Adnan Sami : ‘পাকিস্তানি গুপ্তচর’, আদনান সামিকে নিয়ে রসিকতা! পাল্টা জবাব গায়কের

adnan sami

মুম্বই, ২৮ সেপ্টেম্বর:  ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর দ্বিতীয় সিজ়নের সাম্প্রতিক বোনাস এপিসোডে আদনান সামিকে নিয়ে রসিকতা করলেন ইউটিউবার কুল্লু। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। তবে বিষয়টি নিয়ে চুপ থাকেননি গায়কও। নিজের স্বভাবসিদ্ধ রসবোধেই সেই মন্তব্যের জবাব দিয়েছেন তিনি। এপিসোডে সাময় রায়নার সঙ্গে ছিলেন কুল্লু ওরফে আদিত্য কুলশ্রেষ্ঠ, স্ট্যান্ড-আপ কমেডিয়ান রজত সুদ, মেন্টালিস্ট সুহানি […]

MrBeast রণবীরের সাহায্যে ‘জয় শ্রী রাম’ বললেন মিস্টারবিস্ট, ‘রামায়ণা’ অনুষ্ঠানে চমক

COLLAGE RAMAYANA

মুম্বইয়ে ‘রামায়ণা: পার্ট ১’-এর বিশেষ অনুষ্ঠানে রণবীর কাপুরের সাহায্যে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিলেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন ‘জিমি’ ডোনাল্ডসন, যিনি মিস্টারবিস্ট নামে পরিচিত। শনিবার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কনটেন্ট নির্মাতা। অনুষ্ঠানের লাল গালিচায় রণবীর কাপুর, সাই পল্লবী, নমিত মালহোত্রা এবং রবি দুবের সঙ্গে ছিলেন মিস্টারবিস্ট। ছবি […]

Govinda: ভাঙা সংসার নতুন করে ভাঙতে হয় না’, নাম না করে সুনীতাকে নিশানা কোমলের

SUNITA

মুম্বই: গোবিন্দ ও সুনীতা আহুজার দাম্পত্য নিয়ে কয়েক মাস ধরেই নানা আলোচনা চলছে। এর মধ্যেই অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে ঘিরে গোবিন্দের সঙ্গে সম্পর্কের অভিযোগ সামনে আসে। এবার সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে পরোক্ষে সেই অভিযোগের জবাব দিলেন কোমল। তাঁর বক্তব্যে ইঙ্গিত রয়েছে সুনীতার দিকেই। শনিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোমল লেখেন, বছরের পর বছর যে স্ত্রী নিজের […]

Govinda: কোমলরানিকে বিয়ের গুঞ্জন, গোবিন্দাকে ‘পশুদেরও অধম’ বলে খোঁচা স্ত্রী সুনীতার

SUNITA

মুম্বই: একদিকে স্ত্রী সুনীতা আহুজা, অন্য দিকে চর্চিত ‘প্রেমিকা’ কোমলরানি স্বর্ণকার—গোবিন্দাকে ঘিরে ফের তুঙ্গে ব্যক্তিগত জীবনের জল্পনা। বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার হয়ে গেলেও দাম্পত্যে বরফ গলেনি বলেই জল্পনা। তার মধ্যেই কোমলরানির সঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজার দর্শনে দেখা গেল অভিনেতাকে। আর সেই ছবি ও ভিডিও প্রকাশ্যে আসতেই নতুন করে ছড়িয়েছে ‘দ্বিতীয় বিয়ে’র গুঞ্জন। মঙ্গলবার সুনীতাও লালবাগচা রাজার […]

Arijit Singh: অসুস্থ অরিজিৎ করলেন বাতিল আগস্টের সমস্ত কনসার্ট, কী লিখলেন তিনি?

ARIJIT

অরিজিৎ সিং (Arijit Singh), দর্শক-শ্রোতাদের আবেগের আরেক নাম। যাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি, সেই গায়কই বৃহস্পতিবার গভীর রাতে দুঃসংবাদ দিলেন। অসুস্থ অরিজিৎ। যার জেরে বাতিল হয়েছে তাঁর গোটা আগস্ট মাসের সব কনসার্ট। শ্রোতা অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন গায়ক। অরিজিতের শরীর ভাল নেই। তাই বাধ্য হয়েই সব ক’টি শো পিছিয়ে দিচ্ছেন। সমাজমাধ্যমে বিবৃতি […]

Shah Rukh Khan: বাড়ছে সমস্যা, চিকিত্‍সার জন্য তড়িঘড়ি আমেরিকায় কিং খান

shah rukh khans

আইপিএল চলাকালীন হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। যদিও অল্প সময়ে হাসপাতালে রাখার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার দেশে নয়, চিকিৎসার জন্য বিদেশে পাড়ি দিতে হল কিং খানকে। চোখের সমস্যায় আক্রান্ত অভিনেতা। শোনা যাচ্ছে, আজই যাচ্ছেন শাহরুখ। কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় […]

Anupam Kher: অনুপম খেরের অফিসে ডাকাতি! চুরি গেল সিনেমার ‘নেগেটিভ’, লক্ষাধিক নগদ

anupam kher

বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি। অভিনেতা জানিয়েছেন, গতকাল রাতে অভিনেতার অফিসের দরজা ভেঙে সিন্দুক নিয়ে গিয়েছে দুস্কৃতীরা। তছনছ হয়ে যাওয়া অফিসের ভিডিও পোস্ট করেছেন অনুপম। অভিনেতা নিজের এক্স হান্ডেলে লেখেন, ‘‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দু’জন চোর অফিসের দু’টি দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের সিন্দুকটি তুলে নিয়ে গিয়েছে এবং আমাদের প্রযোজনা সংস্থা দ্বারা […]

Salman Khan: ইদের দিন অনুরাগীদের জন্য সলমনের উপহার, ঘোষণা নতুন ছবির

salman khan

বলিউডে সারা বছর বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বড় তারকাদের ছবি মুক্তি পায়। আর ইদের মরসুম মানেই বড় পর্দায় সলমন খানের আবির্ভাব। চলতি বছরে ইদে অভিনেতার কোনও ছবি মুক্তি পায়নি। কিন্তু বিশেষ দিনে অনুরাগীদের নিরাশ করলেন না সলমন। বৃহস্পতিবার ঘোষণা করলেন তাঁর নতুন ছবির নাম। সেই সঙ্গে ছবিতে তাঁর চরিত্রটি নিয়েও আভাস দিলেন। খুশির ইদেই ভাইজান […]

Kartik Aaryan: ছবির শুটিংয়ে কলকাতায় কার্তিক, হাওড়া ব্রিজে ‘রুহ্‌ বাবা’কে দেখতে ভিড়

kartik

হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিংয়ের জন্য সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেছেন কার্তিক আরিয়ান। মঙ্গলবার সকালে হাওড়া ব্রিজে ছবির লুকে ধরা দিলেন বলিউডের এই তরুণ সুপারস্টার। কলকাতা এখন বলিউডময়। একদিকে কাজল শুটিং করলেন নতুন ছবির ‘মা’-এর। তো আরেকদিক সোমবার শহরে এসে পৌঁছেছেন বলিপাড়ার হার্টথ্রব কার্তিক আরিয়ান! সূত্র বলছে, চলতি সপ্তাহে কলকাতার আনাচ-কানাচে ‘ভুলভুলাইয়া ৩’-এর শুটিং করবে কার্তিক। […]

Varun Dhawan: বাবা হতে চলেছেন বরুণ! বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

VARUN

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। সম্প্রতি বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি। এরই মধ্যেই বলিপাড়ায় আরও এক খুশির খবর। বাবা হচ্ছেন আরও এক জনপ্রিয় নায়ক। তিনি আর কেউ নন, অভিনেতা বরুণ ধাওয়ান। স্ত্রী নাতাশা দালালের বেবিবাম্পের এক মিষ্টি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হার্টও। […]