Punjab Assembly elections পঞ্জাবে আপে বড় ভাঙন! বিজেপিতে যোগ দিলেন কুঁয়ার বিজয়-সহ তিন নেতা, ভোটের আগে চাপে কেজরীওয়াল

panjab election BJP

The NewsNest Desk : ২০২৭ সালের পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক ধাক্কা খেল আম আদমি পার্টি (আপ)। সোমবার দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন পঞ্জাবের তিন আপ নেতা—কুঁয়ার বিজয় প্রতাপ সিং, হরমিত সিং পাথনমাজরা এবং চেতন সিং জৌরামারজা। তাঁদের দলবদলে ভোটের আগে পঞ্জাবে আপের রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দিল্লিতে […]

Naseeruddin Shah ‘ব্লাডি ঝুটি পার্টি’ বিজেপিকে নিশানা নাসিরুদ্দিন শাহের! এসআরএফটিআই পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা

nasiruddin

The NewsNest Desk : সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়াদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ের পর বিজেপি নিজেদের মতাদর্শ ও নীতির বিরোধিতা করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করছে। ক্যাম্পাসে হিংসার ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের অবস্থান চালিয়ে যাওয়া পড়ুয়াদের সমর্থনে শনিবার সমাজমাধ্যমে একটি […]

Malda : তিন কাউন্সিলর নিয়েও ইংরেজবাজার পুরসভা দখল বিজেপির, সমর্থনে তৃণমূলের ‘নির্দল’ ১১

malda 1

The NewsNest Desk: মালদহ জেলা পরিষদের পর এ বার ইংরেজবাজার পুরসভাতেও পালাবদল। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপির অম্লান ভাদুড়িকে সমর্থন করলেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১ কাউন্সিলর। তাঁদের পাশাপাশি এক জন নির্দল কাউন্সিলরও বিজেপি প্রার্থীকে সমর্থন করেন। ফলে পুরসভায় মাত্র তিন জন কাউন্সিলর নিয়ে থাকা বিজেপিই শেষ পর্যন্ত চেয়ারম্যানের পদ দখল করল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে […]

Koel Mallick : কোয়েল মল্লিককে রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি, তৃণমূলের পর পদ্মের টিকিটে

koyel final

The NewsNest Desk : তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাত্রা শুরু করার কয়েক মাসের মধ্যেই দল বদলের সমীকরণে নতুন মোড়। এ বার কোয়েল মল্লিককেই রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। অর্থাৎ, যে আসনটি থেকে তৃণমূলের সাংসদ হিসেবে কোয়েল ইস্তফা দিয়েছিলেন, সেই আসনেই এবার বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন তিনি। রবিবার পশ্চিমবঙ্গের ওই আসনের জন্য কোয়েল মল্লিকের নাম ঘোষণা করেছে বিজেপির […]

J&K : জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে প্রস্তাব পাশ, ওয়াকআউট বিজেপির

Omar Abdullah

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর: জম্মু-কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার বিধানসভায় প্রস্তাব পাশ হল। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পেশ করা প্রস্তাবটি ধ্বনি ভোটে গৃহীত হয়। ভোটাভুটির সময় বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অধিবেশনের শুরু থেকেই প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিধানসভার স্পিকার আবদুর রহিম রাথার আলোচনার শেষে প্রস্তাবটি ভোটে দেন। প্রস্তাবে কেন্দ্রীয় […]

Suvendu Adhikari ‘বিজেপি না জিতলে বাবা-মাকে ওড়িশায় পাঠানোর প্রস্তুতি নিয়েছিলাম’, দাবি শুভেন্দুর

suvendu adhikari

কলকাতা, ২৭ সেপ্টেম্বর: এ বছর বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় না এলে তাঁর বৃদ্ধ বাবা-মাকে ওড়িশায় সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ তুলে এই মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় […]

Gyanesh Kumar: ‘বিজেপির এজেন্ট’, জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি কেরলের মুখ্যমন্ত্রীর

keral cm gynesh

নয়াদিল্লি: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরানোর দাবি তুললেন কেরলের মুখ্যমন্ত্রী ভাদাসেরি দামোদরন মেনন সতীশন। প্রাক্তন রাজ্য মুখ্যসচিব জিজি থমসনের করা অভিযোগকে সামনে রেখে রবিবার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হন তিনি। তাঁর দাবি, ওই অভিযোগগুলি অত্যন্ত গুরুতর এবং এর ফলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সমাজমাধ্যমে একটি […]

Amarinder ‘আমার মতামতই চাওয়া হয় না’, বিজেপির বিরুদ্ধে ক্ষোভ অমরিন্দরের! ফের কি কংগ্রেসে ‘ক্যাপ্টেন’?

amrinder

পঞ্জাবের ভোটের আগে বিজেপির সঙ্গে অমরিন্দর সিংহের সম্পর্ক নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পঞ্জাবের ভোটের বিষয়ে বিজেপি নেতৃত্ব তাঁর মতামতকে গুরুত্ব দিচ্ছে না—এমনই অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে এখনই বিজেপি ছাড়ার কোনও সিদ্ধান্ত তাঁর নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অমরিন্দর বলেন, পঞ্জাবের রাজনীতিতে তাঁর প্রায় […]

TMC: পুজোর আগেই বিজেপিতে এনসিপিআই-এর ১৭ সাংসদ! বিস্ফোরণ ঘটালেন প্রাক্তন তৃণমূল নেতা

tmc

কলকাতা: দুর্গাপুজোর আগেই বা ঠিক পরপরই বিজেপিতে যোগ দিতে চলেছেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (NCPI) ১৭ জন সাংসদ। সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সোমবার এই নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন। গত ১৪ জুন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ দল ছেড়ে ছোট দল এনসিপিআই-এর সঙ্গে যুক্ত হন […]

Delhi Assembly Election 2025: আপ নাকি বিজেপি – দিল্লির ‘দিল’ জিতছে কে? জানা যাবে শনিবার

DELHI

দিল্লির ‘দিল’ জিতবে কে?  ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিধানসভা ভোটের ফলপ্রকাশ। দেড় কোটিরও বেশি দিল্লিবাসী নির্ধারণ করবেন কাদের হাতে থাকবে ক্ষমতা। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। দলের নেতাদের হাবেভাবেও আত্মবিশ্বাস স্পষ্ট। অন্য দিকে, বুধবার ভোটপর্ব শেষের পর থেকে ধারাবাহিক ভাবে নানা ‘অনিয়মের’ অভিযোগ তুলে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। যা আসলে দুশ্চিন্তার প্রতিফলন […]