Rahul Gandhi ‘দেশদ্রোহের অভিযোগে জ্ঞানেশ কুমারকে জেলে যেতে হবে’, মোদি-শাহকে হুঁশিয়ারি রাহুলের

RAHUL

The NewsNest Desk: দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ার বিরুদ্ধে আয়োজিত INDIA জোটের মহাসমাবেশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। রাহুলের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের […]

Rahul Gandhi ‘জ্ঞানেশের পর মোদী, অমিত শাহের পালা, থামব না’, সুপ্রিম কোর্টমুখী মিছিল থেকে হুঁশিয়ারি রাহুলের

Screenshot 2026 10 12 214023

The NewsNest Desk : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে বিতর্কে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাঁর পদত্যাগের দাবিতে সোমবার সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ বিরোধী শিবিরের একাধিক নেতা। সেই কর্মসূচি থেকেই […]

SIR এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুল, মঙ্গলবারই কি শুনানি?

supreme court 4 1024x639 1

The NewsNest Desk : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত কয়েকটি মামলার শুনানি রয়েছে। সেই মামলাগুলির সঙ্গেই রাহুলের দায়ের করা […]

Rahul Gandhi পুলিশি বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে রাহুল, সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা; খাড়্গের বাড়িতে বৈঠকের প্রস্তুতি

Screenshot 2026 10 12 192429

The NewsNest Desk : নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলন ঘিরে সোমবার দিনভর উত্তেজনা। ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচিতে রাস্তায় নামলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা-সহ বিরোধী নেতারা। পথে পুলিশ ও আধাসেনার বাধার মুখে পড়ে তাঁদের মিছিল। পরে সুপ্রিম কোর্টে পৌঁছন রাহুল-সহ কয়েক […]

Delhi Protest: যন্তর মন্তরে যাওয়ার পথেই আটক রাহুল-ডেরেকরা! জ্ঞানেশ-বিরোধী বিক্ষোভে ফের উত্তাল দিল্লি

CONGRESS

The NewsNest Desk: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের বিক্ষোভ ঘিরে বুধবারও উত্তপ্ত দিল্লি। যন্তর মন্তরের উদ্দেশে বাসে করে রওনা দিয়েছিলেন ‘ইন্ডিয়া’ জোটের একাধিক বিরোধী সাংসদ। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই তাঁদের পথ আটকে দেয় দিল্লি পুলিশ। বাস থেকে নেমে রাস্তায় প্রতিবাদে শামিল হন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং তৃণমূলের ডেরেক […]

Rahul Gandhi: ‘বিজেপিকে ধ্বংস করে দেব’, মোদী-শাহ-ভাগবত-জ্ঞানেশকে নিশানা রাহুলের, নির্বাচন সদনের পথে বিরোধীদের মিছিল

836280100 1597408031931076 4049935388105210725 n e1791289254646

The NewsNest Desk: ‘ভোটচুরি’র অভিযোগকে সামনে রেখে ফের সরব হল বিরোধী জোট। মঙ্গলবার সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে মিছিল করলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রায় ৩০০ সাংসদ। নির্বাচন সদনের কাছাকাছি পৌঁছনোর আগেই নীতি আয়োগের দফতরের সামনে তাঁদের আটকে দেয় পুলিশ। বেশ কয়েক জন সাংসদকে আটকও করা হয়। পরে নির্বাচন সদনের কাছে আকাশবাণী অফিস চত্বরে অবস্থান নেন লোকসভার […]

Jantar Mantar যন্তর মন্তরে ৩ নারী সাংবাদিকের যৌন হয়রানির অভিযোগ, ক্রাইম ব্রাঞ্চে তদন্ত

antar protest j

The NewsNest Desk : দিল্লির যন্তর মন্তরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিন নারী সাংবাদিক। অভিযোগগুলি পাওয়ার পর তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার ‘সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত’-এর স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের ওই বিক্ষোভ চলাকালীন […]

Congress: ‘ভোটে কারচুপি’, জ্ঞানেশ কুমারের সঙ্গে মোদীর পদত্যাগও চাইল কংগ্রেস SIR স্থগিতের দাবি

cong protest

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR স্থগিত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে পুনর্বহালের দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, […]

Mamata Banerjee: ‘কে লাল, কে নীল দেখব না,’ শ্রীরামপুর থেকে বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের ডাক মমতার

mamata banerjee

শ্রীরামপুর:  মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্ক এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই বিরোধী ঐক্যের বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শ্রীরামপুরের সভা থেকে তিনি জানান, কোনও দলের রাজনৈতিক রং নয়, মানুষের স্বার্থে কোন দল বা শক্তি কাজ করছে, সেটিই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। মমতা বলেন, “কোন পার্টি, […]

Pulkit Mani mimics রাহুলের মঞ্চে মোদীর নকল, পুলকিত মণিকে নিয়ে বিতর্ক! ‘কংগ্রেসকে নিশানা বিজেপির

rahul mani

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অঙ্গভঙ্গি ও কথাবলার ধরন নকল করে কৌতুক অভিনেতা পুলকিত মণির অভিনয় ঘিরে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শনিবার ইন্দোরে রাহুল গান্ধীর ‘ছাত্রদের গুঞ্জন’ অনুষ্ঠানে মঞ্চে উঠে মোদীর নকল করেন পুলকিত। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ওই অনুষ্ঠানের ভিডিয়ো কংগ্রেস ও বিজেপি—দুই পক্ষই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে। পুলকিতের অভিনয়ে মোদীর […]