Sandeshkhali: ‘ফল ভুগতে হবে’, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের পরেই বার্তা বোসের

শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালিতে তৃ়ণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে বেধড়ক মারধর খেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। তাঁদের কারও মাথা ফেটেছে, কারও গুরুতর চোট লেগেছে। সেই সঙ্গে তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই ঘটনা নিয়ে এবার কড়া পর্যবেক্ষণ জানালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এজলাসে বসেই বিচারপতি সন্দেশখালির ঘটনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, […]
WEATHER: ক্রিসমাসে কুয়াশায় মোড়া কলকাতা, শীত কি বাড়বে? কী বলল হাওয়া অফিস

ভোর থেকেই ঘন কুয়াশা। ক্রিসমাসের সকালেও কুয়াশার চাদরে ঢাকল কলকাতা। বছর শেষের কয়েক দিনও কুয়াশার পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন শহর এবং শহরতলিতে একই ভাবে কুয়াশার পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা বেড়েছে। আগামী কয়েকদিনও তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। ঘন কুয়াশার চাদরে ঢেকেছে কলকাতা সংলগ্ন জেলাগুলোও। সকাল আটটাতেও দৃশ্যমানতা […]
Mamata Benerjee: পাত্র ডাক্তার, পাত্রী কী করেন? ভাইপোর বিয়ের খুঁটিনাটি জানালেন মমতা

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশাসনিক কাজকর্ম, বৈঠক, ত্রাণ বিলি এসবের পাশাপাশিও একটা ব্যক্তিগত-পারিবারিক কাজও রয়েছে মুখ্যমন্ত্রী। পরিবারের এক সদস্যের বিয়ে রয়েছে। আর সেই নবদম্পতিকে আর্শীবাদ করাই তাঁর এই সফরের একেবারে প্রাথমিক কাজ। শিলিগুড়ি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে নিজেই সেকথা হাসিমুখে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ের কন্য়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আবেশ বন্দ্যোপাধ্য়ায়। […]
Kolkata: কলকাতার ছেলের প্রেমে হাবুডুবু, বিয়ে করতে সীমান্ত পেরিয়ে এলেন পাক তরুণী

কলকাতার যুবককে বিয়ে করতে পাকিস্তান থেকে আসছে তরুণী। পাকিস্তানি ওই যুবতীকে ভারতে আসার জন্য ৪৫ দিনের ভিসা দিয়েছে বিদেশ মন্ত্রক। জানা গিয়েছে, কলকাতার প্রেমিক সমীর খানকে বিয়ে করতে পাকিস্তান থেকে আসেন বছর ২১-র জাওয়ারিয়া খানম। মঙ্গলবার পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন সমীর খান এবং তাঁর বাবা […]
kolkata: পোষ্য বিড়ালকে বাঁচাতে ৮ তলা থেকে লাফ! মর্মান্তিক মৃত্যু মহিলার

পোষ্যের প্রাণ বাঁচাতে গিয়ে বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর ছত্রিশের এক মহিলার। সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায় । মৃতের নাম অঞ্জনা দাস। দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে এমন আকস্মিক ঘটনায় স্তব্ধ আশেপাশের মানুষজন। জানা গেছে, আদতে শরৎ বোস রোডের বাসিন্দা ওই মহিলা ও তাঁর মা কয়েক মাস আগে […]
Kolkata: পেটে ছুরির আঘাত! কলকাতায় ফের প্রকাশ্য রাস্তায় খুন

খাস কলকাতায় বৃদ্ধকে কুপিয়ে খুন। ঘটনাটি ঘটেছে লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদা বাজারের কাছে। মনে করা হচ্ছে, পারিবারিক বচসার জেরে রবিবার রাতে ওই বৃদ্ধকে কুপিয়ে খুন করা হয়। জানা গিয়েছে, মৃতের নাম ভোলা শেখ, বয়স ৬৭ বছর। পারিবারিক বিবাদের জেরে রবিবার রাতে তাঁর উপর হামলা চলে। এলোপাথাড়ি কোপেই প্রাণ হারান ভোলা শেখ। এই ঘটনায় এখনও […]
Dev Deepawali: ১০ হাজার প্রদীপ জ্বলবে গঙ্গার ঘাটে, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনা করবেন ফিরহাদ হাকিম

বারাণসীর ধাঁচে ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তা দেখতে দিব্যি মানুষ ভিড় করছেন গঙ্গার গাটে। এবার কলকাতায় কাশীর আদলেই আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। এটা রাজ্যে প্রথম হতে চলেছে বলে খবর। কলকাতা পুরসভার তরফে এই […]
LPG: ফের কমল রান্নার গ্যাসের দাম, জেনে নিন কলকাতার দাম

আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে দফায় দফায় কমেছে এলপিজি সিলিন্ডারের দাম। অগস্টেই এক দফায় কমেছিল রান্নার গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের দাম (Commercial LPG Cylinder Price) একদফা বাড়িয়ে নিয়ে খানিক কমাল কেন্দ্র। দীপাবলির দুই সপ্তাহ আগেই বাণিজ্যিক গ্যাসের (১৯ কেজি) দাম এক ধাক্কায় বেড়েছিল ১০১ টাকা। বৃহস্পতিবার সিলিন্ডার পিঁছু ৫৭.৫০ টাকা কমাল পেট্রোলিয়াম সংস্থা। বাণিজ্যিক গ্যাসের […]
Amherst Street: আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে মারার অভিযোগ! ধুন্ধুমার কলেজ স্ট্রিটে

ফের থানায় পিটিয়ে মারার অভিযোগ। ঘটনাস্থল কলকাতার আমহার্স্ট থানা (Amherst Street)। মৃতের নাম অশোক কুমার সিং। প্রতিবাদে বিক্ষোভ পরিবারের লোকজনের। যার জেরে কার্যত অবরূদ্ধ কলেজ স্ট্রিট চত্বর। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছেন মৃতের পরিবারের সদস্যরা। মৃত ব্যক্তির নাম অশোক সিংহ। বয়স হয়েছিল ৪২ বছর। পরিবার সূত্রে খবর, […]
Kolkata Film Festival: ‘দিদি’র ডাকে সাড়া ভাইজান-এর! কলকাতার স্টেজে এবার শাহরুখ-সলমন একত্রে

পুজোর রেশ কাটতে না কাটতেই, নতুন করে উৎসবের মেজাজে মাতবে কলকাতাবাসী। কারণ শুরু হচ্ছে বাঙালির আরেক প্রিয় উদযাপন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর মাত্র কয়েকদিন বাকি। যা শুরু হচ্ছে ৫ ডিসেম্বর থেকে। সরকারি সূত্র মারফৎ খবর, ‘দিদি’র ডাকে সাড়া দিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন ভাইজান সলমন। মে মাসেই দীর্ঘ ১৩ বছর পর […]