Malda : তিন কাউন্সিলর নিয়েও ইংরেজবাজার পুরসভা দখল বিজেপির, সমর্থনে তৃণমূলের ‘নির্দল’ ১১

malda 1

The NewsNest Desk: মালদহ জেলা পরিষদের পর এ বার ইংরেজবাজার পুরসভাতেও পালাবদল। বুধবার চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটিতে বিজেপির অম্লান ভাদুড়িকে সমর্থন করলেন তৃণমূল থেকে ‘নির্দল’ হওয়া ১১ কাউন্সিলর। তাঁদের পাশাপাশি এক জন নির্দল কাউন্সিলরও বিজেপি প্রার্থীকে সমর্থন করেন। ফলে পুরসভায় মাত্র তিন জন কাউন্সিলর নিয়ে থাকা বিজেপিই শেষ পর্যন্ত চেয়ারম্যানের পদ দখল করল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে […]

Anubrata Mondal: আঙুল তুলে শাসানি, কলার ধরে হুমকি! নিজের কার্যালয়েই আক্রান্ত অনুব্রত

anubrata

The News Nest Desk: দলীয় কার্যালয়ে বসেছিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আচমকাই লাঠি, বাঁশ ও গাছের ডাল হাতে কয়েক জন যুবক ঢুকে পড়েন ঘরে। অনুব্রতের সামনেই শুরু হয় চেয়ার-টেবিল, আসবাবপত্র এবং বাতানুকূল যন্ত্র ভাঙচুর। শুধু তাই নয়, তাঁকে আঙুল তুলে শাসানি, কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। বুধবার সিউড়ির দলীয় কার্যালয়ের এই ঘটনায় […]

Mamata Banerjee: ভোটের পর শনিবার জেলায় প্রথম কর্মসূচি মমতার, আগের রাতে গ্রেফতার তৃণমূল জেলা পরিষদের নেত্রী

mamata suvendu

শ্রীরামপুর: নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার বাইরে আজ প্রথম রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির শ্রীরামপুর কোর্ট মাঠে বিকেলে সভা করবেন তৃণমূল নেত্রী। তবে এই সভাকে ঘিরে শুরু থেকেই তৈরি হয়েছে একাধিক জটিলতা। পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছিল তৃণমূলকে। কলকাতা হাই কোর্টের নির্দেশেই শনিবার সভা করতে চলেছেন মমতা। প্রাথমিক ভাবে মাহেশ […]

ISF Logo: ‘খাম’ প্রতীক আইএসএফ- এর কাছ থেকে কেন নেওয়া হল? নির্বাচন কমিশনকে প্রশ্ন হাই কোর্টের

isf

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশন ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) মধ্যে তৈরি হওয়া বিতর্কে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। আইএসএফের হয়ে ব্যবহৃত ‘খাম’ প্রতীক নবগঠিত ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসকে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি কৃষ্ণ রাও। তাঁর পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের উচিত নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করা। আইএসএফের দায়ের করা মামলার […]

অনুব্রতকে ‘রাজনৈতিক বিনোদন’ বলে কটাক্ষ জিতেন্দ্রর, পালটা ‘মোষ’ বললেন তৃণমূল নেতা

TIWARI

ফের কুরুচিকর ভাষায় বাকযুদ্ধে জড়ালেন বিজেপি (BJP) ও তৃণমূলের (TMC)দুই হেভিওয়েট নেতা। বুধবার সিউড়িতে জেলা কমিটি ঘোষণা করতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বিনোদনের পাত্র’ বলে কটাক্ষ করলেন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক জিতেন্দ্র তিওয়ারি। পালটা তাঁকে ‘মোষ’ বলে আক্রমণ শানালেন অনুব্রত। বঙ্গ বিজেপিতে হাজারও গোলমালের মাঝে সাধারণতন্ত্র দিবসে একাধিক জেলা কমিটি বদলে নতুন তালিকা প্রকাশ […]