Durga Puja 2026: দুর্গাপুজোয় বাংলাদেশে টানা ৫ দিনের ছুটি, হিন্দু-বৌদ্ধ উৎসবে অতিরিক্ত অনুদান তারেক সরকারের

The NewsNest Desk: দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশে এবার টানা পাঁচ দিন সরকারি ছুটি। দুর্গাপুজোর সঙ্গে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান উৎসবকে কেন্দ্র করে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় ট্রাস্টের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকায় এক বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপুজোর ছুটি এক দিন বাড়ানো হয়েছে। […]
Noakhali Viral Poster: ‘চেয়ারম্যান হলেই ঘরে ঘরে গাঁজা-ইয়াবা ফ্রি!’ যুবদল নেতার নামে পোস্টার

চেয়ারম্যান হলেই নাকি এলাকার প্রতিটি ঘরে পৌঁছে যাবে গাঁজা-ইয়াবা! শুধু তাই নয়, বেকারদের জন্য ‘গাঁজা ভাতা’, মাদকসেবীদের জন্য ‘বিশেষ কার্ড’ এবং স্কুল-কলেজের সামনে ‘ফ্রি সাপ্লাই’-এর প্রতিশ্রুতিও রয়েছে। এমনই চাঞ্চল্যকর লেখা-সহ পোস্টার ঘিরে তোলপাড় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে। তবে পোস্টারে যার নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, সেই যুবদল নেতা দাবি করেছেন, পুরো বিষয়টিই তাঁর বিরুদ্ধে […]
Shiekh Hasina: শেখ হাসিনার পর এ বার ৭ আওয়ামি লিগ নেতার মৃত্যুদণ্ড

ঢাকা, ১৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় হিংসায় উস্কানি, নির্দেশ দেওয়া এবং তা ছড়িয়ে পড়তে সাহায্য করার অভিযোগে আওয়ামি লিগের সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার তিন সদস্যের ট্রাইব্যুনাল বিচারপতি মহম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এই রায় ঘোষণা করে। অভিযুক্ত সাত জনেরই অনুপস্থিতিতে বিচারপ্রক্রিয়া চলেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামি […]
Bangladesh: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, আটক প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে বাংলাদেশের অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। কোন অভিযোগে শাওনকে আটক করা হয়েছে জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার প্রথম আলোকে বলেন, […]
Bangladesh: ‘হাসিনাকে চুপ করাতে হবে’, ভারতকে চিঠি দিয়ে বলল বাংলাদেশ, তলব রাষ্ট্রদূতকেও

ভারতে বসে বসে ‘উস্কানিমূলক বিবৃতি’ দিচ্ছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে বিরত করতে হবে। ভারতকে এই মর্মে চিঠি দিল বাংলাদেশ। মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার তলব করল ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকেও। তাঁকে এ বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলতে বলা হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। হাসিনা গত বছরের […]
Fishermen: কাল বঙ্গোপসাগরে হবে বন্দি বিনিময়! ভারতে ফিরছেন ৯৫ মৎস্যজীবী, বাংলাদেশে ৯০ জন

শনিবার সকালেই ১২ জন বাংলাদেশি মৎস্যজীবীকে হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। পারাদ্বীপ থেকে নিয়ে যাওয়া হয়েছে ৭৮ জনকে। বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁদের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্য দিকে, বাংলাদেশে বন্দি থাকা ভারতীয় মৎস্যজীবীকে এ দেশের উপকূলরক্ষী বাহিনীর হাতে তুলে দেবে ঢাকা। বন্দি ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বাসিন্দা। প্রশাসনিক […]
Bangladesh: দেশদ্রোহী সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত

কারাগারেই থাকতে হচ্ছে বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বৃহস্পতিবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণকে গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করেছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পুলিশ।এই সাধুর বিরুদ্ধে অভিযোগ, তাঁর নেতৃত্বে চট্টগ্রামের লালদিঘির ময়দানে হওয়া হিন্দু মহাজোটের সভায় জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। সেখানে ইসকনের […]
Sheikh Hasina: হাসিনার প্রত্যর্পণ চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তিস্বীকার, কিন্তু ‘কোনও মন্তব্য নয়’ দিল্লির

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে বাংলাদেশের হাই কমিশনের চিঠি (নোট ভার্বাল) এসেছে বলে সোমবার নিশ্চিত করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। প্রবল ছাত্র আন্দোল ও দেশব্যাপী ক্ষোভের কারণে ৭৭বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত ৫ অগাস্ট বাংলাদেশে ছাড়েন। ঢাকা থেকে তিনি ভারতে আসেন। […]
Bangladesh: তদারকি সরকারের অধীনেই ভোট হবে বাংলাদেশে, হাসিনার আমলের আইন বাতিল হাই কোর্টের

আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই বাংলাদেশে ভোট হবে। শেখ হাসিনার সরকার সেই আইন বদলে যে নতুন সংশোধনী আইন এনেছিল, তার কিছু অংশ বাতিল করল বাংলাদেশের হাই কোর্ট। শেখ হাসিনার সেই সংশোধনী আইনের বিরুদ্ধে পিটিশন জমা পড়েছিল হাই কোর্টে। তা নিয়েই এই রায় দিয়েছে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়ের ডিভিশন বেঞ্চ। গতকালই, অন্তর্বর্তী সরকারের প্রধান […]
Priyanka Gandhi: প্যালেস্টাইনের পর বাংলাদেশ, বিজেপির খোঁচায় ব্যাগ বদল প্রিয়াঙ্কার!

ঝোলাবদল প্রিয়াঙ্কা গান্ধীর! প্যালেস্টাইনের পর এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে সোনিয়াকন্যা। সেই ব্যাগে লেখা, ‘হিন্দু-খ্রিস্টান এক হও’। তাৎপর্যপূর্ণভাবে, গতকালই প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় গিয়েছিলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi )। যা নিয়ে তাঁর বিরুদ্ধে তোপ দেগেছিল বিজেপি। গত ৭ অক্টোবর গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলে হামলা চালিয়েছিল স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস। তার জবাবে গাজায় এবং […]