ভোট পরবর্তী হিংসা মামলা: এবার তৃণমূলের তারকা বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে তলব CBIয়ের

aditi

ভোট পরবর্তী অশান্তি মামলায় এবার বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তীকে তলব করল সিবিআই (CBI)। দেবরাজ বিধাননগরের কাউন্সিলর। তৃণমূলের যুবনেতা তিনি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। বাগুইআটি থানা এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাসের অস্বাভাবিক মৃত্যুতে তাঁর পরিবার খুনের অভিযোগ তোলে। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এদিন দেবরাজকে তলব করা হয়েছে বলে সিবিআই […]

I-Phone: আড়ি পাতা এড়াতে শীর্ষ আমলাদের আইফোন ব্যবহারের পরামর্শ মুখ্যমন্ত্রীর

i phone scaled

‘সরকারিক কথাবার্তা কিংবা কোন টেক্সট মেসেজ যদি এবার থেকে পাঠাতে হয়, তবে আপনারা সকলেই আইফোন ব্যবহার করবেন’, রাজ্যের শীর্ষ আমলাদের এবার পরামর্শ প্রদান করল নবান্ন (Nabanna)। এক্ষেত্রে অ্যান্ড্রয়েড (Android) ফোন ব্যবহার না করে iphone ব্যবহারের পরামর্শ দিল তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব। কারা ব্যবহার করবেন এই আইফোন?‌ নবান্ন সূত্রে খবর, রাজ্যের প্রথমসারির অধিকাংশ আমলারাই ব্যবহার করেন […]

Mamata Banerjee: কেন্দ্রের জল জীবন মিশনে বাংলাকে ‘সম্মান’, মোদী সরকারকে ধন্যবাদ মমতার

JAL JIVAN scaled

আবারও সেরার সেরা বাংলা। ফের কেন্দ্রীয় প্রকল্পের ভালো কাজের স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ। আরও একবার কেন্দ্রের স্বীকৃতি বাংলার ঝুলিতে। কেন্দ্রের জল জীবন মিশন প্রকল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে। টুইট করে এই খবর জানিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসম্পদ মন্ত্রককে টুইটে ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার ঘরে ঘরে পানীয় জল প্রকল্পের কেন্দ্রীয় নাম উল্লেখ করেই […]

নিয়োগ দুর্নীতি তদন্তে ইডির দফতরে রাত কাটল পার্থর জামাইয়ের

CBI

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ইডি’‌র পার্থ চট্টোপাধ্যায়ের জামাই সম্পর্কে কিছু তথ্য পেয়েছিল। তাই পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যকে সোমবারই ইডির দফতরে তলব করা হয়েছিল। সূত্রের খবর, দফায় দফায় তাঁকে জেরা করা হয়েছে। এমনকী রাতটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই কাটালেন কল্যাণময়। মঙ্গলবার সকাল পর্যন্ত ইডির দফতর থেকে তাঁকে কেউ বেরোতে দেখেননি। যদিও এই নিয়ে মুখ খুলতে নারাজ […]

কলকাতায় অফিস ঠিক, রবিবারেই রাজ্য দফতর খুলতে চাইছে আম আদমি পার্টি

Kejriwal pc

দক্ষিণ কলকাতায় স্থায়ী রাজ্য দফতর খুলতে চলেছে আপ। সব কিছু ঠিকঠাক থাকলে রবিবারই সেই দফতরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত আপের কেন্দ্রীয় নেতা সঞ্জয় বসু। আপ সূত্রে জানা গিয়েছে, রুবি মোড়ের কাছে হালতুর হসপিটাল রোডে হবে আপের রাজ্য দফতর। আপ সূত্রে জানা গিয়েছে, এতদিন রাজ্য দফতর না থাকলেও বিভিন্ন জেলায় দলের দফতর রয়েছে। দুর্গাপুর, মেদিনীপুর, […]

আসছে বৃষ্টি, মহালয়ায় ভাসবে উত্তরবঙ্গ,পুজোয় তেমন বৃষ্টি হবে না, বলছে হাওয়া অফিস

kolkata rain 2

আগামী ৩-৪ ঘণ্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ থেকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরের পাঁচ জেলায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে।কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। ঘণ্টা তিনেকের মধ্যে ঝেঁপে বৃষ্টি আসছে বলে জানিয়েছে হাওয়া অফিস। গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। রাতের তাপমাত্রা ছিল ২৭.১ […]

Kolkata: আদিবাসী সমাজের আন্দোলনের আঁচ এবার মহানগরেও, হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত

howrah bridge

কুর্মি সম্প্রদায়ের আন্দোলন এখনও অব্যাহত। শুক্রবার আন্দোলনের চতুর্থ দিন। নিজেদের দাবি দাওয়া পূরণের জন্য অনির্দিষ্টকাল ধরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আর এবার আদিবাসী সমাজের সেই আন্দোলনের আঁচ এসে পড়েছে শহর কলকাতাতেও। রানি রাসমণিতে এদিন কর্মসূচি রয়েছে আদিবাসী সম্প্রদায়ের। হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মিছিল শুরু করেন রানি রাসমণির দিকে। আর এই মিছিলের […]

Durga Puja 2022: ‘রাস্তা যেন বন্ধ না হয়’, শ্রীভূমির পুজো উদ্বোধনে সুজিতকে হুঁশিয়ারি মমতার

WhatsApp Image 2022 09 22 at 5.52.45 PM

মহালয়ার তিনদিন আগেই কলকাতার বিখ্যাত পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (Sreebhumi Sporting Club) মণ্ডপের উদ্বোধন করে শারদোৎসবের সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার তাঁর হাত ধরে খুলে গেল আরও দুটি পুজোমণ্ডপের দরজা। সল্টলেকের এফডি ব্লক ও টালা পার্ক প্রত্য়য়ের। তিনিই ঘোষণা করে দিলেন, ”পুজো শুরু হয়ে গেল।” তবে শ্রীভূমির পুজো উদ্বোধন করে […]

মায়ের পুজোয় বাংলা শুনবে দিদির কন্ঠে গান, মহালয়ায় আসছে দিদির প্রথম অ্যালবাম

mamata durga pti

মমতা মানেই চমক। দুর্গাপুজোয় এবার বড় চমক দেবেন দিদি । রাজ্যবাসীকে নিজের কণ্ঠে গান শোনাতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুরকার, গীতিকারের পর এবার নিজের গলায় গান গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Cheif Minister Mamata Banerjee)। মহালয়ার দিন প্রকাশিত হতে চলেছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে প্রথম গানের অ্যালবাম। ‘বাংলার গান, উৎসবের গান’ শীর্ষক পুজো অ্যালবামে তিনি মোট আটটি […]

SFI-DYFI Rally: ‘ইনসাফ’-এর দাবিতে পথে বামেরা, ভিড়ের ঠেলায় স্তব্ধ ধর্মতলা মোড়

insaaf

রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পথে নামলেন বাম পড়ুয়ারা। বাম ছাত্র সংগঠন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে অবরুদ্ধে ধর্মতলা চত্বর। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্ত, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, এসবই ছিল আজকের সমাবেশের কারণ। মঙ্গলবার বামেদের ওই সভায় বক্তৃতা দেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী, সিপিআইএমের […]