Mamata Banerjee দিল্লিতে রবিবার বিরোধীদের মিছিল, যোগ দিচ্ছেন মমতা! নজরদারিতে ২০০ এআই ক্যামেরা

The NewsNest Desk : দিল্লির রাজপথে রবিবার ফের বড়সড় রাজনৈতিক কর্মসূচি ঘিরে উত্তেজনা। ‘ভোটচুরি’র অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বিরোধীদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিরোধী নেতার। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অখিলেশ যাদবের মতো নেতারাও উপস্থিত থাকতে পারেন। কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ও যান […]
Rahul Gandhi ‘জ্ঞানেশের পর মোদী, অমিত শাহের পালা, থামব না’, সুপ্রিম কোর্টমুখী মিছিল থেকে হুঁশিয়ারি রাহুলের

The NewsNest Desk : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে বিতর্কে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁর পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা। সেই কর্মসূচি থেকেই […]
SIR এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, মঙ্গলবারই কি শুনানি?

The NewsNest Desk : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাগুলির সঙ্গেই রাহুলের দায়ের করা […]
Rahul Gandhi পুলিশি বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে রাহুল, সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা; খাড়্গের বাড়িতে বৈঠকের প্রস্তুতি

The NewsNest Desk : নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলন ঘিরে সোমবার দিনভর উত্তেজনা। ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিতে রাস্তায় নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী নেতারা। পথে পুলিশ ও আধাসেনার বাধার মুখে পড়ে তাঁদের মিছিল। পরে সুপ্রিম কোর্টে পৌঁছন রাহুল-সহ কয়েক […]
Prashant Bhushan: ‘জ্ঞানেশের ফাইল সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও!’ বিস্ফোরক প্রশান্ত ভূষণ

The NewsNest Desk : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে রাজনৈতিক উত্তাপের মধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর দাবি, জ্ঞানেশ কুমার-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। এমনকি বিচারপতিদের ব্যক্তিগত তথ্যও সরকারের হাতে রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর এই বক্তব্য […]
CJP protest: জ্ঞানেশ কুমারের ইস্তফা নিয়ে বিক্ষোভে নজর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের, ভারতের নির্বাচন ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন

The NewsNest Desk: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি—এই তিন বিষয়কে কেন্দ্র করে ভারতের নির্বাচন ব্যবস্থা এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের আলোচনায়। দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ইকোনমিস্ট, বিবিসি এবং ফিনান্সিয়াল টাইমস-এর মতো সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন প্রক্রিয়ার উপর সাধারণ মানুষের আস্থা কতটা […]
CJP protest: সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দিল্লিতে ধরপাকড়! ১০০-র বেশি বিক্ষোভকারী আটক

The NewsNest Desk: সুপ্রিম কোর্টের বেআইনি আটক না করার নির্দেশের মধ্যেই দিল্লিতে দ্বিতীয় দিনের বিক্ষোভে ১০০-র বেশি আন্দোলনকারীকে আটক করল পুলিশ। রবিবার ককরোচ জনতা পার্টি (সিজেপি), এসএফআই, এআইএসএ এবং ক্রান্তিকারী যুব সংগঠনের সদস্যরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পথে নামেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ জোর করে তাঁদের আটক করে। কয়েকজনকে টেনেহিঁচড়ে […]
Jantar Mantar 2.0: বিক্ষোভে বাধা, দিল্লিজুড়ে ধরপাকড়, আটক বিরোধী নেতারা! ‘জরুরি অবস্থা’র অভিযোগে সরব মমতা

The NewsNest Desk: ‘ভোট চুরি’র অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল হয়ে উঠল দিল্লি। প্রতিবাদ কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক পুলিশি ধরপাকড়, ব্যারিকেড এবং একাধিক এলাকায় যাতায়াত নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ দিতে আসা পড়ুয়া, যুবক, রাজনৈতিক নেতা, আইনজীবী ও সাংবাদিকদের আটক করা হয়েছে। আটক হওয়ার তালিকায় রয়েছেন […]
Delhi Protest: যন্তর মন্তরে যাওয়ার পথেই আটক রাহুল-ডেরেকরা! জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল দিল্লি

The NewsNest Desk: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে বুধবারও উত্তপ্ত দিল্লি। যন্তর মন্তরের উদ্দেশে বাসে করে রওনা দিয়েছিলেন ‘ইন্ডিয়া’ জোটের একাধিক বিরোধী সাংসদ। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকে দেয় দিল্লি পুলিশ। বাস থেকে নেমে রাস্তায় প্রতিবাদে শামিল হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং তৃণমূলের ডেরেক […]
Rahul Gandhi: ‘বিজেপিকে ধ্বংস করে দেব’, মোদী-শাহ-ভাগবত-জ্ঞানেশকে নিশানা রাহুলের, নির্বাচন সদনের পথে বিরোধীদের মিছিল

The NewsNest Desk: ‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে ফের সরব হল বিরোধী জোট। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রায় ৩০০ সাংসদ। নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছনোর আগেই নীতি আয়োগের দফতরের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। বেশ কয়েক জন সাংসদকে আটকও করা হয়। পরে নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে অবস্থান নেন লোকসভার […]