Nagerbazar: তান্ত্রিকের ফ্ল্যাটে মানুষের মাথার খুলি- বাঘের নখ! বনদপ্তরের হানা, আটক ৩

TANTRIK

ফ্ল্যাটের অন্দরে মজুত করা পশুর চামড়া-হাড়-দাঁত-নখ। এমনকী, রয়েছে মানুষের মাথার খুলিও। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে দমদম এলাকার এক তান্ত্রিকের বাড়িতে হানা দিতেই চক্ষু চড়কগাছ বনদপ্তর ও পুলিশ কর্তাদের। তান্ত্রিক পলাতক হলেও অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। তন্ত্রচর্চার জন্যই কি এসমস্ত সামগ্রী মজুত করা হত ফ্ল্যাটে? জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দমদমের নাগেরবাজারের কাছে প্রাইভেট […]

Arijit Singh: ফিল্ম ফেস্টিভ্যাল মঞ্চে গেরুয়া বিতর্ক, এবার সেই নিয়ে জবাব অরিজিতের

ARIJIT

ফিল্ম ফেস্টিভালের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুরোধেই দু’কলি গান গেয়েছিলেন অরিজিৎ সিং (Arijit Singh)। সেই গানটি ছিল ‘রং দে তু মোহে গেরুয়া!’ তারপর কাকতালীয়ভাবে প্রশাসনিক কারণে অরিজিতের কনসার্ট বাতিল হয়ে গিয়েছিল। সেই সময়ে অমিত মালব্য সহ প্রায় গোটা বিজেপি হইহই (Gerua Controversy) করে এটাই প্রমাণ করার চেষ্টা করেছিল, অরিজিৎ গেরুয়া গেয়েছেন বলেই ইকোপার্কের কনসার্ট […]

Coal Smuggling: কয়লাপাচারে বালিগঞ্জে ইডির হানা, ফের উদ্ধার টাকার পাহাড়

cash

গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখে চোখ কপালে উঠেছিল রাজ্যবাসীর। আর এবার বালিগঞ্জের গরচা সংলগ্ন আর্লে স্ট্রীটের এক অফিসে তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার করল ইডি। জানা গিয়েছে, রাত পর্যন্ত প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারী […]

Coochbehar Airport: ১৫ ফেব্রুয়ারি থেকে আকাশপথে জুড়ছে কোচবিহার-কলকাতা,ভাড়া জেনে নিন

flight

দীর্ঘ প্রতীক্ষার পর কোচবিহার বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বিমান পরিষেবা। কেন্দ্র্রীয় সরকারের ‘উড়ান স্কিম’-এর মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিমান পরিষেবা চালু হবে। কোচবিহার বিমানবন্দর পরিদর্শনের পর এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কোচবিহার থেকে কলকাতা ও জামশেদপুর হয়ে ভুবনেশ্বর পর্যন্ত চলাচল করবে এই বিমানটি। প্রতিদিনই পাওয়া যাবে এই বিমান পরিষেবা। এদিন […]

Weather Update: এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা, শুরু হয়ে গেল শীতের মিনি স্পেল

winter 2

পাঁচ দিনের মিনি শীতের স্পেল (Bengal Weather Update) শুরু হয়ে গেল বৃহস্পতিবার থেকে। ৩০ জানুয়ারি তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি। ৩১ জানুয়ারি তা হয় ১৮.৫ ডিগ্রি। এই তাপমাত্রা নতুন মাসে প্রথম দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি ছিল ১৯.৯ ডিগ্রি। এবার বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি তাপমাত্রা হবে ১৬.৫ ডিগ্রি এবং ৩ ফেব্রুয়ারি সম্ভাব্য তাপমাত্রা ১৫ ডিগ্রি। অর্থাৎ জাঁকিয়ে […]

Divorce: বন্ধ্যাত্বের কারণ দেখিয়ে স্ত্রীকে ডিভোর্স দেওয়া যাবে না: কলকাতা হাইকোর্ট

Calcutta highcourt

স্ত্রী বন্ধ্যা। তাই ডিভোর্স। এমন কারণ দেখিয়ে বিবাহ বিচ্ছেদ করা যাবে না। মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের।স্ত্রীর বন্ধ্যাত্বের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন এক ব্যক্তি। তিনি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু, হাইকোর্ট ওই ব্যক্তির অভিযোগ খারিজ করে দিয়েছেন। এই প্রবণতাকে মানসিক নির্যাতন বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্ট। ওই দম্পতি কলকাতার […]

Netaji: নেতাজির লক্ষ্যেই এগোচ্ছে RSS ! শহিদ মিনারে দাবি ভাগবতের

WhatsApp Image 2023 01 23 at 11.44.15 AM

সংঘের কাজকর্ম বিশেষ পছন্দ ছিল না নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose)। অপর পক্ষেরও মনোভাব ছিল একই। কিন্তু কালের চক্রে বদল হয়েছে কত কী। স্বাধীন ভারত গড়ার মূল কারিগর নেতাজিই কালে কালে হয়ে উঠেছেন সংঘের আদর্শ! সোমবার, নেতাজির ১২৭ তম জন্মদিনে কলকাতার শহিদ মিনারে ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠান তাঁকে শ্রদ্ধা জানাল আরএসএস। সমাবেশের প্রধান […]

Mamata Banerjee রাতে পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা, মেয়ে আজানিয়াকে নিয়ে হাজির অভিষেকও

WhatsApp Image 2022 12 25 at 11.26.50 AM

২৪ ডিসেম্বর নিয়ম করে গির্জায় প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছরও অন্যথা হল না। এবারে মুখ্যমন্ত্রী ক্রিসমাস ইভে হাজির হয়েছিলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা – ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। বিশেষ প্রার্থনায় অংশ নেন তিনি। মমতার সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর কন্যা আজানিয়া। কলকাতার পুলিশ কমিশনার […]

Debangshu Bhattacharya: যুব তৃণমূলের রাজ্য কমিটি থেকে বাদ, দেবাংশুর ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা

Debangshu TMC

রাজ্যের যুব তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হল। যুব কমিটির ৪৭ জনের তালিকায় সভানেত্রী হিসেবে রয়েছেন সায়নী ঘোষ। তালিকায় রয়েছেন রাজ্যের প্রথম সারির নেতা-মন্ত্রীদের ছেলে-মেয়েরা। রয়েছেন অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী ঘোষ। প্রয়াত নেতা সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেও জায়গা পেয়েছেন যুবর নতুন রাজ্য কমিটিতে। ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীও রয়েছেন সেই তালিকায়। তবে তাৎপর্যপূর্ণভাবে সেই […]

Male Infertility: পশ্চিমবঙ্গের ৮৬ শতাংশ পুরুষেরই বন্ধ্যত্বের ঝুঁকি রয়েছে, সাবধান না হলে বিপদ

man looking depressed with girlfriend

পশ্চিমবঙ্গের পুরুষদের মধ্যে মারাত্মক হারে বাড়ছে বন্ধ্যত্বের সমস্যা(Male Infertility)। সেই হার দেশের অন্য সব জায়গার পুরুষের তুলনায় অনেক বেশি। ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে হওয়া সমীক্ষার রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় ৮৬ শতাংশ পুরুষ বন্ধ্যত্বের সমস্যা অল্পবিস্তর ভুগছেন। তাঁদের শুক্রাণুর পরিমাণ তীব্রভাবে কমছে। এবং এই কারণে কমচে সন্তান উৎপাদনের ক্ষমতা, […]