Prashant Bhushan: ‘জ্ঞানেশের ফাইল সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও!’ বিস্ফোরক প্রশান্ত ভূষণ

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর দাবি, জ্ঞানেশ কুমার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। এমনকি বিচারপতিদের ব্যক্তিগত তথ্যও সরকারের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই বক্তব্য […]
Chinmoy Krishna Das চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ, ব্যারিকেডে পুলিশের বাধা

The NewsNest Desk : বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে শনিবার কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনা তৈরি হল। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হওয়া মিছিল বেকবাগান এলাকায় পৌঁছতেই কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়। ব্যারিকেড পেরিয়ে এগোনোর চেষ্টা করলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। […]
South Point School: ক্লাসের মধ্যেই সহপাঠীকে ছুরি দিয়ে আক্রমণ, হাসপাতালে ভর্তি নবম শ্রেণির পড়ুয়া

The NewsNest Desk : কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে ক্লাসরুমের মধ্যেই এক নবম শ্রেণির পড়ুয়াকে ধারালো বস্তু দিয়ে আঘাত করার অভিযোগ উঠল একই ক্লাসের আর এক পড়ুয়ার বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনার জেরে আহত পড়ুয়াকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে স্কুলের তরফে জানানো হয়েছে। ঘটনার পর গড়িয়াহাট থানায় রিপোর্টও দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। […]
SRFTI Clash : যাদবপুরের পর এবার এসআরএফটিআই, আরএসএস-ঘনিষ্ঠ সংগঠনের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই-তে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের অভিযোগ উঠল। রবিবার প্রতিষ্ঠানের মূল অডিটোরিয়ামে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে পড়ুয়াদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘর্ষ বাধে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ […]
ABHISHEK BANERJEE: জঙ্গি নিশানায় অভিষেক! হামলার চক্রীকে গ্রেফতার করল লালবাজার

বিরোধী দলনেতার বোমা বিস্ফোরণের হুঁশিয়ারির ৪৮ ঘণ্টার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার এক ভয়ঙ্কর চক্রান্তের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ (Kolkata Police)। মুম্বই হামলার ওই ষড়যন্ত্রীর নাম রাজারাম রেগে। লালবাজার সূত্রের খবর, রাজারাম কলকাতায় শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিলেন তিনি। শুধু তাই […]
Viral Video: হাতে সিগারেট নিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা, ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে দুই কিশোরী

হাতে সিগারেট, মুখে বিচিত্র অঙ্গভঙ্গি। আর বেসুরোভাবে তামাশার ছলে গাইছেন জাতীয় সংগীত জনগণমন। কখনও একে অপরের উপরে হাসিতে ঢলে পড়ছেন, আবার কখনও জলন্ত সিগারেটকে পতাকা বলে মজা করছেন। সঙ্গে রয়েছে জাতীয় সংগীতের বিকৃত উচ্চারণ, ভুলভাল শব্দ। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে দুই কিশোরীর এমনই এক কীর্তির ভিডিয়ো। যা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ সকলের। আর যার জন্য […]
Tiljala News: ফুঁসছে তিলজলা, শিশুকন্যা খুনে বন্ডেল গেটে রেল অবরোধ, পিকনিক গার্ডেনেও ধুন্ধুমার

নাবালিকাকে অপহরণ ও ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় তিলজলা। রবিবার থানায় ইটবৃষ্টি, পুলিশের গাড়ি ভাঙচুরের পর এবার রেল অবরোধ। বন্ডেল গেটে অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের। এমনকী বুকে পোস্টার লাগিয়ে কয়েকজন বিক্ষোভকারী রাস্তায়ও বসে পড়েন। কয়েকজন বিক্ষোভকারী পিকনিক গার্ডেন-হাওড়া রুটের একটি বাসের ছাদেও উঠে পড়েন। তাঁদের দাবি, শিশুমৃত্যুতে অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বন্ডেল […]
Babul Supriyo : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভরতি বাবুল সুপ্রিয়, খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

বুকে ব্যথা নিয়ে সোমবার সকালে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। হাসপাতাল সূত্রে খবর রবিবার বিকেল থেকে বাবুলের বুকে ব্যথা শুরু হয়। বুকে ব্যাথার পাশাপাশি, প্রচন্ড ঘামও হচ্ছিল রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রীর। এর পরই সোমবার সকালে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন আপতত তাঁর পরিস্থিতি স্থিতিশীল। উডল্যান্ডস হাসপাতালে […]
Calcutta High Court: তৃণমূলের সঙ্গে বিজেপি ও বাম আইনজীবীদের ধাক্কাধাক্কি, কলকাতা হাই কোর্টে বেনজির অশান্তি

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ থেকে পুলিশের নিষ্ক্রিয়তা এবং অতিসক্রিয়তার অভিযোগ সংক্রান্ত মামলা সরোনোর দাবিতে সোমবার তাঁর এজলাসের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূলপন্থী বলে পরিচিত আইনজীবীরা।সোমবার সকালে কিছু সময়ের জন্য এই আইনজীবীরা রাজাশেখর মান্থার এজলাস ঘেরাও করেন। অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হয়। বিজেপি এবং বাম মনোভাবাপন্ন আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হলে […]
Bansdroni: শহরে ফের উঠতি মডেলের রহস্যমৃ্ত্যু, ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

দিনকয়েক আগেই বাঁশদ্রোণীতে (Bansdroni) প্রেমিক প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই এলাকার এক বহুতল থেকে উদ্ধার হল তরুণীর ঝুলন্ত দেহ (Hanging Body)। শনিবার রাতে এই ঘটনাকে ঘিরে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। মৃত তরুণীর নাম পূজা সরকার। উত্তর ২৪ ঘণ্টার গাইঘাটার বাসিন্দা হলেও এক সঙ্গীর সঙ্গে বাঁশদ্রোণীর […]