Nobel Peace Prize: ‘কোনও অপরাধই গণহত্যাকে ন্যায্যতা দিতে পারে না’, গাজা নিয়ে কড়া বার্তা নোবেলজয়ী নাভি পিল্লাইয়ের

The NewsNest Desk: গাজায় ইসরাইলেরর সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে দীর্ঘদিন ধরেই সরব নাভি পিল্লাই। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে তাঁর সেই অবস্থান। ২০২৫ সালের সেপ্টেম্বরে দ্য নিউ ইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে রাষ্ট্রসংঘের তদন্ত কমিশনের তৎকালীন চেয়ারপার্সন পিল্লাই স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, কোনও অপরাধই গণহত্যাকে […]
Nobel Peace Prize: নেলসন ম্যান্ডেলার আইনজীবী, নোবেল শান্তি পুরস্কার জয় ভারতীয় বংশোদ্ভূত ‘নাভি’ পিল্লাইয়ের

The NewsNest Desk: বর্ণবিদ্বেষের বিরুদ্ধে দীর্ঘ লড়াই, আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা এবং মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি। নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় তামিল বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তাঁর নাম ঘোষণা করে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের সময়ে নেলসন ম্যান্ডেলের হয়ে আইনি লড়াইয়েও যুক্ত ছিলেন তিনি। পরবর্তী সময়ে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার প্রধান-সহ […]
Nobel Peace Prize: এবার মহাকাশ স্টেশনও নোবেল শান্তির দাবিদার! ট্রাম্প-সহ একাধিক নাম ঘিরে জোর জল্পনা

The NewsNest Desk: নোবেল শান্তি পুরস্কার সাধারণত শান্তিকর্মী, মানবাধিকারকর্মী, রাষ্ট্রনায়ক কিংবা আন্তর্জাতিক সংগঠনের হাতে উঠতে দেখা যায়। কিন্তু এ বছর সেই চেনা ছবিতেই যেন একটু অন্যরকম চমক। ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের সম্ভাব্য নাম নিয়ে আলোচনা যত বাড়ছে, ততই সামনে আসছে একটি অপ্রত্যাশিত নাম—আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস। পৃথিবীর কক্ষপথে থাকা এই মহাকাশ গবেষণাগারকে বিশ্ব […]
Nobel Peace Prize: শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত জাতিসংঘের মহাসচিব

নোবেল শান্তি পুরষ্কার ২০২৪ এর জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে মনোনীত করেছেন নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশন্স প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি (আনরোয়া) এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ড অব জাস্টিকেও (আইসিজে) নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। প্রসঙ্গত প্রতি বছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র […]
Nobel Peace Prize: ইরানে নারী স্বাধীনতা আন্দোলনের মুখ, নোবেল শান্তি পুরস্কার পেলেন জেলবন্দি নার্গিস

শুক্রবার ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হল। এ বার এই পুরস্কার পেতে চলেছেন ইরানের জেলবন্দি মানবাধিকার কর্মী নার্গিস মহম্মদি। শুক্রবার নোবেল কমিটির তরফে শান্তি পুরস্কার প্রাপক হিসাবে নার্গিসের নাম ঘোষণা করা হয়। ৫১ বছর বয়সি এই সমাজকর্মীকে একাধিকবার হেনস্তা করেছে ইরানের প্রশাসন। সবমিলিয়ে মোট ১৩ বার গ্রেপ্তার হয়েছেন নার্গিস। পাঁচটি অভিযোগে […]
Nobel Peace Prize: নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে মহম্মদ জুবেইর ও প্রতীক সিনহা, পেলেন ‘ফেভারিট’ তকমা

২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার লড়াইয়ে আছেন ফ্যাক্ট-চেক বা সত্য অনুসন্ধানমূলক খবরের ওয়েবসাইট ‘অল্ট নিউজ’-এর দুই প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইর এবং প্রতীক সিনহাও। টাইম ম্যাগাজিনের সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। আগামী শুক্রবার (৭ অক্টোবর) নোবেল শান্তি পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, এবার শান্তি পুরস্কারের দৌড়ে ৩৪৩ জন প্রার্থী আছেন। […]