KMC Election: ২০৯টি ওয়ার্ডে পুরভোট নিয়ে জট! কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত আটকে গেল নির্বাচনী বিজ্ঞপ্তি

Thenewsnest: কলকাতা পুরসভার নির্বাচন কি পিছিয়ে যাচ্ছে? পুরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে এবার বড়সড় আইনি জট তৈরি হল। ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কলকাতা পুরসভার নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশের ফলে আপাতত […]
CPM Book Stall: পঞ্চমীতে সিপিএমের বুকস্টল নিয়ে স্বস্তি! অবশেষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

The NewsNest Desk: দুর্গাপুজোর পঞ্চমীতে স্বস্তি পেল সিপিএম। বনগাঁর যশোর রোডে পুজোর প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যে বুকস্টল বসানোর অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে, স্টল বসানোর ক্ষেত্রে আর বাধা থাকবে না। তবে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। পাশাপাশি, গোটা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে রিপোর্ট […]
Calcutta High Court : ‘মৃত বাবার ছেলে প্রমাণ করতে না পারলেই বাংলাদেশি?’ আধার-প্যান বাতিল না করেই ডিটেনশন নিয়ে হাই কোর্টের প্রশ্ন

The NewsNest Desk: বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করে এক ব্যক্তিকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছিল। তাঁর কাছে আধার কার্ড এবং প্যান কার্ড থাকা সত্ত্বেও কী ভাবে তাঁকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হল, সেই প্রশ্ন তুলে রাজ্যকে কার্যত কাঠগড়ায় দাঁড় করাল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানতে চান, কোনও ব্যক্তির ভারতীয় পরিচয়পত্র বাতিল না […]
Abhishek Banerjee: ‘ছোট পাথরও কতটা বিপজ্জনক বোঝেন?’ অভিষেকের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কেন্দ্র-রাজ্যকে কড়া প্রশ্ন হাইকোর্টের

The NewsNest Desk: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানিতে কেন্দ্র ও রাজ্য সরকারকে কড়া প্রশ্নের মুখে পড়তে হল। মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাওয়ের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্র ও রাজ্যের আইনজীবীদের একাধিক প্রশ্ন করেন। পাশাপাশি, নিরাপত্তা পুনর্বিন্যাসের কারণ জানিয়ে […]
SIR: হজযাত্রীদের ঝুলে থাকা আবেদন দ্রুত মেটানোর নির্দেশ, ট্রাইব্যুনালকে ২ সপ্তাহ সময় কলকাতা হাইকোর্টের

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া অথবা নাম সংক্রান্ত আবেদন বিবেচনাধীন থাকায় হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় থাকা আবেদনকারীদের স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। হজযাত্রীদের দায়ের করা আবেদন দ্রুত শুনে নিষ্পত্তির জন্য এসআইআর আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিল আদালত। সোমবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও জানান, ধর্মীয় যাত্রার ক্ষেত্রে যাতে প্রশাসনিক জটিলতার কারণে কোনও […]
Milan Pradhan: অন্তর্বর্তী জামিন পেলেন না মিলন! রক্ষাকবচও খারিজ হাইকোর্টে

কলকাতা: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের বিষয়ে শুক্রবারও চূড়ান্ত নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁকে উপনির্বাচনে লড়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল। তবে শুক্রবার জানা যায়, মিলনের বিরুদ্ধে আরও দু’টি মামলায় জামিনের আবেদন রয়েছে। সেই দুই মামলার শুনানি সোমবার হওয়ার পরই অন্তর্বর্তী জামিন নিয়ে নির্দেশ […]
ISF Logo: ‘খাম’ প্রতীক আইএসএফ- এর কাছ থেকে কেন নেওয়া হল? নির্বাচন কমিশনকে প্রশ্ন হাই কোর্টের

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফের হয়ে ব্যবহৃত ‘খাম’ প্রতীক নবগঠিত ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করা। আইএসএফের দায়ের করা মামলার […]
Milan Pradhan: মিলনকে উপনির্বাচনে লড়তে দিন, অন্তর্বর্তী জামিনের কথা জানিয়ে রাজ্যকে বার্তা হাই কোর্টের

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মিলনের জামিনের আবেদনের শুনানিতে তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হয়। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন দেওয়া হবে এবং তিনি উপনির্বাচনে লড়তে পারবেন। মামলার পরবর্তী শুনানি শুক্রবার বিকেল ৪টেয় হওয়ার কথা। গত […]
Kalatan Dasgupta: বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল হাই কোর্ট

বাম যুবনেতা কলতান দাশগুপ্তকে মুক্তি দিল কলকাতা হাই কোর্ট। ৫০০ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। আদালত জানিয়েছে, আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেফতার করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া তাঁর বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পুলিশ। এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। পাল্টা চার সপ্তাহের মধ্যে হলফনামা […]
R G Kar: আপাতত অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষকে নিয়োগ নয়, নির্দেশ হাই কোর্টের

সকালেই ছুটির আবেদন জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। তার পরই শোনা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ছুটির আর্জি জানিয়েছেন সন্দীপ ঘোষ। এবার আর জি কর মেডিক্যালের পদত্যাগী অধ্যক্ষককে আপাতত কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ না করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার শুনানির প্রথম পর্বে সন্দীপকে আরজি কর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিক্যালে বদলির ঘটনাকে ‘পুরস্কার’ বলেও […]