Baguiati Crime News : Young man found dead at home in Baguiati, Kolkata; police suspect robbery and investigate alleged assault.

Baguiati Crime News এক ঘরে পোষ্য কুকুর, অন্য ঘরে যুবকের রক্তাক্ত দেহ! বাগুইআটিতে লুটের অভিযোগ

 রবিবার দুপুরে বাগুইআটির একটি বাড়ি থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম বলরাম রাজবংশী। তাঁর কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, লুটের উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাঁকে আক্রমণ করা হয়ে থাকতে পারে। প্রতিবেশীদের নজর এড়াতে বাড়ির পোষ্য কুকুরটিকেও অন্য ঘরে আটকে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে খবর, বলরাম দীর্ঘ কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন। রবিবার সকাল ৭টা নাগাদ তাঁর মা পরিচারিকার কাজের জন্য এবং বাবা ও দাদা মাছের ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে তখন ছিলেন বলরাম ও তাঁদের পোষ্য কুকুরটি। দুপুরে তাঁর মা বাড়ি ফিরে দরজা খুলে ঘরে ঢুকতেই ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান। বিছানায় পড়ে থাকা দেহের পাশে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল। আলমারিও খোলা ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : Cyber Fraud: কিউআর কোডে সঙ্কেত না বুঝে স্ক্যান করলেই হতে পারে বিপদ

পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় দু’লক্ষ টাকা নগদ এবং সোনার গয়না খোয়া গিয়েছে। পোষ্য কুকুরটিকে পাশের একটি ঘরে আটকে রাখা হয়েছিল। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বাড়িতে লুটের উদ্দেশ্যেই কেউ বা কয়েক জন ঢুকেছিল। বলরামকে আঘাত করার কারণ এবং মৃত্যুর সঠিক সময় এখনও স্পষ্ট নয়। দুষ্কৃতীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ এবং আশপাশের এলাকার তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা স্পষ্ট হবে।

আরও পড়ুন :  Oscars 2027: অস্কারের দৌড়ে মারাঠি ছবি ‘গোঁধল