Weather Update: ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি! শুক্র থেকে ভারী বর্ষণ রাজ্যে, জারি সতর্কতা

পঞ্চম দফার ভোটে বাংলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেই আভাস মিলে গেছে কারণ দুপুরের দিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। তবে এই বৃষ্টি যে এখনই থামছে না, সেই ইঙ্গিতও দিয়ে দিল আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ যে সাগরে তৈরি হয়ে গেছে, তা জানিয়েছে হাওয়া অফিস। ফলে গোটা সপ্তাহ জুড়েই চলতে পারে বৃষ্টিপাত। হাওয়া […]
Rain: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়, ভিজতে চলেছে দক্ষিণের পাঁচ জেলাও

কলকাতায় কিছু জায়াগায় হল ঝেঁপে বৃষ্টি। ভিজেছে উত্তর ২৪ পরগনার বারাকপুর-সহ একাধিক এলাকা। হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ আচমকাই কালো মেঘে ঢাকে আকাশ। শুরু হয় বৃষ্টি। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল দুপুরের মধ্যেই ঝমঝমে বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। ভিজবে উত্তরবঙ্গও।সোমবার থেকে কলকাতা-সহ রাজ্যজুড়ে […]
Kolkata: রাত ৮টার মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং দক্ষিণের দুই জেলায়, সতর্ক করল আবহাওয়া দফতর

শনিবারের অস্বস্তিকর ভ্যাপসা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস। একটি সতর্কবার্তায় হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা এবং দক্ষিণবঙ্গের দুই জেলায় রাত ৮টার মধ্যে যে কোনও সময় নামতে পারে বৃষ্টি। সঙ্গে বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। বিকেল ৪টে ৫০ মিনিটে আলিপুর আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছিল ওই বৃষ্টির প্রথম সতর্কবার্তা। তাতে বলা হয়েছিল, […]
Sunil Chhetri : ফুটবলকে বিদায় সুনীল ছেত্রীর, ৬ জুন কলকাতায় শেষ ম্যাচ

অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri )। অবসান হতে চলেছে ভারতীয় ফুটবলে (Indian footballer )একটি যুগের। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। তার আগে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানান সুনীল। ভিডিয়োবার্তা পোস্ট করে সুনীল […]
Weather Update: বৃষ্টির স্পেল শেষে গরমের দাপট, শুক্র থেকে আরও বাড়বে তাপমাত্রা

বৃষ্টির স্পেল আপাতত শেষ। আবার গরমের পালা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ চড়বে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলো ছাড়া আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বঙ্গে। আগামী অন্তত পাঁচ দিন ধরে লাগাতার বাড়তে থাকবে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৪ দিনে গাঙ্গেয় বঙ্গে অন্তত ৩ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলিতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা […]
Mukul Roy : গুরুতর অসুস্থ মুকুল রায়, ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে

সক্রিয় রাজনীতি থেকে বহুদিন আগেই ‘উধাও’ হয়ে গেছেন তিনি। শারীরিক অসুস্থতার জেরে খুব একটা বাড়ি থেকেও বেরতেন না মুকুল রায়। তাঁকে এবার ভর্তি করা হল হাসপাতালে। মুকুলের পরিবার সূত্রে খবর, না খাওয়ার সমস্যা থেকেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পারকিনসন ও ডিমনেশিয়া রোগে ভুগছেন তিনি। বেশ কিছুদিন ধরে […]
Weather Update: চলতি সপ্তাহে আরও গরম বাড়বে! রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলায়

শুক্রবার থেকে ভোট শুরু হচ্ছে। তার আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কৌতূহল বাড়ছে। দক্ষিণবঙ্গের আট জেলায় আগামী কয়েকদিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। একাধিক এলাকায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রিও ছুঁতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বিগত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হলেও সেখানও গরম বাড়ছে বলে জানাল আবহাওয়া দফতর। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হয়ে […]
Kolkata: ঘুরতে যাওয়ার টোপ দিয়ে গাড়ির ভিতর তরুণীকে ‘গণধর্ষণ’! দুই পরিচিত যুবক গ্রেফতার

খাস কলকাতায় গাড়িতে মহিলাকে গণধর্ষণের অভিযোগ। কলকাতার প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার। তার অভিযোগের ভিত্তিতে ২ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রগতি ময়দান থানায় ১১ মার্চ, সোমবার অভিযোগ দায়ের করেছেন ১৯ বছরের তরুণী। তার ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার […]
Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে কবে থেকে মেট্রোসফর? জানানো হল দিনক্ষণ

আগামী ১৫ মার্চ থেকে গঙ্গার নীচ দিয়ে ছুটবে মেট্রো। ওইদিন থেকেই মেট্রো সফর করতে পারবেন সাধারণ যাত্রীরা। আগামী শুক্রবার থেকেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা-তারাতলা মেট্রোপথের মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশেও মেট্রো চলাচল শুরু হবে। শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এমনটাই ঘোষণা করা হয়েছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ১৫ মার্চ থেকে তিন রুটেই ছুটবে […]
Kolkata Book Fair: আজ বিকেলে বইমেলা শুরু, এ বারের থিম কী, কবে কোন অনুষ্ঠান?

আজ বিকেলে কলকাতা বইমেলা শুরু হচ্ছে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরের মতো এ বছরেও সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টে নাগাদ স্টেট ব্যাঙ্ক অডিটোরিয়ামে বইমেলার উদ্বোধন হবে। ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা চলবে ১৮ থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতি দিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। […]