PM Modi: সুইস প্রেসিডেন্টকে মোদীর উপহার ৩ ভারতীয় চিজ, কোনটির স্বাদ কেমন জানেন?

cheese

The NewsNest Desk: চিজের জন্য বিখ্যাত সুইজারল্যান্ড। সেই দেশের প্রেসিডেন্ট গাই পারমেলিনের হাতেই এবার পৌঁছল ভারতের তিন বিশেষ ধরনের আর্টিজানাল চিজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে উপহার দিয়েছেন ‘গুলমার্গ’, ‘কোনার্ক’ এবং ‘ইয়েওর’—ভারতীয় কারিগরদের তৈরি এই তিন অভিনব চিজ। ইউরোপীয় চিজ তৈরির ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিলেও প্রতিটির স্বাদ ও তৈরির পদ্ধতিতে রয়েছে ভারতীয় নিজস্বতা। মুম্বইয়ের পুরস্কারজয়ী চিজ প্রস্তুতকারক […]

Smit Machchhar পাইলট স্মিত মাচ্ছারের পরিবারের সঙ্গে কথা মোদির, আহত ক্যাপ্টেনকে বললেন ‘হিরো’

flydubai

 The News Nest ফ্লাইদুবাই বিমানে বড়সড় দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর আহত অবস্থাতেও শতাধিক যাত্রীর জীবন রক্ষায় তাঁর সাহস ও দৃঢ়তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের স্ত্রী ও বাবা-মায়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। সরকারি সূত্রের খবর, সৌদি আরবের […]

Congress: ‘ভোটে কারচুপি’, জ্ঞানেশ কুমারের সঙ্গে মোদীর পদত্যাগও চাইল কংগ্রেস SIR স্থগিতের দাবি

cong protest

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR স্থগিত এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া ১৩ কোটি ৩০ লক্ষ নাম অবিলম্বে পুনর্বহালের দাবি তুলল কংগ্রেস। মঙ্গলবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিও জানানো হয়েছে। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, […]

Nitish Kumar: মঞ্চে আচমকাই মোদিকে প্রণাম করতে গেলেন নীতীশ! পেলেন রিটার্ন গিফট

Modi Nitish

বারবার পাল্টি খেয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর কেমিস্ট্রিই আলাদা। অসময়ে একটু কম থাকলেও সুসময়ে সবসময় সঙ্গে থেকেছেন। এবার একেবারে পায়ে পড়ে গেলেন! এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিহারের দারভাঙায় বুধবার এইমস হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদি। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভরা মঞ্চে একসঙ্গে বসে […]

Modi: ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে মোদী: দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক ইস্যুতে হবে আলোচনা

images

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২-২৩ অক্টোবর রাশিয়া সফরে যাচ্ছেন, যেখানে তিনি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা করবেন এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে ভারতের অবস্থান তুলে ধরবেন। এটি এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইউক্রেন সংকট এবং বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়া। এই সফর আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। সফরের মূল উদ্দেশ্য: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন: […]

Pm Modi: আশিয়ান সম্মেলনে যোগ দিতে লাওসে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি

newindianexpress 2024 10 10 vry1g39r GZgqUSWQAs7EHc.jfif

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার লাওসে দুই দিনের সফরে পৌঁছেছেন, যেখানে তিনি আসিয়ান-ভারত ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এই সফরের মূল উদ্দেশ্য হল উভয় গোষ্ঠীর দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ককে আরও গভীর করা। পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হবে যেখানে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে […]

PM Modi: জেলেনস্কিকে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিলেন মোদি

Meeting 1727138772967 1727138785704

জাতিসংঘের সাধারণ পরিষদে ‘সামিট অব দ্য ফিউচার’ অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, ‘মানবতার সাফল্য পরিলক্ষিত হয় সবার সম্মিলিত শক্তিতে, যুদ্ধক্ষেত্রে নয়।’ ওই ভাষণের পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মোদি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিলেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি বলেন, যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি স্থাপনে ভারত সাধ্যমতো […]

Pm Modi কোয়াডের নৈশাহারে কী কী খেলেন মোদী

images 29 1

তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর ফের একবার আমেরিকা সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের সফরে সেখানে কোয়াড সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। রবিবার, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন নমো।বিশ্বের ক্ষমতাশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দেখা হলেই তাঁদের কিছু না কিছু উপহার দেন প্রধানমন্ত্রী মোদী। এ বারও তার অন্যথা করেননি তিনি। আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং […]

PM Modi: আমেরিকার উদ্দেশে রওনা মোদির, তাকিয়ে বিশ্ব

pm modi b 7 jpg 1726921233831 1726921234062 600x338 1

তিনদিনের আমেরিকা সফরে রওনা দিলেন প্রধান নরেন্দ্র মোদি। শনিবার সকালে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন মোদী।কোয়াড সামিটে যোগদান, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভাষণ, প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা-সহ ঠাসা কর্মসূচি রয়েছে নমোর। কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ভারত ছাড়াও কোয়াডে রয়েছে আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে […]

PM Modi: সেপ্টেম্বরেই আমেরিকা সফরে মোদি

pm modi

‎ চতুর্থ কোয়াড ‎শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে, নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের এক অনুষ্ঠানেও ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর), বিদেশ মন্ত্রক জানিয়েছে, উইলমিংটন ডেলাওয়্যারে কোয়াড শীর্ষ সম্মেলন হোস্ট করবেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। সেখানেই যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। গত এক বছরে কোয়াড […]