Bageshwar Baba: ভগবান শ্রীকৃষ্ণ ‘বাঁকা’! বিতর্কিত মন্তব্যের জেরে বাগেশ্বর বাবার বিরুদ্ধে মানহানির মামলা

bageswar

Thenewsnest: ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফের বিপাকে ধর্মীয় প্রচারক ধীরেন্দ্র শাস্ত্রী, যিনি বাগেশ্বর বাবা নামেই পরিচিত। তাঁর বিরুদ্ধে আগ্রার আদালতে ফৌজদারি মানহানির অভিযোগ দায়ের করেছেন আইনজীবী অজয় প্রতাপ সিং। অভিযোগ, প্রকাশ্য ধর্মীয় অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের মূর্তি এবং তাঁর বাঁশি বাজানোর ভঙ্গি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। ওই বক্তব্যে কৃষ্ণভক্তদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার […]

Internet শিশুদেরও ইন্টারনেট ব্যবহারের মৌলিক অধিকার রয়েছে, গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

supreme court 4 1024x639 1

The NewsNest Desk : ইন্টারনেট ব্যবহারের অধিকার শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নয়, শিশুদেরও রয়েছে সেই মৌলিক অধিকার। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। সংবিধানের ১৯(১)(এ) এবং ২১ অনুচ্ছেদের অধীনে প্রত্যেক ব্যক্তির ইন্টারনেট ব্যবহারের অধিকার রয়েছে বলে জানিয়েছে বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চ। বয়সের ভিত্তিতে শিশুদের এই অধিকার পুরোপুরি অস্বীকার করা যায় না বলেও স্পষ্ট […]

VHP : ৮ মাসে ২৫৪ হিন্দু নিহতের দাবি VHP-র, কড়া পদক্ষেপের দাবি

VHP

The NewsNest Desk : চলতি বছরের প্রথম আট মাসে বিভিন্ন হামলায় ২৫৪ জন হিন্দু নিহত হয়েছেন বলে দাবি করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। শনিবার সাংবাদিক বৈঠক করে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন এই দাবি করেন। তাঁর অভিযোগ, ধর্মীয় বিদ্বেষ থেকে চালানো হামলার ঘটনা নিয়ে দ্রুত তদন্ত এবং কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। তবে ২৫৪ জন নিহত […]

Mumbai: চার বছর ধরে মৃতদেহ সংরক্ষণ! শেষকৃত্য না করে ৫০ লক্ষের বেশি খরচ পরিবারের

dead body

The NewsNest Desk: প্রিয়জনকে হারানোর পর তাঁর স্মৃতি আঁকড়ে থাকেন অনেকেই। কিন্তু মুম্বইয়ের মালাডে এক পরিবারের ঘটনা সেই আবেগকে ঘিরেই তৈরি করেছে বিস্ময়। পুলিশের দাবি, ৮০ বছরের এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর দেহ প্রায় চার বছর ধরে সংরক্ষণ করে রেখেছিল পরিবার। আর সেই দেহ সংরক্ষণ করতে ইতিমধ্যেই খরচ হয়েছে ৫০ লক্ষ টাকারও বেশি! পুলিশ জানিয়েছে, […]

VEG-NONVEG: আমিষ-নিরামিষ বুঝতে রঙের ফোঁটা, সাবান-শ্যাম্পু-টুথপেস্টের মোড়কে বাধ্যতামূলক চিহ্ন

VEG NON VEG

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: খাবারের পাশাপাশি নিত্যব্যবহার্য কিছু ভোগ্যপণ্যের ক্ষেত্রেও আমিষ ও নিরামিষের পরিচয় স্পষ্ট করতে রঙের ফোঁটা ব্যবহারের নিয়ম ফের সামনে এসেছে। কেন্দ্রের নতুন সংশোধনী অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, প্রসাধনী এবং অন্যান্য টয়লেট্রিজের মোড়কের প্রধান প্রদর্শন অংশে নির্দিষ্ট রঙের ফোঁটা রাখতে হবে। সংশোধিত নিয়মে বলা হয়েছে, পণ্যটি আমিষ উৎসের হলে লাল অথবা বাদামি রঙের ফোঁটা […]

Russia: রাশিয়ার তেল কিনলে ভারতকে ১০০% শুল্ক? হাউসে বিল পাশ, এখন ট্রাম্পের সিদ্ধান্ত

modi trump

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির উপর বড় চাপ তৈরি করতে নতুন পদক্ষেপ আমেরিকার। মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এমন একটি বিল পাশ হয়েছে, যার ফলে রুশ তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ (100 percent tariff on India)পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা পাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও চিন এই ব্যবস্থার আওতায় পড়তে পারে। […]

GDP Growth: ৪ বছরে সর্বনিম্ন! একধাক্কায় অনেকটা কমছে জিডিপি বৃদ্ধির হার! পূর্বাভাস কেন্দ্রেরই

graph trend

একধাক্কায় অনেকটাই কমে যেতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার। সেটা হতে পারে বিগত ৪ বছরের সর্বনিম্ন! এমনই আভাস মিলেছে। আর এই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্যই। তাই স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের। আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে? ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশ করা পরিসংখ্যান বলছে, […]

NCERT : এবার পাঠ্যবই থেকে বাদ দেশের প্রথম শিক্ষামন্ত্রী আজাদের নাম! বাদ ৩৭০ ধারা

WhatsApp Image 2023 04 13 at 7.33.51 PM

মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পর এবার মৌলানা আবুল কালাম আজাদ (Maulana Abul Kalam Azad)। একাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হল দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম। ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(NCERT)-এর নির্দেশে রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁর নামটি। এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে গান্ধীর অবদান ও তাঁর হত্যার বিষয়টি বাদ দেওয়ায় বিতর্কের […]