Pollution: দূষণের জেরে দিল্লি যেন ‘গ্যাস চেম্বার’, পিছিয়ে নেই কলকাতাও

চলতি বছরের সবচেয়ে বেশি দূষণ ধরা পড়ল দিল্লির (Delhi) বাতাসে। শুক্রবার সকালে ৪৬০ ছুঁয়ে ফেলে দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। গাড়ির ব্যবহার বন্ধ করে সাধারণ মানুষ যেন মেট্রোতে চলাফেরা করেন তাই ২০টি বেশি মেট্রো চালানো হচ্ছে দিল্লিতে। এছাড়াও, দিল্লি সরকার দিল্লি এবং দিল্লি এনসিআর-এ অ-প্রয়োজনীয় নির্মাণ কার্যক্রম এবং BS-3 পেট্রোল এবং BS-4 ডিজেল গাড়ি চালানো নিষিদ্ধ […]
Durga Puja Carnival: দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বন্ধ শহরের একাধিক রাস্তা

দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই সাজো সাজো রব রেড রোডে। শুক্রবার সেখানে প্রতিমা নিয়ে হাজির হবেন একের পর এক সেরা পুজোর উদ্যোক্তারা। কার্নিভালকে ঘিরে রেড রোডের পাশাপাশি শহর কলকাতার একাধিক রাস্তায় শুক্রবার দিনভর যান নিয়ন্ত্রণ করবে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এ বারের কার্নিভালে অংশগ্রহণ করবে ৯৬টি পুজো। গত বছরের তুলনায় পুজোর সংখ্যা সে ভাবে […]
Durga Puja: নীল-সাদা বাসেই বনেদি বাড়ির ঠাকুর দেখাচ্ছে রাজ্য

শহরের পুজো ঘুরিয়ে দেখাচ্ছে রাজ্য সরকার। প্রতিবারের মতো সপ্তমীর দিন সেই পরিষেবা উদ্বোধন করেছেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। তবে এবারের এই পরিষেবায় একটু পার্থক্য রয়েছে। এবার নীল-সাদা রঙে রাঙিয়ে দেওয়া হয়েছে বাসগুলি। সাজানোও হয়েছে বিশেষভাবে। ধর্মতলার ট্রাম ডিপো থেকে বাসগুলি ছাড়ে।শহর কলকাতায় মাতৃদর্শনে দু’টি আলাদা প্যাকেজে পুজো পরিক্রমা বা দুর্গাপুজো ট্যুরের […]
Durga Puja: হিন্দু মহাসভার পুজোর থিম ‘নো NRC,CAA’

পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে কয়েকটি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং ব্যক্তিকে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ছিলেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। সেখানে শুধু তিনি বাংলার স্বার্থে একযোগে কাজ করার বার্তা দিয়েছিলেন। গতবার গান্ধীজীর আদলে মহিষাসুরকে রূপ দেওয়ায় বিতর্কে জড়িয়ে ছিল কলকাতার রুবি পার্কের কাছে দুর্গাপুজোর আয়োজক অখিল ভারত হিন্দু মহাসভা। আর […]
West Bengal: ফাঁকা বাড়িতে ৬ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে

দাম্পত্যকলহের জেরে ৬ বছরের শিশুকন্যাকে বাবা ধর্ষণ করেছেন বলে থানায় অভিযোগ জানিয়েছেন মা। অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বছর মে মাসে ঠিক এরকমই অভিযোগ উঠেছিল হাড়োয়ায়। সেক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে ২ মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছল। ছোট মেয়ে প্রতিবাদ করায় তাঁকে খুনের অভিযোও ওঠে ওই ব্যক্তির বিরুদ্ধে। নির্যাতিতার মায়ের অভিযোগ, স্বামীর সঙ্গে বেশ কিছুদিন ধরে […]
Ilish Price : জলের দরে ইলিশ, মাত্র ৫০০ টাকায় মিলছে দেদার

কয়েকদিন আগেই ইলিশ কিনতে গিয়ে হাত পুড়ছিল মধ্যবিত্তের। তবে এবার সুখবর। খুব সস্তায় বাজারে মিলছে ইলিশ। মাত্র ৫০০ টাকায়। শহর-মফস্বলের বাজারগুলিতে এখন ইলিশ মিলছে মাত্র ৫০০ থেকে ৫৫০ টাকা প্রতি কেজিতে।এই ভরা বর্ষার মরশুমে এই দামে ইলি্শ পাওয়ায় খুশি ক্রেতারা। তবে দাম কম হলেও এই ইলিশের আকার কিন্তু ছোটো। এক একটির ওজন ৩০০ থেকে ৪০০ […]
Dengue: কলকাতায় ফের ডেঙ্গুতে মৃত্যু হল আরও এক ছাত্রীর

ফের ডেঙ্গুতে (Dengue) মৃত্যু কলকাতায়। এবারও প্রাণ গেল এক স্কুল ছাত্রীর। শনিবার এম আর বাঙুর হাসপাতালে বিজয়গড় এলাকার বাসিন্দা কিশোরীর মৃত্যু হয়েছে। তার ডেথ সার্টিফিকেটে ডেঙ্গুর উল্লেখ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরীর নাম ডোনা দাস। বয়স ১২ বছর। যাদবপুরের (Jadavpur) বিজয়গড়ের বাসিন্দা। যাদবপুর গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডোনা গত সাতদিন ধরেই জ্বরে ভুগছিল। […]
Extramarital Affair: ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি! কলকাতার রাস্তায় গায়ে আগুন দিয়ে মৃত্যু মহিলার

পরকীয়া সম্পর্কে টানাপোড়েনের জেরে প্রেমিকের বাড়ির সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক মহিলা। সোমবার রাতে কলকাতা লাগোয়া হরিদেবপুরের ব্যানার্জিপাড়ার ঘটনা। গুরুতর জখম মহিলাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করেন পুলিশকর্মীরা। মঙ্গলবার সেখানে তাঁর মৃত্যু হয়। মহিলার মৃত্যুকালীন জবানবন্দি অনুসারে সুবীর বিশ্বাস নামে এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ। সোমবার রাতে হরিদেবপুুরের ব্যানার্জিপাড়ায় এই ঘটনাটি ঘটে রাত […]
Mamata Banerjee: পুজোয় মুখ্যমন্ত্রীর গানের অ্যালবাম, মহালয়াতেই শুভমুক্তি?

রাজ্যের দায়-দায়িত্ব সামলানোর পাশাপাশি সাহিত্য, সঙ্গীত, শিল্পে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিশেষ আগ্রহ রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। মুখ্যমন্ত্রীর লেখা অসংখ্য বই বেশ জনপ্রিয় এমনকী বেস্ট সেলারের তকমাও পেয়েছে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানও বেশ জনপ্রিয়। সম্প্রতি দুটি ধারাবাহিকের গান লেখা ও সুর দেওয়ার জন্য তাঁকে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের বিশেষ সম্মানও দেওয়া […]
Sujit Bose: পুর নিয়োগ দুর্নীতিতে এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব, চলতি মাসেই হাজিরার নির্দেশ

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। ৩১ অগস্ট সুজিত বসুকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৬ সাল থেকে একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। সূত্রের খবর, ওই পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেন […]