Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট! হাই কোর্টের রায় বহাল শীর্ষ আদালতে

রাজ্যে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সেই মামলার শুনানিতে অবাধ ও স্বচ্ছ ভোটের জন্য হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। অর্থাৎ, সব জেলায় কেন্দ্রীয় […]
Abhishek Banerjee: অভিষেককে ফের জেরা করতে পারবে CBI, SC-তে মিলল না স্বস্তি, তবে ২৫ লক্ষ জরিমানায় স্থগিতাদেশ

সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতা হাইকোর্ট থেকে সিবিআই এবং ইডি যে সবুজ সংকেত পেয়েছিল, তাতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করল শীর্ষ আদালত। শুধুমাত্র অভিষেককে যে ২৫ লাখ টাকার জরিমানা করেছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা, তাতে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী ১০ জুলাই মামলার পরবর্তী […]
Abhishek Banerjee: দ্রুত শুনানির আর্জি খারিজ,গ্রেফতারির আশঙ্কায় অভিষেক

কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে ইডির দায়ের করা মামলা থেকে অব্যহতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের দ্রুত শুনানির আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। শনিবার অভিষেকের দায়ের করা আবেদনের শুনানি হতে পারে শুক্রবার। সোমবার মামলাটির দ্রুত শুনানির আবেদন জানিয়ে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তা খারিজ হয়ে যায়। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের […]
The Kerala Story: ‘কাল্পনিক গল্প’ জানাতে হবে নির্মাতাদের, সুপ্রিম নির্দেশে বাংলায় উঠল ব্যান

‘দ্য কেরালা স্টোরি’ ছড়াতে পারে সাম্প্রদায়িক হিংসা তাই গত ৮ মে এই ছবি ব্যানের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ব্যানের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছবির পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল অম্রুতলাল শাহ। এবার সেই নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এবার ফের পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে দেখানো যাবে এই ছবি। গত ৮ মে […]
Adani-Hindenburg: ৬ মাস নয়, SEBI-কে তদন্তের জন্য আর ৩ মাস সময় দিল সুপ্রিম কোর্ট

আদানি-হিন্ডেনবার্গ কাণ্ডের তদন্ত শেষ করার জন্য আগামী ১৪ অগস্ট পর্যন্ত সময় পাবে SEBI। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যদিও আবেদনে ৬ মাসের অতিরিক্ত সময় চেয়েছিল। তবে ৩ মাস সময়ই দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, বিচারপতি সাপ্রে প্যানেলের জমা দেওয়া রিপোর্টের কপি আবেদনকারীকে দেওয়া হবে। এতে আগামিদিনে আরও আলোচনায় সহায়তা হতে পারে। এর […]
Hadirash H. Varma: রাহুলকে জেলে পাঠানো বিচারকের পদোন্নতি কীসের ভিত্তিতে? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দু’বছরের জন্য জেলে পাঠানোর রায় দিয়েছেন মাস দেড়েক আগেই। সুরাট আদালতের সেই বিচারককে এবার ‘পুরস্কার’ দিল সরকার। ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক থেকে সোজা রাজকোটের অতিরিক্ত জেলা জজ পদে উন্নীত হলেন বিচারক এইচ এইচ বর্মা। এর পরেই গুজরাট সরকারেরই দুই উচ্চপদস্থ আধিকারিক দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টে। তাঁদের দাবি রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের […]
Justice Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়, নির্দেশ SC-র

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরে যাচ্ছে। বিচারাধীন বিষয় নিয়ে একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁর এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওই মামলাটি কলকাতা হাইকোর্টেরই অন্য কোনও বিচারপতি এজলাসে পাঠাবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। শুক্রবার ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘সাক্ষাৎকারের যে […]
Supreme Court: সরকারের সমালোচনার অর্থ দেশবিরোধিতা নয়! ‘নিষিদ্ধ’ টিভি চ্যানেল চালু করার সুপ্রিম নির্দেশ

রাষ্ট্র বিরোধিতার অভিযোগে, তথা জাতীয় নিরাপত্তার প্রশ্নে মালয়ালম নিউজ চ্যানেল মিডিয়াওয়ানের (MediaOne) উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র। বুধবার সেই নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে বাতিল করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কথায় কথায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন তোলা যাবে না, সাফ জানাল শীর্ষ আদালত। উল্লেখ্য, দিল্লি হিংসার একপেশে খবর সম্প্রচারের অভিযোগ উঠেছিল এই চ্যানেলের বিরুদ্ধে। এরপরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার […]
ED, CBI-এর ‘অপব্যবহার’, ১৪টি বিরোধী দলের করা মামলা শুনতে রাজি সুপ্রিম কোর্ট

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বিরোধী নেতানেত্রীদের হেনস্তা করার অভিযোগে আগেই সরব হয়েছিল কেন্দ্র বিরোধী দলগুলি (Opposition parties)। এবার সেই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হল ১৪ বিরোধী দল। ইডি, সিবিআইয়ের ‘অপব্যবহার’, বিরোধী নেতাদের আচমকা গ্রেপ্তার – এসব নিয়ে শুক্রবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। গ্রেপ্তারির আগে-পরে কেন্দ্রীয় সংস্থার কী কী নিয়মকানুন রয়েছে, তাও বিশদে […]
DA: সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! এই নিয়ে পঞ্চম বার

এক, দু’বার নয়। এই নিয়ে পঞ্চমবারের জন্য সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল। আপাতত মামলাটির শুনানি স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। ১১ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গত ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। কিন্তু শুনানি হয়নি। এর পর আরও তিন বার শুনানির […]