Gyanvapi Mosque: জ্ঞানবাপী মসজিদে এএসআই-এর সমীক্ষা চলবে, ‘সুপ্রিম’ রায়ে কী কী বলা হয়েছে?

gyanvapi mosque

বৃহস্পতিবারই এলাহাবাদ হাই কোর্ট রায় দিয়েছে, সুবিচারের স্বার্থেই জ্ঞানবাপীতে (Gyanvapi mosque) বৈজ্ঞানিক সমীক্ষা চালানো দরকার। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মসজিদ কর্তৃপক্ষ। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতও জ্ঞানবাপীর বৈজ্ঞানিক সমীক্ষার সপক্ষেই রায় দিল। উল্লেখ্য, আজ ভোরবেলাই কড়া নিরাপত্তার মধ্যে এএসআই সমীক্ষা শুরু করেছে জ্ঞানবাপীতে। শুক্রবার কয়েকটি দলে ভাগ হয়ে এএসআই-এর পুরাতত্ত্ব বিশেষজ্ঞেরা জ্ঞানবাপী চত্বরে ঢুকে কাজ […]

Supreme Court: বাংলার ঘটনা দিয়ে মণিপুরের বর্বরতার সাফাই দেওয়া যায় না, সুষমা স্বরাজের মেয়েকে বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

manipur 3

মণিপুরে (Manipur) দুই মহিলাকে নির্যাতনের ঘটনার সঙ্গে বাংলা বা অন্যান্য রাজ্যের ঘটনাগুলিকে একাসনে বসানো যায় না। সোমবার শুনানি চলাকালীন এই কথা বলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। আইনজীবীর সওয়ালের পরে তিনি বলেন, নানা রাজ্যে মহিলাদের উপর নির্যাতন চলছে ঠিকই। কিন্তু মণিপুরের মতো জাতিবিদ্বেষ অন্য কোথাও নেই। তাই অন্য রাজ্যের সঙ্গে মণিপুরের তুলনা চলে […]

Primary Teachers Recruitment: ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপ্রিম স্থগিতাদেশ, নতুন নিয়োগ এখনই নয়

teacher

প্রাথমিকের চলতি নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত প্রাথমিকে নতুন করে কোনও শিক্ষক নিয়োগ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ। ২০২২ সালের টেটে নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০২০ – ২২ শিক্ষাবর্ষের ডিএলএড পড়ুয়ারা। তাঁদের […]

Abhishek Banerjee: অভিষেক-রুজিরার বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস তুলে নিতে নির্দেশ, সুপ্রিম কোর্টে ক্ষমা চাইল ইডি

SupremeCourt

অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিস তুলে নিতে ইডিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত বলেছে, বিদেশযাত্রার সাত দিন আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছ থেকে অনুমতি নিতে হবে অভিষেক-রুজিরাকে। শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে শুনানি হয়। প্রায় দেড় মাস […]

Supreme Court: শীর্ষ কোর্ট বলেছিল ‘অবৈধ’, ইডি প্রধান হিসাবে সেই সঞ্জয়ের মেয়াদবৃদ্ধি চাইল কেন্দ্র

ed sanjay

সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED) অধিকর্তা সঞ্জয়কুমার মিশ্রের (SK Mishra) মেয়াদ বাড়ানোকে বেআইনি আখ্যা দিয়েছে শীর্ষ আদালত। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে ইডি অধিকর্তা পদে থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে তাঁর মেয়াদ বাড়ানোর আরজি জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র।Centre goes to Supreme Court seeking extension for Enforcement Directorate […]

Rujira Banerjee: অভিষেকের বিদেশযাত্রা আটকানো উচিত হবে না: ইডিকে সুপ্রিম কোর্ট, রুজিরার লুকআউট নোটিস নিয়েও প্রশ্ন নিয়েও প্রশ্ন

SupremeCourt

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রা আটকানো উচিত হবে না বলে সোমবার ইডিকে জানাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি অভিষেক-পত্নী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছে কেন, তা ইডির কাছে জানতে চেয়েছে শীর্ষ আদালত। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে ইডি (Enforcement Directorate)। সেই প্রেক্ষিতে এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এর আগে আদালতের […]

Gyanvapi: আপাতত স্থগিত জ্ঞানবাপীর সমীক্ষা, জানাল সুপ্রিম কোর্ট

gyanvapi mosque

বারাণসীর (varanasi) জ্ঞানবাপী মসজিদে কোনওভাবেই খনন করা যাবে না। সোমবার সুপ্রিম কোর্ট সেখানে জরিপের কাজে ব্যস্ত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-কে এই নির্দেশ দিয়েছে ।জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi Mosque) চত্বরে আগামী বুধবার পর্যন্ত কোনও কাজ করতে পারবে না এএসআই (ASI)। সোমবার সকালেই মসজিদ চত্বরে বৈজ্ঞানিক সমীক্ষা শুরু করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল। তারপরেই সুপ্রিম কোর্টের […]

Delhi Flood: লালকেল্লা পেরিয়ে সুপ্রিম কোর্টের দোরগোড়ায় যমুনা! বন্যা পরিস্থিতি সামলাতে দিল্লিতে নামল সেনা

LALKELLA scaled

লালকেল্লা আগেই ছুঁয়েছিল। এ বার সুপ্রিম কোর্ট চত্বরে পৌঁছে গেল যমুনার জল। ডুবে গেল রাজঘাট এলাকাও। যার জেরে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লির সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের একটি যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে যমুনার জল শহরের দিকে বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা […]

Abhishek Banerjee: মিলল না ‘রক্ষাকবচ’, নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ED, CBI

sc

সিবিআই এবং ইডির জেরা থেকে সুপ্রিম কোর্টেও রক্ষাকবচ পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় জরিমানা দিতে হবে না তাঁকে। সোমবার সুপ্রিম কোর্টে কুন্তলের চিঠি সংক্রান্ত অভিষেকের মামলার শুনানি ছিল। সেখানেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তাতে কোনও রকম হস্তক্ষেপ করবে না তারা। […]

Primary Recruitment Scam:সুপ্রিম কোর্টে খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! আপাতত বহাল ৩২০০০ শিক্ষকের চাকরি

SupremeCourt

প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় বিচাপরতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলাতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। বর্তমানে ওই নিয়োগ মামলা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। সুপ্রিম কোর্টে ওই মামলা […]