দীগ্রামে শুভেন্দুর জয়ের ব্যবধান টপকে রেকর্ড হাসিরানির, রেজিনগরেও ৭২ হাজারের বেশি ভোটে জয় বিজেপির

BJP e1791554206990

The NewsNest Desk: নন্দীগ্রাম ও রেজিনগর—দুই কেন্দ্রের উপনির্বাচনেই বড় ব্যবধানে জয় পেল বিজেপি। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ লক্ষ ২২ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, রেজিনগরে বিজেপি প্রার্থী শাখারভ সরকার জিতেছেন ৭২ হাজারের বেশি ভোটে। দুই কেন্দ্রের ফলকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। নন্দীগ্রামে হাসিরানি রথের জয়ের […]

UCC ছয় মাসেই UCC, ‘লাভ জিহাদ-ল্যান্ড জিহাদ’ রুখতে কড়া আইন! বড় ঘোষণা Suvendu Adhikari -র

suvendu adhikari

The NewsNest Desk : পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করার পাশাপাশি ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’-এর বিরুদ্ধে কড়া আইন আনার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি অশোক সিঙ্ঘলের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ করার পরিকল্পনা রয়েছে […]

Suvendu Adhikari: নন্দীগ্রামে ২০২১-এর মমতার পায়ের চোট ‘ভুয়ো’, নথি দেখিয়ে তদন্তের হুঁশিয়ারি শুভেন্দুর

mamata

The NewsNest ডেস্ক: নন্দীগ্রামে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট লাগার ঘটনা নিয়ে ফের শুরু হল রাজনৈতিক চাপানউতোর। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, ওই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনও ফ্র্যাকচারের প্রমাণ পাওয়া যায়নি। তাঁর দাবি, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ২০২১ সালের ১১ মার্চের একটি চিকিৎসা-নথিতে ‘ফ্র্যাকচারের কোনও […]