BRICS summit 2026: ব্রিকসের নিরামিষ ভোজ এড়িয়ে গেলেন শি জিনপিং, মেনু নিয়ে রাহুল-মহুয়ার কটাক্ষ

নয়াদিল্লি: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের বিশেষ গালা ডিনারে সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে । চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ওই ভোজসভা এড়িয়ে গিয়ে হোটেলে ফিরে যান, অন্যদিকে বিরোধী নেতারা এই নিরামিষ মেনু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়োজিত ভারত মণ্ডপমের এই ডিনারে খণ্ডভি মিল, […]
BRICS summit 2026:একফ্রেমে মোদী-পুতিন-শি! ব্রিকস মঞ্চে ট্রাম্পকে কড়া বার্তা দিল নয়াদিল্লি?

নয়াদিল্লি: দিল্লিতে চলা ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরপর দু’দিন এই তিন বিশ্বনেতার একসঙ্গে ছবি প্রকাশ ও ক্ষমতাপ্রদর্শন আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে এই ত্রয়ীর জোট বা ব্রিকস নিয়ে একাধিকবার অসন্তোষ […]
Narendra Modi: দিল্লিতে নির্বাচনের দিনই মহাকুম্ভে মোদী, তুঙ্গে রাজনৈতিক তরজা

প্রথমে মহাকুম্ভে তাঁবুতে আগুন, তারপর মৌনি অমাবস্যার মহাবিপর্যয়। আর বসন্ত পঞ্চমীতে বেলুন বিস্ফোরণ। একের পর এক দুর্ঘটনায় জর্জরিত প্রয়াগরাজ। মহাকুম্ভে পরপর দুর্ঘটনায় অভিযোগের আঙুল উঠছে যোগী সরকারের উপর । এই আবহেই মঙ্গলবার কুম্ভে যাচ্ছেন যোগী আদিত্যনাথ। আর তার ঠিক পরদিনই বুধবার দিল্লির বিধানসভা নির্বাচনের দিনই মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সঙ্গমে পুণ্যস্নান করবেন তিনি। সংবাদমাধ্যম […]
GDP Growth: ৪ বছরে সর্বনিম্ন! একধাক্কায় অনেকটা কমছে জিডিপি বৃদ্ধির হার! পূর্বাভাস কেন্দ্রেরই

একধাক্কায় অনেকটাই কমে যেতে পারে দেশের জিডিপি বৃদ্ধির হার। সেটা হতে পারে বিগত ৪ বছরের সর্বনিম্ন! এমনই আভাস মিলেছে। আর এই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্যই। তাই স্বাভাবিকভাবে কপালে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদী সরকারের। আদৌ লক্ষ্যমাত্রা পূরণ হবে? ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.২ শতাংশ। ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিসের প্রকাশ করা পরিসংখ্যান বলছে, […]
Manmohan Singh: শেষ শ্রদ্ধা জানাতে মনমোহনের বাড়িতে মোদী, সঙ্গী শাহ-নাড্ডা, পৌঁছলেন সনিয়া, রাহুলও

প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর মৃত্যুতে দেশজুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকাও। সেই সঙ্গেই আজ বাতিল সমস্ত সরকারি অনুষ্ঠান। আগামিকাল শেষকৃত্য হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছে গেলেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। […]
One Nation One Election:পক্ষে ২৬৯, বিপক্ষে ১৯৮, সংসদে পেশ ‘এক দেশ এক নির্বাচন’ বিল

মঙ্গলবারই লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল পেশ হয়েছে। তারপর তা নিয়ে ভোটাভুটি হয়। তাতে বিলের পক্ষে ২৬৯টি ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ১৯৮টি ভোট। এতএব জিতেছে কেন্দ্রের বিজেপি সরকারই। এদিন লোকসভায় ‘এক দেশ এক ভোট’ বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। সঙ্গে সঙ্গে এর বিরোধিতায় সরব হন ইন্ডিয়া জোটের সাংসদরা। হট্টগোল শুরু হয় […]
Narendra Modi: ‘বন্ধুকে মন থেকে শুভেচ্ছা’, জয়ের পর ট্রাম্পকে বার্তা নরেন্দ্র মোদির

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প। ৫৩৮ আসন সংখ্যার মধ্যে ম্যাজিক ফিগার ২৭০ ছুঁয়ে ফেলেছেন তিনি। মার্কিন আইনসভার দুকক্ষেই জয়জয়কার রিপাবলিকানদের। হোয়াইট হাউসের ওভাল অফিসে উড়তে চলেছে লাল পতাকা। ‘প্রিয় বন্ধু’র এই ঐতিহাসিক জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পকে ‘ বন্ধু’ বলে সম্বোধন করে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার বন্ধুকে মন থেকে […]
Narendra Modi: কৃষ্ণভজন থেকে ভারতীয় নৃত্য, রাশিয়ায় উষ্ণ অভ্যর্থনা মোদীকে

দু’দিনের সফরে মঙ্গলবার রাশিয়ায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে রাশিয়ার তাতারস্তানের কাজানে শুরু হচ্ছে ব্রিকস সামিট।রাশিয়ার অন্যতম ঐতিহ্যময় শহর কাজানের বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান। সেখানে নমোকে লাল কার্পেটে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। তাঁকে স্বাগত জানান তাতারস্তানের প্রধান রুস্তম মিন্নিখানভ। প্রায় সাড়ে তিন মাসের মাথায় দ্বিতীয়বার রাশিয়ার মাটিতে পা রাখলেন মোদী। দুদিন সেদেশে থাকবেন […]
QUAD SUMMIT: কলকাতায় ‘সেমিকন্ডাক্টর কারখানা’ তৈরি নিয়ে মোদী-বাইডেনের কথা, সিদ্ধান্তকে স্বাগত মমতার

কলকাতায় এ বার তৈরি হতে পারে ‘সেমিকন্ডাক্টর কারখানা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি জারি করে এ কথা জানানো হয়েছে। চতুর্দেশীয় অক্ষ বা ‘কোয়াড’ সদস্য রাষ্ট্রগুলির বৈঠকে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন মোদী। তার মাঝেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই […]
Tirupati Laddu: তিরুপতির লাড্ডুতে গরু-শুয়োরের চর্বি ! পাঠানো হয়েছিল রামমন্দির উদ্বোধনে

তিরুমালাকে অপবিত্র করে দিয়েছে ওয়াইএসআরসিপি সরকার ৷ তবে মন্দির শুদ্ধিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর প্রসাদী লাড্ডুতে পশু চর্বির নমুনা পাওয়ার পর এমনটাই জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর কথায়, “আমরা কোনও রকমের বেনিয়ম সহ্য করব না ৷ মন্দিরের পবিত্রতা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য ৷”চন্দ্রবাবু জানান, শ্রী ভেঙ্কাটেশ্বর স্বামীর […]