West Bengal: উৎসবের মরশুমে বাংলার কোষাগারে ৭,৮৬৬ কোটি! রাজ্যগুলিকে আগাম করের টাকা দিল কেন্দ্র

Thenewsnest: উৎসবের মরশুমে বড় আর্থিক প্রাপ্তি পশ্চিমবঙ্গের। কেন্দ্রীয় সরকারের কর বণ্টনের কিস্তিতে রাজ্যের কোষাগারে এল ৭ হাজার ৮৬৬ কোটি টাকা। বৃহস্পতিবার একসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যের জন্য মোট ১ লক্ষ ৯ হাজার ১৯ কোটি টাকা ছাড় করেছে কেন্দ্র। সাধারণত প্রতি মাসের ১০ তারিখে রাজ্যগুলিকে করের ভাগ দেওয়া হলেও এবার উৎসবের মরশুমের কথা মাথায় রেখে পাঁচ দিন […]

Annapurna Yojana দীপাবলির আগেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার ৩০০০ টাকা! ৭ নভেম্বরের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

arnapurna

The NewsNest Desk : দীপাবলির আগেই রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অন্নপূর্ণা যোজনার মাসিক ৩ হাজার টাকা। কালীপুজো ও দীপাবলির উৎসবের আগে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন লক্ষ লক্ষ মহিলা। শুধু অন্নপূর্ণা যোজনা নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা এবং লোকপ্রসার শিল্পী ভাতার টাকাও নির্দিষ্ট সময়ের আগেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া […]

Suvendu Adhikari: দিওয়ালির আগেই ৫ হাজার টাকা আর পরিবারপিছু ৫০ কেজি চাল! বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

suvendu adhikari

The NewsNest Desk: দীপাবলির আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য একাধিক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্ধ, পরিত্যক্ত ও অচল চা বাগানের শ্রমিকদের আর্থিক দুরবস্থা দূর করতে এককালীন ৫ হাজার টাকা দেওয়ার কথা জানালেন তিনি। পাশাপাশি, চা শ্রমিক পরিবারপিছু ৫০ কেজি চাল দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা জানান তিনি। […]

church: দক্ষিণ ২৪ পরগনায় নতুন গির্জায় হামলা, বিশপ-সহ যাজকদের মারধরের অভিযোগ! ধর্মান্তকরণের দাবি ঘিরে উত্তেজনা

lynching

The NewsNest Desk : দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে নতুন একটি প্রোটেস্ট্যান্ট গির্জার উদ্বোধনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার বিকেলে নারায়ণতলার ওই গির্জায় একদল লোক হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীরা গির্জা কর্তৃপক্ষের বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ তুলে বিশপ সুব্রত চক্রবর্তী-সহ একাধিক যাজক ও উপাসকের উপর চড়াও হয় বলে দাবি। মারধরের পাশাপাশি মহিলাদেরও হেনস্থা করা হয়েছে বলে […]

Ajit Mahato: গ্রেপ্তার তৃণমূল নেতা অজিত মাহাতো, সরকারি চাকরি দেওয়ার নামে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

ajit mahato

The NewsNest Desk: সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল নেতা অজিত মাহাতো। অভিযোগ, বন দফতরে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এক যুবকের কাছ থেকে কয়েক দফায় মোট ১০ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার গভীর রাতে নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করে ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার ধৃতকে […]

South City Mall: সাউথ সিটি কমপ্লেক্সের ২৮ তলায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন! 

fire murder

The NewsNest Desk: শুক্রবার সকালেই দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল আতঙ্ক। আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টা […]

Kali Puja 2026: শব্দবাজি রুখতে কড়া নবান্ন, কালীপুজোয় নজরদারিতে বিশেষ কন্ট্রোলরুম! নিয়ম ভাঙলেই গ্রেফতারির হুঁশিয়ারি

NABANNA

The NewsNest Desk : কালীপুজোর আগে অবৈধ বাজি বিক্রি এবং শব্দদূষণ রুখতে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। উৎসবের মরশুমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাজি তৈরি, বিক্রি ও পোড়ানোর ক্ষেত্রে নিয়ম মানার বিষয়ে সতর্ক করল নবান্ন। বৃহস্পতিবার কালীপুজোর প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর জানানো হয়েছে, অবৈধ বাজির বিরুদ্ধে নজরদারি বাড়ানো হবে। শব্দবাজির দাপট নিয়ন্ত্রণে খুলছে বিশেষ […]

Chorbagan Stampede: প্রতিমা নিরঞ্জনে বাধা নেই, তবে খোলা যাবে না মণ্ডপ! চোরবাগান পরিদর্শনের পর সিট

chorbagan 2

The NewsNest Desk: চোরবাগান পদপিষ্টের ঘটনায় তদন্তের স্বার্থে অক্ষত রাখতে হবে দুর্গাপুজোর মণ্ডপ। প্রতিমা নিরঞ্জনে বাধা না থাকলেও মণ্ডপের বর্তমান অবস্থার কোনও পরিবর্তন করা যাবে না বলে জানিয়ে দিল রাজ্য সরকারের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবার সন্ধ্যায় চোরবাগানের মণ্ডপ পরিদর্শনের পর এ কথা জানান সিটের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁর সঙ্গে ছিলেন […]

Rainbow Road: কোথাও স্পিডব্রেকার, কোথাও রং তোলার কাজ, প্রশ্নের মুখে ‘রামধনু’ রঙা রাস্তা

RAINBOW

The NewsNest Desk:  পুজোর আগে শহর সাজানোর উদ্যোগ ঘিরে এবার প্রশ্ন উঠছে রাস্তার নিরাপত্তা নিয়ে। কলকাতার চিংড়িহাটা উড়ালপুলে বৃষ্টির মধ্যে রঙিন রাস্তার উপর বাইক পিছলে দুর্ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে সেখানে স্পিডব্রেকার বসানোর কাজ শুরু হয়। অন্যদিকে, গড়িয়াহাট উড়ালপুল থেকে রং তুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই পথে হাঁটছে আসানসোলও। শহরের শহিদ ভগৎ […]

CPM Book Stall: পঞ্চমীতে সিপিএমের বুকস্টল নিয়ে স্বস্তি!  অবশেষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট

cpim

The NewsNest Desk: দুর্গাপুজোর পঞ্চমীতে স্বস্তি পেল সিপিএম। বনগাঁর যশোর রোডে পুজোর প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যে বুকস্টল বসানোর অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জানিয়ে দিয়েছে, স্টল বসানোর ক্ষেত্রে আর বাধা থাকবে না। তবে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে হবে। পাশাপাশি, গোটা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে রিপোর্ট […]