West Bengal Day: পয়লা বৈশাখই ‘পশ্চিমবঙ্গ দিবস’, মান্যতা রাজ্য সরকারের কমিটির

wb 1

রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিরোধিতায় এবার বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে রাজ্য! কবে? আগামিকাল, বুধবার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর অনুরোধে ৭ সদস্যের কমিটিও গঠন করেছেন বিধানসভার অধ্যক্ষ। কমিটির প্রস্তাব, পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস পালন করা হোক। মুখ্য়মন্ত্রীর অনুমোদন পেলেই দিনটি পালন করা হবে। সূত্রের খবর তেমনই। ‘পশ্চিমবঙ্গ দিবস’ বিজেপির পছন্দের ২০ জুন পালিত হোক, চায় না […]

Viral News: স্কুলের অঙ্ক প্রশ্নে ‘শুভেন্দু-নওশাদ’ আঁতাত আঁচ, ভাইরাল প্রশ্নপত্র ঘিরে বিতর্ক

maths

স্কুলের একটা প্রশ্ন। তা নিয়েই এখন শোরগোল। দাবানলের মতো গিলে খাচ্ছে সোশাল মিডিয়াকে। কী আছে সেই প্রশ্নে ? দেড় হাজার এবং হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছেন শুভেন্দু এবং নওশাদ। এক বছর পর ৭৫ টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি কত ? উত্তরে চারটি অপশন দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় ভাইরাল এই প্রশ্ন পূর্ব মেদিনীপুরের মহেশপুর হাই […]

Lionel Messi: স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার! কলকাতায় আসছেন মেসি?

MESSI

মহাবিশ্বের কোটি কোটি মানুষ মেসি ম্যাজিকের বুঁদ হয়েছেন। এহেন কিংবদন্তিকে ঘিরে বিগত কয়েক ঘণ্টায় এক জল্পনার জন্ম হয়েছে। কী সেই জল্পনা? শোনা যাচ্ছে মেসিকে না কি ফের দেখা যেতে পারে ফুটবলপাগল শহর কলকাতায়। কিছুদিন আগে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ কলকাতায় এসেছিলেন। তিনি আশ্বাস দিয়েছিলেন, মেসিকে কলকাতায় নিয়ে আসার চেষ্টা করবেন। এমিলিয়ানো মার্টিনেজকে কলকাতায় […]

Metered Taxi : এবার কি তবে উঠে যাচ্ছে কলকাতার মিটার ট্যাক্সি

kolkata

উঠে যেতে বসেছে কলকাতার হলুদ মিটার ট্যাক্সি। এমনটাই পরিবহন সূত্রের খবর। সময়ের সঙ্গে তাল মেলাতে মিটার-ট্যাক্সি তুলে দিয়ে পুরোপুরি অ্যাপ-নির্ভর ট্যাক্সি পরিষেবা চালুর প্রস্তাব গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন পরিবহণকর্তারা।তাতে ট্যাক্সি-চালকরা যেমন লাভবান হবেন, তেমনই যাত্রীরা খুব সহজে ঘরে বসে ট্যাক্সি বুক করতে পারবেন। যাত্রীদের হয়রানিও কমবে। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘আমরা আপাতত পরীক্ষামূলক ভাবে কয়েকটি […]

Sovan-Baishakhi Ramp Walk: শহরে নয়া রূপে শোভন-বৈশাখী! হাঁটলেন র‍্যাম্পে

shovan boishakhi

শহরের বুকে যখনই রোম্যান্সের প্রসঙ্গ ওঠে, তখনই চলে আসে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম৷ তাঁরা যেন এযুগের আইডিয়াল লাভ বার্ডস৷ যখনই তাঁরা যুগলে সামনে এসেছেন, তখনই তা ভাইরাল হয়েছে৷ তাঁদের নিয়ে যতই সমালোচনা হোক না কেন, শোভন-বৈশাখীর জুটি হিট৷ তাঁদের নিয়ে চর্চারও অন্ত নেই৷ এবার তাঁরা একসঙ্গে পা মেলালেন ব়্যাম্পে৷ শহর কলকাতায় সদ্য আয়োজিত […]

Rain Alert: আজ রাতেই বঙ্গে গভীর নিম্নচাপের প্রবেশ, ভাসবে দক্ষিণবঙ্গ

rain

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তার প্রভাবেই মঙ্গল এবং বুধবার ভারী বর্ষণের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ। সেটি আরও […]

জাতীয় প্লেয়ারকে শ্লীলতাহানি কোচের, অভিযোগে পুলিশের দ্বারস্থ প্লেয়ার

নিউটাউনে এক স্কেটিং কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি, কুপ্রস্তাব, হুমকি এবং অভব্য আচরণের অভিযোগ উঠল। নিগ্রহের অভিযোগে বিধাননগর কমিশনারেটের নিউটাউন থানার পুলিশের দ্বারস্থ হন জাতীয় স্তরের এক রোলার স্কেটিং প্লেয়ার।ওই মহিলা খেলোয়াড়ের অভিযোগ, ২০১৯ সাল থেকে ওই কোচ তাঁকে শ্লীলতাহানি ও অভাব্য আচরণ এবং অশালীন প্রস্তাব দিয়ে চলেছে। ওই মহিলা খেলোয়াড় ২০১৫ সাল পর্যন্ত রোলার স্কেটিং খেলতেন। […]

SSC Scam: যাঁরা টাকা দিয়ে চাকরি পান, তাঁরা কোথায়? প্রশ্ন বিশেষ সিবিআই আদালতের

CBI

অবৈধ উপায়ে চাকরি পাওয়ার জন্য যাঁরা এজেন্টদের মারফত টাকা দিয়েছিলেন, তাঁরা কেন অভিযুক্ত হবেন না? কেন তাঁদের মামলার সঙ্গে যুক্ত করা হবে না। এই বিষয়ে সিবিআইয়ের কাছে নথি তলব করে আদালত। শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানির আগে বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর প্রধান অশ্বিনী সাংভি। সিবিআইয়ের […]

Kolkata School : প্রার্থনা চলাকালীন ‘হার্ট অ্যাটাক’, দক্ষিণ কলকাতার নামী স্কুলের পড়ুয়ার মৃত্যু

heart attack

স্কুলের প্রার্থনা চলাকালীন হঠাৎ অসুস্থ এক ছাত্রী। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি কলকাতার এক নামি বেসরকারি হাসপাতালের। হার্ট অ্যাটাকের কারণে ওই ছাত্রীর মৃত্যু হতে পারে বলে অনুমান করছেন চিকিৎসকরা। তবে পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের আগে কিছু বলা যাবে না।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে। জানা গিয়েছে, […]

Salman Khan: কলকাতায় ভাইজান! শো-র ৩ লাখের টিকিটে পাবেন অফুরান খাবার আর মদ

Salman Khan

দীর্ঘ ১৩ বছর পর তিলোত্তমায় পা রাখবেন সলমন খান। বিচিত্রানুষ্ঠানের উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে তিনি কলকাতা পৌঁছবেন। কলকাতায় এসেই তিনি কালীঘাটে মুখ‌্যমন্ত্রীর বাড়িতে যাবেন তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে। রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন বলিউডের আরও একাধিক তারকা। শোয়ের টিকিটের চাহিদা ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। কলকাতার অনুষ্ঠান নিয়ে সলমন একটি ভিডিও পোস্টও করেছেন। ইস্টবেঙ্গল […]