Mamata Banerjee: আগামী দু মাস মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশ এলাকায় জারি হল ১৪৪ ধারা

বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনের (DA Agitation) সুর ক্রমেই চড়াচ্ছে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার কলকাতার রাজপথে এক বিশাল মিছিল আয়োজন করা হয়েছিল। সেই মিছিল ঘিরে এদিন দিনভর সরগরম ছিল হাজরা এলাকা। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির সামনে দিয়ে গিয়েছে মিছিল। মিছিলের অভিমুখ ছুঁয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াও। আর এরপরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় পদক্ষেপ করল […]
Bus Fare: বাড়ছে না বাস ভাড়া, সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে ঘোষণা পরিবহণমন্ত্রীর

বাস ভাড়া বাড়ানো হবে না, জানিয়ে দিল রাজ্য। ২০১৮ সালের ভাড়া নিয়েই বাস চালাতে হবে মালিকদের। একইসঙ্গে বাসে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করছে রাজ্য। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন পরিবহণ মন্ত্রী। যদিও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেসরকারি বাস মালিকরা। রাজ্যকে তিন সপ্তাহ সময় দিয়েছেন তাঁরা। সাধারণ বাসে ৫০.৭৪ শতাংশ এবং মিনিবাসে ৪৪ শতাংশ […]
Cyclone Mocha: আমফানের স্মৃতি উসকে মে-র দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা

এর আগে বহু ঝড় মে মাসে আঘাত হেনেছে পশ্চিমবঙ্গ উপকূলে। পাশপাশি ওড়িশা ও বাংলাদেশের উপকূলেও আছড়ে পড়েছে অনেক ঝড়। আয়লা-আমফানের স্মৃতি এখনও টাটকা, তেমনই ফণী ও ইয়াসের ধাক্কাও কম আসেনি।এবারও মে মাস পড়তেই ঘূর্ণিঝড়ের আতঙ্ক তাড়া করেছে বাংলাকে। বঙ্গোপসাগরে বাসা বাঁধার সম্ভাবনা প্রবল ঘূর্ণিঝড়ের। প্রাথমিকভাবে আবহাওয়ার পূর্বাভাসে জানা গিয়েছে, ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের যে অংশ বাসা বাঁধবে, […]
SSC Scam: সাত ঘণ্টা ইডি দফতরে শ্বেতা, বেরিয়ে কী বললেন ‘অয়ন-ঘনিষ্ঠ’?

শ্বেতা চক্রবর্তীকে বৃহস্পতিবার তলব করেছিল ইডি আধিকারিকরা। আর সেই মতো সল্টলেক সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে আসেন শ্বেতা চক্রবর্তী। অয়ন শীলের সঙ্গে আর্থিক লেনদেনের বিষয়ে তথ্য জানতেই তলব করা হয়েছে তাঁকে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে৷ আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে আসেন শ্বেতা চক্রবর্তী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ঢুকেছিলেন। বিকেল সাড়ে […]
Heatwave Alert: পয়লা বৈশাখের আগেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা! হিটস্ট্রোক রুখতে বিশেষ আর্জি স্বাস্থ্য ভবনের

সোমবার থেকেই রাজ্যে বাড়বে গরম। ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০ থেকে ১৫ এপ্রিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ (Heat Wave)। পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। গরমের দাপট কলকাতা শহরে যেমন বাড়ছে তেমনই বাড়ছে জেলাগুলিতেও। পশ্চিমের […]
Shah Rukh Khan: কলকাতার অ্যাসিড আক্রান্তদের পাশে শাহরুখ, আমন্ত্রণ জানালেন মন্নতে

প্রতিহিংসার অ্যাসিড শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে নারীদের। তবু তাঁরা থেমে থাকেননি, লড়ছেন, এগিয়ে চলেছেন নিজেদের লক্ষ্যে। কাজ করছেন মীর ফাউন্ডেশনের সঙ্গে। বলিউডের ‘বাদশা’ কলকাতায় এসে একে একে তাঁদের সবার সঙ্গে ছবি তুললেন। উৎসাহ দিয়ে হাত রাখলেন কাঁধে। সেই সব ছবি শাহরুখ খানের ফ্যান পেজ থেকে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। বৃহস্পতিবার কেকেকআরের ম্যাচের জন্য কলকাতায় হাজির হয়েছিলেন […]
Calcutta High Court: যুগান্তকারী পদক্ষেপ কলকাতা হাইকোর্টের,ঘরে বসেও দেখা যাবে শুনানি

যুগান্তকারী পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এই সপ্তাহ থেকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের শুনানি (Chief Justice Court Proceedings) শোনা যাচ্ছে আদালতের অফিশিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। হচ্ছে লাইভ স্ট্রিমিং (Live Streaming)। তবে এই প্রথম নয় এর আগেও কলকাতা হাইকোর্টে এক মামলার সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মামলাকারীর আবেদনের ভিত্তিতে […]
Virat Kohli: কলকাতায় এসেই নিজের রেস্তরাঁয় কোহলি, খাওয়ালেন আরসিবি’র সতীর্থদের

সোমবার কলকাতায় পা দেওয়ার পর থেকে কেড়ে নিয়েছেন যাবতীয় আকর্ষণ। মঙ্গলবার ই়ডেনে বিরাট কোহলির অনুশীলন দেখার অপেক্ষায় ছিলেন ভক্তেরা। কিন্তু তাঁদের হতাশই হতে হল। ঐচ্ছিক অনুশীলন বলে মাঠেই এলেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারকা। তবে মঙ্গলবার সন্ধায় আরসিবির তিন সতীর্থ ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল ও মহম্মদ সিরাজকে নিয়ে হো চি মিন সরণিতে নিজের রেস্তরাঁয় সময় […]
Crescent Moon: আকাশে দেখা মিলল চন্দ্রবিন্দুর! রমজানের প্রথম সন্ধ্যায় বিরল দৃশ্য

শুক্রবার সন্ধ্য়ায় এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল রাজ্যের মানুষ। সূর্য ডুবতেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম আকাশে উঠেছে রমজান মাসের সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। এমন দৃশ্য কবে দেখা গিয়েছে, তা মনে করতে পারছেন না অনেকেই। সন্ধ্য়া প্রায় ৬ টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে […]
Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, ২৪ ঘণ্টার মধ্যে ঝড় এই ১২ জেলায়

আগামী সপ্তাহেই বাংলায় হতে পারে ঝড়বৃষ্টি। কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা। সোমবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হতে পারে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৭-৮০ শতাংশ। জলীয় বাষ্প কম থাকায় শুষ্কভাব ছিল। পশ্চিমবঙ্গের উপর এই মুহূর্তে একটি […]