Shah Rukh khan: প্যারিসের মিউজিয়ামে সম্মানিত বিশ্বের প্রথম ভারতীয় অভিনেতা শাহরুখ !

sharukh

বলিউড কিং খান শাহরুখ খান। শুধু দেশেই নয়, সারাবিশ্বে তাঁর কোটি কোটি ভক্ত। নাম, অর্থ, খ্যাতি, মর্যাদা তো আছেই। ভারত সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত তিনি। এবার তাঁর নামে আরও একটি কৃতিত্ব নিবন্ধিত হয়েছে এবং তিনিই একমাত্র বলিউড অভিনেতা যাঁকে নিয়ে এটি হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত গ্রেভিন মিউজিয়ামে এসআরকে-এর নামে একটি স্বর্ণমুদ্রা রয়েছে। […]

Shah Rukh Khan: অসুস্থতাকে থোড়াই কেয়ার! নাইটদের তাতাতে চেন্নাইয়ে ফাইনালে হাজির শাহরুখ

srk 1

গত ২২ তারিখ বুধবার দুপুরে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। চব্বিশ ঘণ্টা বাদে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের কড়া পরামর্শ ছিল, তিনি যে আপাতত বিশ্রামে থাকেন। যদিও বৃহস্পতিবার রাতেই সপরিবারে মুম্বইতে ফিরেছেন বাদশা। তবে দিন দুই কাটতে না কাটতেই অসুস্থ শরীরে মুম্বই ছাড়লেন শাহরুখ। হুডিতে মুখ ঢেকেই […]

Shah Rukh Khan: হাসপাতালে ভর্তি শাহরুখ! কি হল? কেমন আছেন এখন?

srk e1716387237178

বুধবার আচমকাই জানা গেল, অসুস্থ বলিউডের বাদশা শাহরুখ খান। ভর্তি আমেদাবাদের কেডি হাসপাতালে। স্বাভাবিক ভাবেই এই খবর প্রকাশ্যে আসতেই, ভেঙে পড়েছেন কিং খানের অনুরাগীরা। মঙ্গলবার ২১ মে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১। সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। বলাই বাহুল্য জয়ী হয় শাহরুখের দল। দুই ছেলে মেয়েকে নিয়ে এদিন তিনি মাঠে হাজির […]

IPL 2024: সল্ট ঝড়ে উড়ে গেল লখনউ, ঐতিহাসিক জয় দিয়েই নববর্ষ যাপন নাইটদের

kkr

কিং খানের সামনেই রাজকীয় পারফরম্যান্সে ম্যাচ জিতে নিল কলকাতা। নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটে ফিল্ট সল্টের কালবৈশাখী ঝড়ে কেএল রাহুলের দলকে তারা হারাল ৮ উইকেটে।   View this post on Instagram   A post shared by Kolkata Knight Riders (@kkriders) এর আগে আইপিএলে (IPL) লখনউকে কখনই হারাতে পারেনি নাইটরা। ৩টি সাক্ষাতের প্রতিটিই হেরেছে। গত মরশুমে প্লে […]

IPL 2024: ইডেনে কেকেআরের প্রথম ম্যাচেই শাহরুখ, ‘বাদশা’ দর্শন হল কলকাতার

srk

প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই ইডেনে হাজির কিং খান। সন্ধ্যা ৬টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন বলিউড বাদশা। বিমানবন্দর থেকে সোজা চলে যান ইডেনে।চোখে কালো চশমা, পনি টেল, গায়ে ধূসর রঙের টি-শার্ট। বিমানবন্দরে গাড়িতে ওঠার আগে অনুগামীদের দেখে চুমু ছুড়ে দেন শাহরুখ। ইডেনে পৌঁছেও কেকেআর সমর্থকদের উদ্দেশে বিলিয়ে দেন নিজের ভালবাসা।   View this post on […]

Shah Rukh Khan: শাহরুখ কি সমকামী? প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে ছিলেন? মুখ খুললেন বাদশার কাছের বন্ধু

srk

একসময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। সালটা ছিল ২০০৬। ওই বছর সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি ডন। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। বক্স অফিসে ছবি সুপারহিট হওয়ার সঙ্গে সঙ্গে শাহরুখ-প্রিয়াঙ্কার সম্পর্ক নিয়ে শোনা যায় কানাঘুষো। একটা সময় তো ইন্ডাস্ট্রির অন্দরে কান […]

Dadasaheb Phalke Award: আমি একটু লোভী! দাদাসাহেব পেয়েই মুখর শাহরুখ

Shahrukh Khan Nayanthara

অতিমারী উত্তর পর্বে ডুবন্ত বলিউডের রাশ একা হাতে টেনেছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। পঞ্চাশোর্ধ্ব অভিনেতার কেরামতি দেখে প্রাণে বল ফিরে পেয়েছিল বলিউডের নবীন প্রজন্মও। আর সেই বেতাজ বাদশাকেই কিনা চলতি বছরের ফিল্মফেয়ার পুরস্কারে ব্রাত্য থাকতে হয়েছে! অনুরাগীরাও আক্ষেপ করে প্রশ্ন তুলেছিলেন, ‘ফিল্মফেয়ার কি ভুলে গেল?’ কিন্তু চব্বিশের দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) সেই […]

Dunki: বিশ্বজয়ের পথে ‘ডাঙ্কি’! অস্কারের দৌড়ে সামিল হওয়ার ভাবনা হিরানির

with dunki shah rukh khan

‘জওয়ান’, ‘পাঠান’-এর মতো শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি বক্স অফিসে ব্যবসা না করলেও, এবার বিশ্বজয়ের পথে! বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবির নির্মাতারা ‘ডাঙ্কি’ ছবিকে অস্কারের দৌড়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, অফিসিয়াল এন্ট্রি না হলেও, ব্যক্তিগতভাবেই এই ছবিকে অস্কারে নিয়ে যাওয়ার কথা ভাবছেন রাজকুমার হিরানির দল। তবে ভারতের মনোনীত ছবি হিসেবে এটি পাঠানো হবে […]

Salman Khan: সলমনের ফার্মহাউজের পাঁচিল টপকে ঢুকল ২ ব্যক্তি, খুনের হুমকির পর এ বার খামারবাড়িতে হামলা?

SALMAN

বলিউডের ভাইজান সলমন খান মৃত্যুর হুমকিতে নাজেহাল৷ কুখ্যাত গ্যাংস্টার লরেন্স এবং গোল্ডি ব্রারের নজরে রয়েছেন সলমন খান৷ বারবার অভিনেতাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ৷ ফের আবারও নতুন বিপদ জীবনে৷ এবার সলমন খানের পানভেলে অবস্থিত ‘অর্পিতা’ ফার্মহাউসে প্রবেশের চেষ্টা করায় ২ জনকে গ্রেফতার করেছে নবি মুম্বাই পুলিশ। গত ৪ জানুয়ারি মুম্বইয়ের কাছে পানভেলে সলমনের খামারবাড়িতে […]

Dunki: ঘরে বসেই বিনামূল্যে শাহরুখের ‘ডাঙ্কি’ দেখলেন এক লক্ষ দর্শক, কী ভাবে জানেন?

Dunki

‘ডাঙ্কি’ জ্বরে কাঁপছে নেটপাড়া। বৃহস্পতিবার সকাল থেকেই শাহরুখ ভক্তদের উন্মাদনা তুঙ্গে। দেশের বিভিন্ন রাজ্যে বাদশা-বন্দনায় মগ্ন অনুরাগীরা। রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে পর্দায় কতটা ম্যাজিক তৈরি করতে পারলেন শাহরুখ খান (Shah Rukh Khan)? সেই কৌতূহল যখন তুঙ্গে, ঠিক তখনই এক ভক্তর কীর্তিতে তোলপাড় নেটদুনিয়া। এদিন সিনেমার রিলিজের পরই এক্স হ্যান্ডেলে ‘ডাঙ্কি’র (Dunki release) ৫০ মিনিটের […]