Mamata Banerjee: বারাণসীর মতো কলকাতাতেও হোক গঙ্গারতি, পুরসভাকে জায়গা খোঁজার নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতি সন্ধেয় আরতি দেখার টানে গঙ্গার পাড়ে ভিড় জমাবে সাধারণ মানুষ। এমনটাই চান মুখ্যমন্ত্রী। এ শহরে গঙ্গা আরতি চালু করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। নবান্নে সোমবারের পর্যালোচনা বৈঠক থেকে কলকাতা পুরসভাকে এবিষয়টি দেখার নির্দেশ দেন তিনি। কোথায় কোথায় গঙ্গারতি চালু করা যায়, তার জন্য জায়গা খোঁজার ভার দেওয়া হয়েছে পুরসভাকে। […]
Salman Khan: কাছ থেকে দেখার খরচ ৩ লক্ষ! ১৩ বছর পর কলকাতায় আসছেন সলমন

নতুন বছরেই কলকাতার মাটিতে পা দেবেন সলমন খান। কিন্তু কী কারণে শহরে আসছেন সলমন? জানা যাচ্ছে, কলকাতায় পারফর্ম করবেন সল্লু মিঁয়া। হ্যাঁ, ‘দাবাং দ্য ট্যুর রিলোডেড…কলকাতা’ নিয়ে হাজির হচ্ছেন সলমন খান। তাঁর সঙ্গেই কলকাতার মঞ্চ কাঁপাবেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডিজ, প্রভু দেবা. আয়ুশ শর্মা, গুরু রান্ধাওয়ারা। সেলেবদের তালিকা বেশ লম্বা! ছবির প্রচার হোক বা কোনও […]
Winter: কলকাতার পারদ নামল ১৮ ডিগ্রি সেলসিয়াসে, জেলাগুলিতে নামছে তাপমাত্রা

রবিবার সকালে তাপমাত্রার পারদ এক ধাক্কায় নেমেছে ১৮ ডিগ্রিতে। অর্থাৎ আজই কলকাতায় মরশুমের শীতলতম দিন(Winter)। ভোরের দিকে কুয়াশায় ঢেকেছিল পথঘাট। এক ধাক্কায় অনেকটা নেমেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও। তুলে রাখা লেপ-কম্বল রাতারাতি জড়াতে হয়েছে গায়ে। ফলে নভেম্বরেই মুখে হাসি শীতবিলাসীদের। কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, এখন সেই অপেক্ষা। গত কয়েক দিন ধরেই ভোরের দিকে বেশ ঠান্ডা […]
Producer Death: গল্ফগ্রীণ থেকে উদ্ধার প্রযোজকের ঝুলন্ত দেহ, রহস্য মৃত্যু নিয়ে

গল্ফগ্রিনে একটি প্রযোজনা সংস্থার(Producer) অফিসের ভিতর থেকে এক প্রযোজকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের (death)নাম পঙ্কজ দাস। বাড়ি ভাড়া করে চলত প্রযোজনা সংস্থা। তার ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার বছর আটান্নর পঙ্কজের।‘শব্দ কল্প দ্রুম’ নামে একটি ছবি করেছিলেন তিনি। সূত্রের খবর, ওই ছবির পর সিনেমা ছেড়ে একটি আইটি সংস্থায় যোগ দেন তিনি। তাঁর বিরুদ্ধে সেখানে […]
Winter-Depression: শীতের আমেজেই নিম্নচাপের ভ্রুকুটি, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস

সবে শুরু হয়েছে শিরশিরানি ভাব(winter)। এর মধ্যেই ফের নিম্নচাপের সম্ভাবনা। জানা যাচ্ছে আন্দামান নিকোবার দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম দিক থেকে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত(depression) তৈরি হবে।আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী সপ্তাহে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি করতে পারে। তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম […]
Dengue: স্বাস্থ্য কর্তার মৃত্যু, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫০ হাজার! তৎপর প্রশাসন

বঙ্গে মাথা চাড়া দিয়ে উঠেছে ডেঙ্গু। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। উৎসব আবহে করোনা গ্রাফ নিন্মমুখী, তবে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও। রাজ্যে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ডেঙ্গু। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে উর্ধ্বমুখী মৃতের সংখ্যাও। শুক্রবারই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালের এক স্বাস্থ্য কর্তার।আক্রান্ত হয়েছেন হুগলির […]
Weather Update: পারদ নামল কুড়ির ঘরে, শীতের শিরশিরানির মাঝেই বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়া। ভোর ও রাতে অনুভূত হচ্ছে শীতের আমেজ। এর মাঝেই ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম। যদিও এর প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ফের ২০-ঘরে নামল কলকাতার পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি কম। জেলায় জেলায় শীতের আমেজ। আগামী কয়েকদিন ২০ […]
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘মান্দোস’! কবে আঘাত হানবে উপকূলে?

সিত্রাংয়ের রেশ যেতে না যেতেই ফের একবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার ঘূর্ণিঝড়ের লক্ষ্য পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ছাড়িয়ে অন্ধ্র প্রদেশ। প্রত্যক্ষ কোন প্রভাব না পড়লেও এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গের কিছু জায়গায়। পশ্চিমী জেট বাতাস অন্ধ্র প্রদেশ থেকে মেঘ টেনে নিয়ে আসতে পারে পশ্চিমবঙ্গে। যার ফলে এ রাজ্যের কিছু জায়গায় হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি। পূর্বাভাস অনুসারে […]
‘কলকাতা হাইকোর্টে ভূত রয়েছে’, জানালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতার বহু হেরিটেজ বাড়ি নিয়ে এমন কথা শোনা যায়। তবে কলকাতা হাইকোর্টের ভূতের গল্পও অনেকেরই জানা। এবার খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসে শোনালেন তাঁর কর্মস্থলে ভূতের কাহিনী। মঙ্গলবার ২০১৪ সালের টেট–প্রার্থীদের মামলার শুনানির শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবীকে বলেন, ‘সুপ্রিম কোর্ট যে ২৬৯ জন টেট–প্রার্থীকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, তাঁদের মামলাগুলি বিকেল […]
Weather: শীতের শুরু? ১০ বছরের রেকর্ড ভেঙে শনিবার শহরে শীতলতম দিন

দুর্গাপুজোয় বর্ষা, কালী পুজোয় শীত আবহাওয়ায় এবার এমনই বৈচিত্র্য দেখেছে বঙ্গবাসী। এবার মহানগরীতে অক্টোবরের শেষেই সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে দাঁড়াল ২০ ডিগ্রির নীচে। ১০ বছরে এই প্রথমবার কলকাতার তাপমাত্রা অক্টোবরেই ২০ এর নীচে নামল। অর্থাৎ এটিই কলকাতার শীতলতম অক্টোবর। অর্থাৎ আবহাওয়া জানান দিয়েই দিয়েছে বঙ্গ থেকে গ্রীষ্ম বর্ষা বিদায় নিয়ে ইতিমধ্যেই হাজির হয়েছে শীত। […]