Sealdah Metro: শুরু হল শিয়ালদা মেট্রোর পরিষেবা, প্রথম সফরের সাক্ষী হওয়ার হিড়িক

বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে প্রতীক্ষার অবসান। শিয়ালদহ থেকে ছাড়ল সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারায় খুশি যাত্রীরা। গত সোমবার শিয়ালদহ মেট্রোর (Sealdah Metro) উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে উদ্বোধন হল শিয়ালদহ মেট্রোর, তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে তারই মাঝে বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা শুরুর […]
Mithun Chakraborty: এক বছর পর বাংলায় মিঠুন, বিকেলে বিজেপি রাজ্যদপ্তরে বৈঠক, যোগ দিতে পারেন দলীয় কর্মসূচিতেও

কলকাতায় পৌঁছলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শরীর ঠিক থাকলে সোমবার বিকেলেই বিজেপির রাজ্য সদর দপ্তরে যাবেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। শোনা যাচ্ছে, মঙ্গলবার জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিতেও পারেন ‘মহাগুরু’। তবে এ বিষয়ে মিঠুন চক্রবর্তী কিংবা বিজেপির তরফে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ দমদম বিমানবন্দরে […]
ইলেকট্রিক বিলের নামে ভুয়ো লিঙ্ক, ক্লিক করতেই নিমেষে ফাঁকা অ্যাকাউন্ট শান্তিলাল মুখোপাধ্যায়ের

বড়সড় প্রতারণার ফাঁদে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়। বিদ্যুতের বিলের নামে একটি লিঙ্ক আসে ফোনে। ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে আড়াই লক্ষ টাকা উধাও অভিনেতার। ঘটনায় সরশুনা থানা, লালবাজারের সাইবার সেল এবং ব্যাঙ্কে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। জানা গিয়েছে, গত ১৩ জুন অভিনেতার ব্যক্তিগত মোবাইল নম্বরে একটি এসএমএস আসে। যে এসএমএসে দাবি করা হয়, রাতের মধ্যে ইলেকট্রিক বিল […]
Kolkata: সাততলার কার্নিশ থেকে ঝাঁপ দিল রোগী, দেড়ঘণ্টা দাঁড়িয়ে দেখল প্রশাসন!

দেড় ঘণ্টার চেষ্টা। কোনও কিছুই হল না। আশঙ্কাই সত্যি হল। হাত ফস্কে সাততলার জানলার কার্নিশ থেকে সোজ নীচে পড়লেন রোগী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে আচমকা মল্লিকবাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স (I-NK) হাসপাতালের জানলা বেয়ে আটতলার কার্নিশে উঠে পড়েন ওই হাসপাতালে ভর্তি রোগী সুজিত অধিকারী৷তা দেখে হতবাক হয়ে যান […]
বইয়ের ট্রাম! টালিগঞ্জে এবার ট্রামের পেটে আস্ত বইপাড়া

দূর-দূরান্ত ছড়িয়ে থাকা পুস্তকপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে টালিগঞ্জ ট্রামডিপোয় এই নতুন বইপাড়া গড়ে তোলার পরিকল্পনায় শামিল হয়েছে রাজ্য পরিবহণ দপ্তর ও ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। আড়ে-বহরে কলেজ স্ট্রিটের মতো অতটা বড় না হলেও শহর-শহরতলির বইপিপাসুদের চাহিদাপূরণে তা অনেকটাই সমর্থ হবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, একেকটি কামরায় একেকটি বুক স্টল হবে। মানে […]
Manjusha Neogi: বিদিশার ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার, শোকে চরম পদক্ষেপ?

বিদিশা দে মজুমদারের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরও এক মডেল-অভিনেত্রীর মৃত্যু সংবাদ। শুক্রবার সকালে পাটুলি (Patuli)থেকে উদ্ধার হল বিদিশার বান্ধবী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi) ঝুলন্ত দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন মঞ্জুষা। জানা গিয়েছে, বিদিশার ভাল বন্ধু ছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবার বিদিশার মৃত্যুর খবর পেয়ে অত্যন্ত ভেঙে পড়েন তিনি। দিনভর চাপা কষ্টে […]
Kashipur: খুন নয়! অর্জুনের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে আত্মহত্যার ইঙ্গিত

অর্জুন চৌরাসিয়া (Arjun Chaurasia) কি তবে আত্মহত্যাই করেছিলেন? কাশীপুরে (Kashipur) মৃত যুবমোর্চা নেতার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে আসার পর অন্তত এমনটাই অনুমান করা হচ্ছে। কমান্ড হাসপাতাল (Command Hospital) সূত্রে জানা যাচ্ছে, তিন ঘণ্টার ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্ট বলছে অর্জুন চৌরাসিয়ার দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কোনও ধস্তাধস্তিও হয়নি অর্জুনের সঙ্গে।ময়নাতদন্তের রিপোর্টটি রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়ার […]
সৌরভের বাড়িতে আজ শাহী-ভোজ, কারা দেখা করতে পারবেন? স্পেশ্যাল মেনুই বা কী?

ক’দিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ ঘিরে ফের রাজ্য রাজনীতিতে চর্চায় উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রী-মহারাজের সাক্ষাৎপর্বের পর দু’দিনের ঠাসা কর্মসূচি নিয়ে একুশের ভোট পরবর্তী বাংলায় প্রথমবার পা রেখেই BCCI প্রেসিডেন্টের বাড়িতে নৈশভোজে যাচ্ছেন অমিত শাহ। সূত্রের খবর, শুক্রবার বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গে থাকতে পারেন বিরোধী দলনেতা […]
দাঁড়িয়ে থাকা পরপর ৩টি লরিতে বিধ্বংসী আগুন, আতঙ্ক বেলেঘাটায়

বেলেঘাটায় দাঁড়িয়ে থাকা পরপর তিনটি লরিতে বিধ্বংসী আগুন। শুক্রবার ভরদুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় জনবহুল এই এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। বেশি কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন দমকলকর্মীরা। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, বেলেঘাটার বরফকল এলাকায় একটি পেট্রল পাম্প রয়েছে। সেখানে বরাবরই লরি দাঁড়িয়ে থাকে। শুক্রবার […]
Saugata roy: বাড়ির কাছে বচসা, সংঘর্ষ সিন্ডিকেটের, জখম ৮

তৃণমূল সাংসদ সৌগত রায়ের বাড়ির সামনে (Saugata Roy) দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছড়াল। সোমবার লেক গার্ডেন্সে এলাকায় তৃণমূল সাংসদের বাড়ির কাছে সংঘর্ষের ঘটনায় আটজন জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই খবর। রবিবার রাতে থেকে একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে লেক গার্ডেন্সে দু’টি দলের মধ্যে […]