Bilkis Bano Case: জালিয়াতি করে মুক্তি! আগের সিদ্ধান্ত বাতিল করে বিলকিস ধর্ষকদের জেলে ফেরার সুপ্রিম নির্দেশ

বিলকিস বানো মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা! মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, এই মামলার শুনানি চলবে। ২০০২ সালে গোধরা হিংসার সময়ে পালাতে গিয়ে ধরা পড়ার পর ২১ বছরের […]
Gautam Adani: তদন্ত করবে SEBI-ই, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সিট গঠনের দাবি ওড়াল সুপ্রিম কোর্ট

হিন্ডেনবার্গ মামলায় (Hindenburg Case) গৌতম আদানির সংস্থার ভবিষ্যতের রাশ রইল সেবির হাতেই। বুধবার এই মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়, সিটের তদন্তের প্রয়োজন নেই। এই মামলায় SEBI-র তদন্তের উপরই ভরসা রাখার নির্দেশ শীর্ষ আদালতের। দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা সেবি। এই সেবিরই বেঁধে দেওয়া আইন ভাঙার অভিযোগ উঠেছিল শিল্পপতি গৌতম আদানির সংস্থার […]
Mathura Shahi Idgah: খারিজ মুসলিম পক্ষের আবেদন, মথুরার শাহি মসজিদে সমীক্ষায় মিলল না সুপ্রিম স্থগিতাদেশ

বৃহস্পতিবার হিন্দু পক্ষের দাবি মেনে মথুরার (Mathura) শাহী ঈদগা (Shahi Idgah) মসজিদে বৈজ্ঞানিক সমীক্ষার (survey) আবেদনে সম্মতি দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। এরপরই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় ঈদগা কমিটি। শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত উভয়পক্ষের বক্তব্য শোনার পর এলাহাবাদ হাইকোর্টের দেওয়া নির্দেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করল। হিন্দু পক্ষের আইনজীবী […]
Supreme Court: কিশোরীদের ‘যৌন সংযম’ করা উচিত! কলকাতা হাইকোর্টের রায়ের কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের

যৌন নিগ্রহের মামলায় কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কিশোর-কিশোরীদের যৌন চাহিদা নিয়ে উচ্চ আদালত যে মন্তব্য করেছে, তা ‘আপত্তিকর’ এবং সংবিধানের অনুচ্ছেদ ২১-এ বর্ণিত কিশোর-কিশোরীদের অধিকারের ‘পরিপন্থী’ বলেই জানিয়ে দিল শীর্ষ আদালত। ডিভিশন বেঞ্চের স্পষ্ট বক্তব্য, ব্যক্তিগত মতামত বা দর্শনের উপর ভিত্তি করে কখনওই কিছু বলা উচিত নয় বিচারপতিদের। প্রসঙ্গত, […]
Supreme Court of India: ‘আগুন নিয়ে খেলছেন’, বিলে সই না করা নিয়ে দুই রাজ্যপালকে সুপ্রিম বার্তা

রাজ্য বিধানসভায় পাশ হয়ে আসা বিলে ছাড়পত্র দিতে গড়িমসি কেন? ফের সুপ্রিম কোর্টে ধমক খেলেন পাঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। আদলতের বক্তব্য,”আপনি আগুন নিয়ে খেলছেন। আমাদের দেশ একটি নির্দিষ্ট পদ্ধতিতে চলে। সেই পদ্ধতি মেনেই চলতে দিন।” পঞ্জাবে আম আদমি পার্টি (আপ)-র মুখ্যমন্ত্রী ভগবন্ত সিংহ মান সরকারের সঙ্গে রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা বানোয়ারীলাল পুরোহিতের সংঘাত তীব্র। […]
Supreme Court : সদ্যোজাত খুনে সাজাপ্রাপ্ত মহিলাকে বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট

১৩ বছর আগে নিজের সদ্যোজাত সন্তানকে খুনের অভিযোগ উঠেছিল এক মহিলার বিরুদ্ধে। নিম্ন আদালত এবং হাই কোর্টে সাজা দেয় তাঁকে। শনিবার সেই মহিলাকেই বেকসুর খালাস করে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নিম্ন আদালত এবং ছত্তিশগড় হাই কোর্টের রায় খারিজ করে শীর্ষ আদালত জানাল, উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই সাজা দেওয়া হয়েছে অভিযুক্তকে। গোপনীয়তার অধিকার লঙ্ঘিত হয়েছে […]
Kamduni Case: এত সহজে ছাড় নয়, মুক্তিপ্রাপ্তদের উপর একাধিক শর্ত চাপাল সুপ্রিম কোর্ট

কামদুনি কাণ্ডে (Kamduni Rape Case) কলকাতা হাই কোর্টর রায়ে যারা মুক্তি পেয়েছে, তাঁদের মুক্তির উপরে শর্ত আরোপ করল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং কামদুনির প্রতিবাদীরা। সেই প্রেক্ষিতেই এদিন শর্ত আরোপ করল শীর্ষ আদালত। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলায় অভিযুক্তরা রাজারহাট থানা এলাকার বাইরে যেতে পারবে না। যদি […]
Same Sex marriage: এখনই বিবাহকে নয়, সমলিঙ্গ অধিকারকে স্বীকৃতি শীর্ষ কোর্টের !

সরকারের উপর সিদ্ধান্ত ছাড়ল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাশাপাশি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করলেন, “বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।” ব্যক্তি হিসেবে কারও বিবাহের অধিকারে নিষিদ্ধি করা যায় না বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, যৌন অভিচারের নিরিখে কাউকে বিবাহের অধিকার থেকে বঞ্চিত […]
Same-Sex Marriage : ‘বিবাহ কোনও অনড়, অটল বিষয় নয়’! সমলিঙ্গে বিয়য়েতে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট

সমলিঙ্গে বিয়ের আইনি স্বীকৃতি সংক্রান্ত রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। তার আগে রায় পড়ে শোনাতে গিয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘বিবাহ নামক প্রতিষ্ঠানটি কোনও অনড়, অটল বিষয় নয়। বিবাহে বিবর্তন আসে।’’ সমলিঙ্গ বিয়েকে বৈধতা দেওয়ার মামলায় সংবিধান বেঞ্চ গঠন করেছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কউল, বিচারপতি রবীন্দ্র ভাট, বিচারপতি […]
Supreme Court: বলা যাবে না প্রস্টিটিউট, অ্যাফেয়ার সহ সেক্সিস্ট শব্দ, নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের

দেহব্যবসার সঙ্গে যুক্ত একাধিক শব্দ আর ব্যবহার করা যাবে না আদালতে। মহিলাদের পক্ষে অসম্মানজনক শব্দও আদালতে উল্লেখ করা যাবে না। আইনি ভাষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে নয়া পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার নতুন হ্যান্ডবুক প্রকাশ করলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। তিনি বলেন, আগে বহুবার সুপ্রিম কোর্টে এই শব্দগুলি মহিলাদের বিরুদ্ধে ব্যবহার […]