Shah Rukh Khan: মন্নতের ব্যালকনিতে এলেন না শাহরুখ! ৬১তম জন্মদিনে হতাশ ভক্তদের কী বিশেষ উপহার দিলেন বাদশা?

The NewsNest Desk: ২ নভেম্বর মানেই মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’-এর সামনে উপচে পড়া ভিড়। রাত ১২টা বাজলেই ব্যালকনিতে এসে অনুরাগীদের উদ্দেশে দু’হাত ছড়িয়ে চেনা ভঙ্গিতে শুভেচ্ছা জানান বলিউডের বাদশা। বছরের পর বছর ধরে এই দৃশ্য দেখতেই মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। কিন্তু এবারের জন্মদিনে ভাঙল সেই চেনা রীতি। ৬১তম জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে […]
Shah Rukh Khan: এক বছরে প্রায় ২,৫০০ কোটি কমল শাহরুখের সম্পত্তি, তবু দেশের ধনীতম অভিনেতা বাদশাই

মুম্বই: একসময় ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে দেশের ধনীতম অভিনেতার তকমা পেয়েছিলেন শাহরুখ খান। কিন্তু এক বছরের ব্যবধানে তাঁর মোট সম্পত্তির হিসাব অনেকটাই কমেছে। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’-এর ২০২৬ সালের হিসাব অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন প্রায় ১০ হাজার কোটি টাকা। ২০২৫ সালের তালিকায় এই অঙ্ক ছিল ১২,৪৯০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে […]
Rani Mukerji : প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স ৭৫

৭৫ বছর বয়সে প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর যশ রাজ ফিল্মসের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। শোকের এই সময়ে মুখোপাধ্যায় পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য সকলের কাছে আবেদন জানিয়েছে প্রযোজনা সংস্থা। যশ রাজ ফিল্মসের বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুরে কৃষ্ণা মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। তাঁর […]
Shah Rukh Khan: রণবীরের ‘ধুরন্ধর’ দেখে মুগ্ধ শাহরুখ, প্রকাশ্যে জানালেন কিং খান

মুম্বই, ১৫ সেপ্টেম্বর: রণবীর সিংহ অভিনীত ‘ধুরন্ধর’ ও তার দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে অবশেষে মুখ খুললেন শাহরুখ খান। দুই ছবিই দেখে ফেলেছেন বলে জানিয়ে কিং খান প্রশংসায় ভরিয়ে দিলেন পরিচালক আদিত্য ধর-সহ গোটা টিমকে। এক্স-এ অনুরাগীর প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, দুই ছবিই তাঁর ‘ভীষণ ভাল’ লেগেছে এবং পুরো টিমের কাজ ‘দারুণ’। ‘ধুরন্ধর’ […]
Dua Lipa: ডুয়া লিপার কণ্ঠে শাহরুখ খানের গান! ভিডিও দেখে উচ্ছাস সুহানার

গত ৩০ নভেম্বর মুম্বইতে ছিল ডুয়া লিপার কনসার্ট। সেখানেই এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। গানের মাঝে হঠাৎই বেজে উঠল বলিউড বাদশা শাহরুখ খানের গান। কিং খান বলে কথা! এদেশ তো বটেই, বিদেশেও বাদশার অনুরাগীর সংখ্যা কম নয়। তাই ভারতবর্ষে কনসার্ট করতে এসে ডুয়া লিপা গাইলেন শাহরুখের […]
Shah Rukh Khan: ‘অদম্য জেদে মাটি থেকে আকাশছোঁয়ার গল্প’, ‘মুফাসা’র সঙ্গে নিজের মিল পেলেন কিং খান

জীবনের বহু চড়াই-উতরাই, বন্ধুর পথ পেরিয়ে আজ তিনি বাদশা। শুধু সিনেদুনিয়া নয়, মানুষের মনেও রাজত্ব করেন তিনি। বার বার এই মানুষটি জীবনে ঘুরে দাঁড়ানোর পাঠ দিয়েছেন। এবার লায়ন কিং মুফাসার রাজ্যপাট সামলানোর গল্পের সঙ্গে নিজের মিল খুঁজে পেলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ‘মুফাসা’র হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন শাহরুখ খান, আরিয়ান খান ও […]
Shah Rukh Khan: শাহরুখকে খুনের হুমকি! ছত্তিশগড় থেকে ধৃত আইনজীবী

দিন কয়েক আগেই বলিউড অভিনেতা শাহরুখ খানকে খুনের হুমকি দিয়েছিলেন। এ বার ছত্তীসগঢ় থেকে পুলিশের জালে ধরা পড়লেন যুবক। মঙ্গলবার ছত্তীসগঢ়ের রায়পুর থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের কাছে উড়ো ফোন এসেছিল। সেই ফোনেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রাণে মারার হুমকি দেওয়া হয়। বলা হয়, ৫০ লক্ষ টাকা না দিলে খুন […]
Shah Rukh Khan: ‘মন্নত’-এর বাইরে ৯৫ দিনের অপেক্ষা! অবশেষে ফ্যানের সঙ্গে দেখা করলেন শাহরুখ!

৯৫ দিন বলিউডের বাদশার বাড়ির বাইরে অপেক্ষা করছিলেন ঝাড়খণ্ডের এক অনুরাগী! আশা, এক বার প্রিয় অভিনেতার সঙ্গে দেখা করবেন। অনেকেই ভেবেছিলেন, অনুরাগীর আশা পূর্ণ হবে না। কিন্তু অনুরাগীর স্বপ্নপূরণ করলেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করার পাশাপাশি একসঙ্গে ছবিও তুলেছেন অভিনেতা। সেই ছবি আপাতত সমাজমাধ্যমে ভাইরাল। সমাজমাধ্যমে একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রতি দিন কী […]
Shah Rukh Khan বচ্চন পরিবারকে পিছনে ফেললেন শাহরুখ, জানুন বলিউডের ধনীতম তারকার সম্পত্তি

বিনোদনের দুনিয়ায় তিনি বেতাজ বাদশা। আক্ষরিক অর্থেই তিনি কিং। আর এবার সরাসরি রাজার মুকুট পরেই নিলেন শাহরুখ খান। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে বক্স অফিসে রাজত্ব করছেন তিনি। আর এবার সরাসরি বিশ্বের সবথেকে ধনীদের তালিকায় লিখিয়ে ফেললেন নাম। শাহরুখ খান বর্তমানে বলিউডের সব থেকে ধনী অভিনেতা। সম্প্রতি এক সমীক্ষায় তেমনই তথ্য উঠে এসেছে। বর্তমানে […]
Shah Rukh Khan: বাড়ছে সমস্যা, চিকিত্সার জন্য তড়িঘড়ি আমেরিকায় কিং খান

আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও অল্প সময়ে হাসপাতালে রাখার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেশে নয়, চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে হল কিং খানকে। চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা। শোনা যাচ্ছে, আজই যাচ্ছেন শাহরুখ। কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় […]